হোলি স্পেশাল: জানেন কি রাশি অনুসারে কোন রং দিয়ে এবার আপনার হলি খেলা উচিত?

আজই দেখুন না একদল বিশেষজ্ঞ কোন রাশির কোন রং দিয়ে হোলি খেলা উচিত সে সম্পর্কে একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে, যার একাংশ তুলে ধরা হল এই প্রবন্ধে।

By Nayan

বাস্তবিকই তথ্যের ভান্ডার হল আমাদের রাশি। ঠিক মতো বিশ্লেষণ করতে পারলে যে কোনও মানুষ সম্পর্কে যে কোনও তথ্যই জানা সম্ভব এই শাস্ত্রকে কাজে লাগিয়ে। আজই দেখুন না একদল বিশেষজ্ঞ কোন রাশির কোন রং দিয়ে হোলি খেলা উচিত সে সম্পর্কে একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে, যার একাংশ তুলে ধরা হল এই প্রবন্ধে।

প্রশ্ন করতে পারেন, রংও কি এবার থেকে তাহলে রাশি মেনে খেলতে হবে? না, একেবারেই না। তবে আপনার রাশির জন্য যে কালার লাকি, তা দিয়ে যদি হোলির সেলিব্রেশন শুরু করতে পারেন, তাহলে দিনটা যে বেজায় আনন্দে যাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তাই কিছুটা তর্কের খাতিরেই এবার হলির রং রাশি অনুসারে বেছে দেখুনই না কী হয়! খারাপ যে কিছু হবে না, সে কথা নিশ্তিত করে বলা যেতেই পারে।

তাহলে আর অপেক্ষা কেন রঙের উৎসবকে আরও রঙিন করে তুলতে পড়ে ফেলুন বাকি প্রবন্ধ এবং নিজের সম্পর্কে সংগ্রহ করে নিন আরও কিছুটা অজানা তথ্য়।

১. মেষরাশি (অ্যারিস):

১. মেষরাশি (অ্যারিস):

বেজায় এনার্জেটিক চরিত্রের হয় এই রাশির জাতক-জাতিকার। শুধু তাই নয় যে কোনও উৎসবে মন খুলে অনন্দ করতে এদের বাস্তবিকই জুড়ি মেলা ভার। তাই মেষরাশির জাতকদের এবারে রঙের উৎসবে লাল, কপার, হলুদ এবং সবুজ রং ব্যবহার করা উচিত। নানা নথি বিশেষণ করে দেখা গেছে এই রং গুলি এই রাশির জন্য এবার বেজায় লাকি। তবে ভুলেও কালো রং ব্যবহার করবেন না যেন!

২. বৃষরাশি (টরাস):

২. বৃষরাশি (টরাস):

এবার রঙের উৎসবে আপানর জীবনে কিছু জটিলতা আসার সম্ভাবনা রয়েছে। তাই একটু সাবধান থাকবেন। অপ্রয়োজনীয় বিষয়ে মাথা গলাবেন না। শুধু তাই নয়, যে কোনও ধরনের বিতর্ক থেকে যতটা সম্ভব দূরে থাকবেন। আর খেয়াল করে গোলাপী, সবুজ, নীল এবং সাদা রং দিয়ে হোলি খেলার চেষ্টা করবেন। এমনটা করলে দেখবেন মনের শান্তি ফিরতে সময় লাগবে না। সেই সঙ্গে খারাপ কিছু ঘটার আশঙ্কাও যাবে কমে। তবে আপনাদের জন্য এবার লাল রং কিন্তু বেজায় খারপ। তাই যতটা সম্ভব এই রংটিকে এবারের হোলিতে এড়িয়ে চলাই শ্রেয়।

৩. মিথুনরাশি (জেমিনি):

৩. মিথুনরাশি (জেমিনি):

