Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
পুজোর ফ্যাশন : এই ৫ স্টাইলে সেজে উঠুন পুজোয়!
এখন তো আর পুজো মাত্র চারদিনের নয়। চতুর্থী শুরু মানেই পুজো শুরু পুরোদমে। আর পুজো মানেই সাজ গোজ, খাওয়া দাওয়া, আড্ডা আরও কত কি। তবে পুজোর সাজ নিয়ে কিন্তু কম্প্রোমাইজ করা যাবে না। তাই শেষ প্রস্তুতির টিপস নিয়ে হাজির আমরা। [(ছবি) পুজোর কেতা: আপনার চুল কি ঢেউ খেলানো? এই হেয়ারস্টাইলগুলো তবে পারফেক্ট!]
ঠিক কী কী এবার পুজোর ফ্যাশনে ইন? ঝটপট দেখে নেওয়া যাক? [(ছবি) দুর্গা পুজোর ফ্যাশন রাইমা কেতায়!]

শাড়ি
যতধরণের পোশাক বা ফ্যাশনই আসুক না কেন পুজোর বাজারে শাড়ি থাকবে না তা কি হয়? তাই সবদিন না হলেও একদিন তো অন্তত শাড়ি পড়তেই হবে। তা সে শিফন হোক বা জর্জেট, ভারি শিল্প হোক বা ঢাকাই শাড়ি ছাড়া দুর্গা পুজো ভাবাই যায় না। শাড়ির সঙ্গে ব্লাউজ বা চোলিতে আনুন অভিনবত্ব। ব্যাক নট, স্লিভলেস, প্রিন্টেড মিক্স অ্যান্ড ম্যাচ, টি কলার নেক ব্লাউজ চলবে অনায়াসে।

পালাজো
এবারে কিন্তু আনারকলি টলি আর না, বরং বাজার কাঁপাচ্ছে পালাজো ফ্যাশন। লং কুর্তি, ক্রপ টপ, শার্ট সবের সঙ্গেই পালাজো এখন হাই ফ্যাশন স্টেটমেন্ট। তাই একরঙা হোক বা ফ্লোরাল প্রিন্ট, কিংবা অ্যাবস্ট্রাক্ট মোটিভের কাজ এবারের পুজো ফ্যাশনে কিন্তু পালাজো থাকা চাই ই চাই।

স্কার্ট
প্রত্যেক বছরই কম বেশি স্কার্ট চলে পুজোর ফ্যাশনে। তবে এবার কিন্তু স্কার্ট একেবারে হিট। শর্ট হোক বা লং, স্ট্রেট কাট হোক বা ফ্লেয়ার সঙ্গে মানানসই মিক্স অ্য়ান্ড ম্যাচ টপ দিয়ে পরুন। সঙ্গে মানানসই গয়না ব্যস আপনার থেকে ছেলেদের চোখ সরে যায় কোথায়।

লহেঙ্গা চোলি
বহু ধরনের লহেঙ্গা বাজারে রয়েছে। শুধু বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি নয়, এবারে লহেঙ্গা চোলি হিট পুজোর মণ্ডপেও। উজ্জ্বল রংয়ের লহেঙ্গা চোলি আর ভারি গয়না আপনার অষ্টমীর রাতের আইডিয়াল সাজ হতে পারে।

রিপ জিনস
পুজোতে একদিন জিনস চলতেই পারে, তাও আবার ছেঁড়া। না না আসলে রিপ জিনসের কথা বলছিলাম। টলিউড থেকে বলিউড হয়ে হলিউড সব জায়গাতেই এখন রিপ জিনসের জয়জয়কার। তাই বাঙালির পুজোই বা বাদ যায় কেন?

ছেলেদের ফ্যাশন
রাজনৈতিক আঙিনায় কংগ্রেস বিজেপির থেকে যতই পিছিয়ে থাকুক এবারের ফ্যাশন চিত্র বলছে কিন্তু মোদী জ্যাকেট না বরং নেহরু কোটেই আরও স্মার্ট লাগবে আপনাকে। পাশাপাশি ছেলেদের ফ্যাশনে এবার রঙিন সিল্কের ধুতি আর কনট্রাস্ট পাঞ্জাবি দারুণ জমবে।



Click it and Unblock the Notifications