Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Valentine's Day: প্রেম দিবসে 'তার' সাথে সুন্দর মুহূর্ত কাটানোর পরিকল্পনা? ঢুঁ মারুন এই রেস্তরাঁগুলিতে
Valentine's Day: প্রেম হোক বা পুজো পার্বণ, ভোজনরসিক বাঙালিরা (Foodie) ভুরিভোজের কোনও সুযোগই হাতছাড়া করেন না। সামনেই আবার প্রেম দিবসের আনন্দে মেতে উঠতে চলেছে বাঙালিরা। অনেকের মতে প্রেমের জন্য আলাদা কোনও দিন না হলেও ক্যালেন্ডারে গোটা একটি সপ্তাহ প্রেমের জন্যই বরাদ্দ। সরস্বতী পুজো কেটে গেলেও আসতে চলেছে ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day)। তাই উদ্যাপনটা হবে দ্বিগুণ তোড়জোড়ের সঙ্গে।
ভোজনরিক বাঙালির জমিয়ে ভূরিভোজ না করলে এই বিশেষ দিনটিও উদ্যাপন যেন সম্পূর্ণ হয় না। জিভে জল আনা বাহারি পদ নিয়ে হাজির কলকাতার নানা প্রান্তের রেস্তরাঁ। কোথায় কী রয়েছে, কোথায় পাবেন মনের মত খাবাবর, সে সম্পর্কে রইল বিস্তারিত তালিকা-

- বিরিয়ানি ক্যান্টিন:
বিরিয়ানি ছাড়া যেন মন ভরে না ভোজনরসিকদের। তাই যদি আপনি হন একজন বিরিয়নি প্রেমী, তাহলে বাইপাসের ধারে এই রেস্তরাঁটিকে ভ্যালেন্টাইন্স ডে উদ্যাপনের জন্য তালিকার প্রথমেরই রাখতে পারেন। এখানকার চিকেন বিরিয়ানি সেরা। সঙ্গে রয়েছে পেশোয়ারি কবাব, পনির কুরকুরে, হায়দরাবাদি ফিশ বিরিয়ানি আর শাহী টুকরা।
- লা ম্যাকারিও ক্যাফে:
বিশেষ দিন, সুন্দর একটা ক্যাফে আর প্রিয় জনের হাতে হাত, আর কি চাই বলুন! এলগিন রোডের এই ক্যাফেতে গেলে হার্ট শেপ্ড পিৎজ়া, স্ট্রবেরি চিজ় কেক, চিজ় প্ল্যাটার, সিজ়লিং কিনোয়া উইথ ফরেস্ট মাশরুম ক্রিম চেখে দেখতেই পারেন। শেষ পাতে গোল্ডেন অ্যালপ পাই, ডার্ক চকোলেট মাগ কেক, উইন্টার বেলজ়িয়ান ডার্ক হট চকলেট খেতে ভুলবেন না। সুন্দর সাজানো এই ক্যাফেটিতে প্রেম দিবসের সন্ধ্যায় গেলে জমে যাবে।
- মোতি মহল ডিলাক্স:
বিশেষ এইদিনে এই রেস্তরাঁ গ্রাহকদের জন্য বিশেষ সব কম্বো মেনুর ব্যবস্থা রয়েছে। তাই প্রেম দিবস উদ্যাপনের জন্য আপনাকে ঢুঁ মারতে হবে পার্ক স্ট্রিটের এই ঠিকানায়। ওয়ান লভ', 'অলওয়েজ় টুগেদার', 'ট্রু সোল', 'মাই ক্রাশ', 'ফার্স্ট ব্লাশ'- এর মতো আপনার পছন্দ অনুযায়ী কম্বো মেনু আপনার মন কাড়বেই।
- ফ্যাব্রিকা অরিজ়িন্যাল:
শহরে ইটালীয় খাবার পাওয়া যায় এমন রেস্তরাঁর অভাব নেই। আর সব জায়গায় মেনুর মধ্যে পিৎজ়া আর পাস্তার জনপ্রিয়তাই বেশি। অতিপরিচিত এই দুই ইটালীয় পদের বাইরেও রয়েছে আরও নানা রকম খাবার। যার কিন্তু খোঁজ মেলে হাতেগোনা মাত্র কয়েকটি রেস্তরাঁতেই। আর তার মধ্যেই একটি হল পার্ক স্ট্রিটের ফ্যাব্রিকা অরিজ়িন্যাল। গানোচি বাটার সেজ, মাফালডিন রাগু, অ্যাসপারাগাস রিসোটোরমত পদ চেখে দেখতে ভুলবেন না। সঙ্গীকে নিয়ে সুন্দর সন্ধ্যা কাটানোর সেরা ঠিকানা এটি।



Click it and Unblock the Notifications