নতুন মানুষের সঙ্গে মেলামেশা করতে এই রাশির জাতকরা খুব পছন্দ করে থাকেন। তাই তো হোলির মতো উৎসব সব সময়ই এদের কাছে খুবই স্পেশাল। তাই এবারেও কোমর বেঁধে হোলি খেলতে ভুলবেন না যেন বন্ধুরা! তবে খেয়াল করে এ বছর নিজের ঝুলিতে বেশি করে রাখবেন হলুদ, নীল, গোলাপী এবং সবুজ রং। কারণ এই রংগুলি দিয়ে হোলি খললে দেখবেন অনেক উপকার পাবেন। আসলে বিশেষজ্ঞদের মতে এই রংগুলি এই রাশির জন্য খুবই লাকি। তাই তো ভাগ্যকে নিজের সঙ্গে রাখতে এখন থেকেই এই রংগুলির কেনাকাটি শুরু করে দিন। তবে বন্ধুরা একটি বিষয় জেনে রাখা জরুরি। এবছর আপনাদের জন্য লাল এবং কালো রং কিন্তু বেজায় খারাপ। তাই ভুলেও এই রং দুটির ধারে কাছে যাবেন না!

৪. কর্কট (ক্যান্সার):

৪. কর্কট (ক্যান্সার):

বন্ধুদের সঙ্গ চাড়তে এরা একেবারেই চান না। সেই সঙ্গে দেদার মস্তি করা যেন এই রাশির জাতক-জাতিকাদের রক্তে রয়েছে। তাই হোলির মতো উৎসব এমন মানুষদের যে পছন্দের সে বিষয়ে কোনও সন্দেহ নেই। আমি নিজেও ক্যান্সারিয়ান, তাই বলতে পারি আমরা হলাম গিয়ে মনের মানুষ। সবাইকে সঙ্গে নিয়ে আনন্দের জোয়ারে ভেসে যাওয়াই আমাদের চরিত্রের মূল ধর্ম। কি তাই না? তবে বন্ধুরা এবার হলিতে আমাদের জন্য আনলাকি কালার হল নীল, আর লাকি কালারগুলি হল সাদা, লাল, হলুদ এবং সবুজ।

৫. সিংহ (লিও):

৫. সিংহ (লিও):

এই রাশির জাতক-জাতিকারা আগুনের সমান। অর্থাৎ এরা চারিত্রিক দিক দিয়ে বোল্ড-বিউটিফুল তো হনই, সেই সঙ্গে ব্রাইট কালারের প্রতি এদের একটু আলাদা ধরনের দুর্বলতা থাকে। তাই তো এবারের হলিতে পার্পেল, কমলা, সোনালি এবং রক্ত লাল রং ব্যবহার করতে ভুলবেন না। কারণ এই রংগুলির প্রভাবে আপনাদের জীবনে সুখ-শান্তি ফিরিয়ে আসবে। জীবন ভরে উঠবে আনন্দে। তবে সিংহরাশির জন্য কালো রং কিন্তু খুব খারাপ।

৬. কন্যা (ভার্গো):

৬. কন্যা (ভার্গো):

খয়েরি, নীল এবং হলুদ রং হল এই রাশির অদিকারিদের জন্য খুবই লাকি কালার। তাই এবারের রঙের উৎসবে এই রংগুলিকে নিজের কাছে রাখতে ভুলবেন না যেন! আর কোন কোনও খারাপ কিছু আপনার সঙ্গে ঘটুক, এমনটা যদি না চান, তাহলে লাল এবং কোলে রং থেকে দূরে থাকুন। আর যদি কেউ এই রং দুটির কেনওটি লাগাতেও আসে তাহলে তাকেও মানা করুন!

