সন্ধ্যের স্ন্যাক্সে মোমো পছন্দ করেন? তাহলে আজই ঢুঁ মারুন কলকাতার এই রেস্তরাঁগুলিতে

By Bhagysree Sarkar

বাঙালিদের সন্ধ্যের স্ন্যাক্সের তালিকায় রয়েছে একাধিক খাবার। তবে এরমধ্যে অন্যতম হল মোমো। আমরা অনেকেই রয়েছি যারা মোমোপ্রেমী। অনেকেরই সন্ধ্যে হলেই কম বেশি মোমো ক্রেভিংস হয়। এই দেশের প্রায় প্রতিটি কোণায় পাওয়া যাবে একটি মোমোর দেকান। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই মোমোর উৎপত্তি আসলে এদেশে নয়।

এই মোমো আসলে নেপালের। যুগ যুগ ধরে মোমো খেয়ে আসছে সেখানকার মানুষ। ভারতে মোমো ১৯৬০ দশকে জনপ্রিয়তা লাভ করেছিল। ভারতে মোমো অনেক ধরণের পাওয়া যায়। যেমন- স্টিমড, চিলি, ফ্রাই, স্যুপ মোমো ইত্যাদি। তাই ভাবছেন অথেন্টিক ও সুস্বাদু মোমো খেতে কলকাতায় কোথায় যাবেন, তবে আপনার জন্য রইল এই সুস্বাদু মোমোর ঠিকানা।

Momo
  • দ্য ব্লু পপি থাকালি

কলকাতার এই জায়গাটির বিখ্যাত এখানকার সুস্বাদু মোমোর জন্য। পর্ক মোমো হোক বা ভেজ মোমো- যেকোনও মোমোই সমানভাবে জনপ্রিয়। এছাড়াও এখানে পেয়ে যাবেন চিজ মোমো। যা চিজ প্রেমীদের কাছে বেশ পছন্দের।

  • ওয়াও মোমো

ওয়াও মোমো শুধু কলকাতায় নয়, এর আউটলেট এখন একাধিক জায়গায়। বিভিন্ন ধরনের মোমো চেখে দেখতে হলে চলে যেতে পারেন ওয়াও মোমোর যেকোনো আউটলেটে। এখানে স্টিমড মোমো থেকে প্যান ফ্রায়েড, ফ্রায়েড মোমোর পাশাপাশি পেয়ে যাবেন মোবার্গও। এখানে মোমোর সঙ্গে দেওয়া হয় গ্রিন চাটনি ও স্পাইসি গার্লিক চাটনি, যেগুলি বেশ পছন্দ করেন মোমোপ্রেমীরা।

  • ডেনজং কিচেন

এখানে পাবেন অথেন্টিক মোমোর স্বাদ। কালিম্পঙের ছেলে সৌরভ ছেত্রীর হাত ধরে কলকাতা শহরে গড়ে উঠেছে ডেনজং কিচেন। অল্প খরচেই অথেন্টিক পাহাড়ি মোমোর স্বাদ পেতে চলে যেতে পারেন এখানে।

  • হামরো মোমো

কলকাতায় মোমোর প্রচলন শুরুর সময়ের অন্যতম প্রধান মোমোর দোকান হিসেবে পরিচিত এই হামরো মোমো। এই দোকানটি এলগিন রোডে অবস্থিত। এখানে ভেজ, চিকেন অথবা পর্ক - সবরকম মোমোরই সন্ধান পাবেন। এছাড়াও মেনুতে রয়েছে আমেরিকান চপ স্যুপ, থুকপাও। যা খেতেও দূর দূর থেকে মানুষ আসে।

  • মোমো প্লাজা

এই দোকানটিও এলগিন রোডে অবস্থিত। এখানকার দাম বেশ পকেট ফ্রেন্ডলি। তাই মোমো প্লাজা যুগ যুগ ধরে কলেজের ভিড়ের হটস্পট। এদের

Story first published: Saturday, June 22, 2024, 13:29 [IST]
X
Desktop Bottom Promotion