Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ঋতুকালীন সবেতন ছুটি মঞ্জুর করার জন্য জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে
ঋতুস্রাবের সময় শিক্ষার্থী ও কর্মজীবী মহিলাদের ছুটি দেওয়া উচিত, এই বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। অ্যাডভোকেট শৈলেন্দ্র মণি ত্রিপাঠীর দায়ের করা এই পিটিশনে বলা হয়েছে, দেশের সমস্ত স্কুল-কলেজ এবং চাকুরিজীবী মহিলাদের ঋতুস্রাবের সময় ছুটি দিতে হবে। এর আগে এই মামলায় ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একটি গবেষণার উদাহরণ দিয়ে বলা হয়েছিল যে, মাসিকের সময় একজন নারী যে পরিমাণ ব্যথা-যন্ত্রণার মধ্য দিয়ে যায়, তা হার্ট অ্যাটাকের ব্যথার সমান। এতে চাকুরিজীবী মহিলাদের কাজেও প্রভাব পড়ে।
ত্রিপাঠি আরও জানিয়েছেন যে, Ivipanan, Zomato, Byju's, Swiggy, Mathrubhumi, Magzter, ARC, FlyMyBiz, এবং Gozoop-এর মতো বেশ কিছু ভারতীয় কোম্পানি প্রতি মাসে বেতন-সহ পিরিয়ডের সময় ছুটি দেয়। আবেদনকারীর মতে, পিরিয়ড কতটা যন্ত্রণাদায়ক সেটা গবেষণায় প্রমাণিত হওয়া সত্ত্বেও মহিলাদের মাসিক ছুটি না দেওয়া ভারতীয় সংবিধানের ১৪ অনুচ্ছেদের লঙ্ঘন করে।

আবেদনকারী জানিয়েছেন যে, ২০১৭ সালে কংগ্রেস সাংসদ ডঃ শশী থারুর Women's Sexual, Reproductive এবং Menstrual Rights Bill পেশ করেছিলেন। এতে বলা হয়েছিল, পাবলিক অথরিটির উচিত মহিলাদের জন্য বিনামূল্যে স্যানিটারি প্যাড সরবরাহ করা এবং চাকুরিজীবী মহিলাদের প্রতি মাসে দুই দিন বেতন-সহ ছুটি দেওয়া। ২০২২ সালের বাজেট অধিবেশনে এই বিলটি আবার সংসদে উপস্থাপন করা হয়েছিল, কিন্তু বিধানসভা এই বিষয়কে একটি 'unclean' বিষয় হিসেবে বরখাস্ত করে বলে জানা গেছে।
আবেদনকারী আরও জানিয়েছেন যে, ব্রিটেন, ওয়েলস, চীন, জাপান, তাইওয়ান, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন ও জাম্বিয়ায় মহিলাদের মাসিক ছুটি দেওয়া হয়। দিল্লি হাইকোর্ট কেন্দ্র এবং দিল্লি সরকারকে মহিলাদের মাসিক ছুটির জন্য পিআইএল (PIL) বিবেচনা করার নির্দেশ দিয়েছে।
পিটিশনে বলা হয়েছে যে, কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতি স্মৃতি ইরানি লোকসভায় লিখিত উত্তরে বলেছিলেন যে "কেন্দ্রীয় সিভিল সার্ভিস রুলস, ১৯৭২-এ মহিলাদের মাসিক ছুটির কোনও বিধান নেই।"
কোন কোন দেশে মহিলা কর্মীদের পেইড পিরিয়ড লিভ দেওয়া হয়?
১) ইন্দোনেশিয়ায় ২০০৩ সালে একটি আইন পাশ হয়। সেখানে মহিলা কর্মচারীদের মাসে দুই দিন পেইড পিরিয়ড লিভ দেওয়া হয়।
২) স্পেনেও মহিলাদের পিরিয়ড লিভ প্রদান করা হয়। এ ছাড়াও, স্পেনে স্যানিটারি প্যাড এবং ট্যাম্পনের উপর কোনও ট্যাক্স নেই।
৩) তাইওয়ানের মহিলা কর্মীরা বছরে তিন দিন জন্য পিরিয়ড লিভ পান।
৪) ব্রিটেন, চীন, জাপান, জাম্বিয়াতেও পিরিয়ড লিভ দেওয়া হয়।



Click it and Unblock the Notifications