৭. তুলা (লিব্রা):

৭. তুলা (লিব্রা):

খুব শান্তি প্রিয় হন এই রাশির জাতক-জাতিকারা। শুধু তাই নয়, যে কোনও কঠিন পরিস্থিতিতে পজেটিভ চিন্তা করার এক আজব ক্ষমতা রয়েছে এদের। তাই তো খেয়াল করে দেখবেন তুলারাশির অধিকারিরা সাধারণত মানসিক অবসাদ বা ডিপ্রেশনের শিকার হন না। আর এমন চরিত্রের মানুষদের জন্য ভায়োলেট এবং নীল হল লাকি কালার। তাই এবারের হোলিতে এই দুটি রং চাড়া আর কোনও রং ব্যবহার তো করবেনই না, সেই সঙ্গে কেউ যাতে আপনার শরীরে বাকি কোনও রং লাগাতে না পারে, সেদিকেও খেয়াল করতে হবে। প্রসঙ্গত, সবুজ এবং হলুদ হল তুলারাশির জন্য খুব আনলাকি রং।

৮. বৃশ্চিক (স্কর্পিও):

৮. বৃশ্চিক (স্কর্পিও):

মঙ্গল হল এই রাশির অধিপতি। তাই তো বিশেষজ্ঞদের মতে লাল, কালো, মারুন, বার্গেন্ডি প্রভৃতি রং দিয়েই এই রাশির জাতক-জাতিকাদের এবার হোলি সেলিব্রেট করা উচিত। আর দূরে থাকা উচিত নীল এবং সাদা রং থেকে।

৯. ধনু (স্যাজিটেরিয়াস):

৯. ধনু (স্যাজিটেরিয়াস):

উৎসাহের কোনও খামতি দেখা যায় না এই রাশির জাকত-জাতিকাদের মধ্যে। শুধু তাই নয়, কোনও মানুষের বিশ্বাসকে কীভাবে অটুট রাখতে হয়, তা শিখতে হয় এদের থেকেই। এমন মানুষদের জন্য পার্পেল এবং নীল রং খুবই লাকি। তবে দূরে থাকতে হবে লাল এবং কালো রং থেকে।

১০. মকর (ক্যাপ্রিকর্ন):

১০. মকর (ক্যাপ্রিকর্ন):

চার্কোল গ্রে হল এদের জন্য লাকি কালার। তাই এবার যদি হলি খেলতেই হয়,তাহলে এই রংটিকে সঙ্গে রাখতে ভুলবেন না যেন! প্রসঙ্গত, শান্ত স্বভাবের হয়ে থাকেন এই রাশির জাতক-জাতিকার। তবে একবার যদি কিছু ঠিক করে নেন করবেন, সেটা করেই ছাড়েন। সেই সঙ্গে ভালবাসার প্রতি এদের বিশ্বাস বাস্তবিতকই প্রমাণ করে এই জেট যুগেও এমন মানুষ রয়েছেন যারা শুধুমাত্র ভালবাসাকে সম্বল করে যে কোনও যুদ্ধ জয় করতে পারেন।

১১. কুম্ভ (অ্যাকুয়োরিয়াস):

১১. কুম্ভ (অ্যাকুয়োরিয়াস):

নীল হল এই রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই লাকি কালার । আর আনলাকি কালার হল কমলা এবং লাল।

১২. মীন (পিসেস):

১২. মীন (পিসেস):

এরা মন থেকে খুব স্পর্শকাতর হন। অল্পতেই দুঃখ পেয়ে যাওয়া এদের চরিত্রের একটি দিক। শুধু তাই নয় মানুষের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যেতে পারেন এরা। এমন শান্তি প্রিয় মানুষদের জন্য এবার হলির রং হল নীল। এই রংটা ব্যবহার করলে দেখবেন জীবনে শান্তি ফিরে আসবে, দুঃখ তো ঘুঁচবেই। মিলবে বহু কাঙ্খিত সুখের সন্ধান। প্রসঙ্গত, নীল ছাড়াও যে কোনও ধরনের হালকা রং আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু ভুলেও ডিপ কোনও কালার গায়ে লাগাবেন না যেন!

Story first published: Friday, February 16, 2018, 11:37 [IST]
X
Desktop Bottom Promotion