যত্রতত্র জমেছে বৃষ্টির জল, একটু বুদ্ধি খরচ করলেই কেল্লাফতে! জেনে নিন ব্যবহার

By Bhagysree Sarkar

গরমের দাবদাহ কাটিয়ে ইতিমধ্যেই বর্ষার আগমন হয়েছে বাংলায়। প্রতিদিনের বৃষ্টিতে ধীরে ধীরে জল জমতে দেখা গিয়েছে শহর কলকাতার সহ একাধিক জায়গায়। যদিও বেলায় সেই জল আবার কমেও আসছে। তবে এই বৃষ্টির জল আপনি নিজের কাজেও ব্যবহার করতে পারবেন, তা কি জানেন?

হ্যাঁ, ঠিকই শুনেছেন বৃষ্টির জল আপনি সংরক্ষণ করে গৃহস্থালীর কাজেও ব্যবহার করতে পারেন। এর জন্য দরকার একটু বুদ্ধির। ইতিমধ্য়েই ভূগর্ভস্থ জলের ব্যবহার সঙ্গে পানীয় জলের অপব্যবহারে প্রভাব পড়তে শুরু করেছে ভারতের একাধিক শহরে।

প্রসঙ্গত, বেঙ্গালুরুর মত জায়গায় এই সমস্যা দেখা দিয়েছে। সেখানের বিভিন্ন লেক, জলাশয় ও ভূগর্ভস্থ জল শুকিয়ে গিয়েছে। ফলে জল নিয়ে ব্যাপক হাহাকার সৃষ্টি হয়েছে। এই প্রতিবেদনে আপনারা জানবেন বৃষ্টির জল সংগ্রহের কিছু সহজ এবং উপযুক্ত উপায় ও গৃহস্থালী কাজে ব্যবহার করবেন কীভাবে-

১. বৃষ্টির জল সংরক্ষণ করা সবচেয়ে সহজ। এটি আপনার বাড়ির ছাদে জমতে দিন, জল বের হওয়ার জায়গায় প্লাস্টিক বা অন্য কিছু দিয়ে আটকে দিন। বৃষ্টি থামলে সেই জল আপনি আপনার শখের গাছে দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন।

২. আপনি ছোট চারাগাছ বা বাগানে বৃষ্টির জল ব্যবহার করে আপনার ফুল এবং গাছপালা সেচ করতে পারেন। এটি তাদের সুস্থ এবং উৎপাদনশীল রাখতে সাহায্য করতে পারে।

৩. আপনি আপনার বাড়ির ছাদে বা ছোট স্টোরেজ ট্যাঙ্কে বৃষ্টির জল সংরক্ষণ করে বিশ্বব্যাপী সবুজায়নকে সমর্থন করতে পারেন। এতে জল তো বাঁচবেই সঙ্গে পরিবেশের ওপরও ভালো প্রভাব পড়বে।

৪. বৃষ্টির জল জমা করার পর, বাড়িতে ব্যবহারের জন্য এটি পুনরায় ব্যবহার করুন। এটি বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে, যেমন কাপড় ধোয়া, বাসন পরিষ্কার করতে। অথবা বাথরুমের জন্যও এই জল ব্যবহার করতে পারেন।

৫. এছাড়াও বৃষ্টির জল যেহেতু সবথেকে পরিষ্কার তাই আপনি বড় স্টোরেজে তা সংগ্রহ করে রাখতে পারেন। যা আপনি আপনার প্রতিবেশীদের সঙ্গে ভাগ করে তাদেরও এই কাজে উৎসাহ যোগাতে পারেন।

এই ব্যবস্থাগুলির মাধ্যমে বৃষ্টির জল সংরক্ষণ করে তা আপনি গৃহস্থালির কাজে ব্যবহার করতে পারবেন। যা জলের অপচয় কিছুটা হলেও কমাবে। এটি পরিবেশকে রক্ষা করবে। সঙ্গে সঠিকভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করলে তা মানুষের মধ্যে সচেতনতাও বৃদ্ধি করবে।

Story first published: Saturday, July 6, 2024, 14:25 [IST]
X
Desktop Bottom Promotion