Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
জানেন কি সুখ এবং সমৃদ্ধির সন্ধান পেতে বাড়িতে কী কী গাছ রাখা জরুরি?
সুখি থাকতে তো সবাই চায়। কিন্তু জীবনের এই অমূল্য় ধনটির সন্ধান কজনই পায় বলুন!
সুখি থাকতে তো সবাই চায়। কিন্তু জীবনের এই অমূল্য় ধনটির সন্ধান কজনই পায় বলুন! তাই তো এই প্রবন্ধে এমন একটি রাস্তার খোঁজ আপনাদের দিতে চলেছি, যা অনুসরণ করলে সুখের নগরিতে একদিন না একদিন ঠিক পৌঁছে যাবেন দেখবেন!
বাড়ির সৌন্দর্য বাড়াতে অনেকেই নানা ধরনের গাছ লাগিয়ে থাকেন। কিন্তু জানা আছে কি বিশেষ ধরনের কিছু গাছের সাহায্য়ে বাড়ির সৈন্দর্য বাড়ালে সুখ-শান্তি আপনার সঙ্গী হতে সময় লাগে না। সেই সঙ্গে অর্থনৈতিক সমস্য়ার সমাধানও মেলে।
সত্য়িই কি এমনটা সম্ভব? একেবারেই! বাস্তু শাস্ত্র মতে বাড়ির অন্দরে কী কী জিনিস রাখা হচ্ছে, তার সঙ্গে আমাদের ভাগ্যের গতিবিধি অনেকাংশেই নির্ভর করে থাকে। বিশেষত এই প্রবন্ধে আলোচিত গাছগুলিকে যদি রাখতে পারেন, তাহলে তো কথাই নেই। কারণ এই গাছগুলি ঘরের অন্দরে পজিটিভ শক্তির বিকাশ ঘটায়। আর একবার এমনটা হলে খারাপ সব কিছুর প্রভাব কমতে শুরু করে। সেই সঙ্গে গুড লাক রোজের সঙ্গী হয়। তাই অর্থনৈতিক সমৃদ্ধির সন্ধান পেতে কঠোর পরিশ্রমের পাশাপাশি যদি এই গাছগুলিকে ঘরের অন্দরে রাখতে পারেন, তাহলে আপনার জীবনের ছবি বদলে যেতে সময়ই লাগবে না।
প্রসঙ্গত, বাস্তু মতে সুখ এবং সমৃদ্ধির সন্ধান পেতে যে যে গাছগুলি বাড়িতে রাখা একান্ত প্রয়োজন, সেগুলি হল...

১. তুলসি গাছ:
বাস্তু মতে বাড়ির উত্তর, পূর্ব অথবা উত্তর-পূর্ব দিকে তুলসি গাছ লাগালে সমৃদ্ধির পথ প্রশস্ত হয়। সেই সঙ্গে নানাবিধ বাঁধা-বিপত্তি দূর হতেও সময় লাগে না। তাই কোনও ধরনের কঠিন পরিস্থিতির ফাঁদ থেকে বাঁচতে নিয়মিত তুলসি গাছের সামনে প্রদীপ জ্বালাতে ভুলবেন না যেন!

২. বাঁশ গাছ:
দেখবেন বাঙালিরা কথায় কথাই একটা কথা খুব বলে থাকেন। কী কথা জানেন? "ভাই আর কত বাঁশ দিবি রে!" বাঁশ গাছের সঙ্গে এমন নেগেটিভ ভাবনা জুড়ে গেলেও বাস্তবে কিন্তু বাঁশ গাছ সত্যিই বাঁশ দেয় না। বরং বাড়িতে বাঁশ গাছ রাখলে দারুন উপকার মেলে। কারণ বাস্তু মতে বাঁশ গাছ হল গুড লাক এবং শান্তির প্রতীক। তাই তো বাড়িতে এই গাছটি রাখলে শান্তিপূর্ণ জীবন পেতে কোনও কষ্টই করতে হবে না দেখবেন!

