বৃষ্টির দিনে আশ্রয় খুঁজে নিয়েছেন গাছের তলায়, দিতে হতে পারে কড়া মাশুল!

By Bhagysree Sarkar

বর্ষা ইতিমধ্যেই এসে হাজির হয়েছে। সময়ে সময়ে মেঘ কালো হয়ে ঘন ঘন বৃষ্টি নামছে। বৃষ্টির সঙ্গে কখনও কখনও বজ্রপাতের দেখা মেলে। ধরুন, আপনি কোথাও একটি যাওয়ার জন্য বাইরে বের হয়েছেন। এমন সময় আচমকাই বৃষ্টি শুরু হয়েছে। ভিজতে চান না বলে একটি গাছের নিচে গিয়ে দাঁড়িয়েছেন। আর এখানেই করে ফেলেছেন ভুল। তবে যদি আবার এই সময় নিজের স্মার্টফোনটিও ব্যবহার করেন তবে সাবধান।

বর্ষাকালে আমরা যখন বাড়ির বাইরে স্মার্টফোন ব্যবহার করি, তখন বজ্রপাতের ঝুঁকি বেড়ে যায়। আর যদি কোনও গাছের নিচে আমরা সেই ফোন ব্যবহার করি, তখন এই সমস্যা আরও গুরুতর হয়ে ওঠে। মূলত, বর্ষাকালে বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। আর এই বজ্রপাত বেশিরভাগই পড়ে গাছে।

lightning

কারণ, গাছ সাধারণত লম্বা হয়। যা বজ্রপাতের আকর্ষণের কেন্দ্রবিন্দু। বৈজ্ঞানিকদের মতে, বৃষ্টিতে গাছ ভিজে গিয়ে বিদ্যুৎ প্রবাহকে আরও সহজ করে। এমত অবস্থায় মোবাইল ফোনের ব্যবহার আরও বিপজ্জনক হতে পারে। বিশেষ করে যদি আপনি একটি খোলা জায়গায় দাঁড়িয়ে থাকেন। তবে মোবাইল ফোনও বিদ্যুতের সম্ভাব্য পথ হতে পারে। যা গুরুতর বা মারাত্মক হতে পারে। তাহলে বৃষ্টির সময় বজ্রপাত হলে আপনি কী করবেন-

  • বৃষ্টির সময় আপনার মোবাইল ফোন বা স্মার্টফোন প্রথমে বন্ধ করুন এবং এটি আপনার শরীর থেকে দূরে রাখুন। মনে রাখবেন, বৃষ্টির সময় কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করাই ভালো।
  • বৃষ্টিতে না ভিজতে চাইলে একটি নিরাপদ বিল্ডিং বা অন্তত একটি খোলা মাঠে যান। যেখানে কোনও উঁচু গাছ বা অন্যান্য কাঠামো নেই।
  • বজ্রপাতে কেউ আহত হলে অবিলম্বে ১০৮ নম্বরে কল করুন।
  • বৃষ্টিতে, খোলা মাঠ, গাছ এবং উঁচু ভবন থেকে দূরে থাকুন।
  • বজ্রপাত হলে দ্রুত নিরাপদ স্থানে চলে যান।
  • বজ্রপাতের সময় মোবাইল ফোন একেবারেই ব্যবহার করবেন না।

এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে বজ্রপাত একটি গুরুতর বিপদ। আপনার নিরাপত্তার জন্য, এই সতর্কতাগুলি অনুসরণ করা এবং আবহাওয়া সম্পর্কে আপডেট থাকা গুরুত্বপূর্ণ।

X
Desktop Bottom Promotion