৩. মানি প্লান্ট:
গাছটির নাম এমন কেন জানেন? কারণ বাস্তবিকই বাড়ির উত্তর বা পূর্ব দিকে এই গাছটি রাখলে গুড লাক আপনার প্রিয় বন্ধু হয়ে উঠতে সময় লাগে না। সেই সঙ্গে সুখ-শান্তির ঝাঁপিও কোনও দিন খালি হয় না। এখানেই শেষ নয়, সারা দিন ধরে অনেক মানুষ আমাদের বিষয়ে খারাপ কথা ভেবে থাকেন, এমনকী খারাপ দৃষ্টিও দিয়ে থাকেন। এই সবের কারণে যাতে খারাপ কিছু না ঘটে, সেদিকেও খেয়াল রাখে এই গাছটি।

৪. নারকেল গাছ:
কলকাতা শহরের একটু বাইরে গেলেই দেখবেন বেশিরভাগ বাড়িতেই একটা বা দুটো করে নারকেল গাছ রয়েছেই। কেন জানেন? কারণ অনেকেই বিশ্বাস করেন বাড়িতে নারকেল গাছ পুঁতলে খারাপ সময়ের মুখ কখনও দেখতে হয় না। আর এই ধারণাটি একেবারেই ভুল নয় কিন্তু! কারণ বাস্তু শাস্ত্র মতে বাড়িতে নারকেল এবং অশোক গাছ পুঁতলে যে কোনও ধরনের কষ্ট কমতে সময় লাগে না। সেই সঙ্গে বহু কাঙ্খিত সুখের সন্ধান পাওয়ার সম্ভাবনাও বাড়ে। প্রসঙ্গত, আজকাল তো নারকেল গাছ বনসাই রুপেও পাওয়া যায়। তাই বাকি জীবনটা সুখে-শান্তিতে যদি কাটাতে চান, তাহলে আজই একটা নারকেল বনসাই বাড়িতে আনতে ভুলবেন না যেন!

৫. কলা গাছ:
বাড়ির উত্তর দিকে যদি কলা গাছ লাগাতে পারেন, তাহলে কষ্ট কাকে বলে তা কোনও দিন জেনে উঠতেও পারবেন না দেখবেন। পাবেন শুধু সুখের সময়ের সন্ধান। এখানেই শেষ নয়, অর্থনৈতিক এবং মানসিক শান্তির বিকাশ ঘটাতেও কলা গাছ আপনাকে সাহায্য করবে। সেই সঙ্গে পটাশিয়ামের ঘাটতি তো মিঠবেই। এবার বুঝেছেন তো, "রথ দেখা এবং কলা বেচার" অর্থ কী?

৬. নিম গাছ:
বাড়িতে নিম গাছ রাখলে পজিটিভ শক্তির বিকাশ ঘটতে সময় লাগে না। শুধু তাই নয়, নানাবিধ রোগ-ব্যাধিকে দূরে রাখতেও সাহায্য করে। আর একথা তো সবারই জানা আছে যে শরীর চাঙ্গা থাকবে তো মনও ভাল থাকবে। আর মন ভাল থাকলে দুঃখ আপনাকে ছোঁবে কেমনভাবে বলুন! তাই আজই একটা নিম গাছের চারা এনে বাড়ির উত্তর-পশ্চিম কোণে লাগিয়ে ফেলুন। দেখবেন পরিস্থিতির পরিবর্তন হতে সময় লাগবে না।

৭. লেবু গাছ:
বাস্তু শাস্ত্রে এমনটা উল্লেখ পাওয়া যায় যে "বুদ্ধাস হ্যান্ড" নামে পরিচিত লেবু গাছ বাড়িতে লাগালে শান্তির আগমণ ঘঠে আপনার গৃহস্থে। সেই সঙ্গে খুশিও রোজের সঙ্গী হয়। তাই হাজারো সমস্যার মাঝেও যদি আনন্দে থাকতে চান, তাহলে লেবু গাছ পুঁততে ভুলবেন না যেন!



Click it and Unblock the Notifications