Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
এই পাঁচটি মুকুটের একটা বেঁছে নিন আর জেনে নিন আপনার সম্পর্কে নানা অজানা কথা!
আজ একটি আজব পদ্ধতির সন্ধান দিতে চলেছি আপনাদের, যে পদ্ধতিকে কাজে লাগিয়ে নিজের সম্পর্কে অনেক কিছু না হলেও বেশ কিছু অজানা বিষয় সম্পর্কে জানতে পারবেন
কথায় আছে যে মানুষ নিজেকে চেনে, সে জীবনে কখনও বাঁধার সম্মুখিন হন না। কারণ নিজের ভাল-মন্দ সম্পর্কে জ্ঞান থাকলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কমে। আর ভুল সিদ্ধান্তের হার কমতে থাকলে জীবনের পথ অনেকটাই সহজ হয়ে যায়। তাই এখনও যদি আপনার মনের অন্দরে থাকা নানা অন্ধ গলির সন্ধান না পেয়ে থাকেন, তাহলে এই প্রবন্ধে একবার চোখ রাখতে ভুলবেন না যেন!
কী এমন লেখা রয়েছে এই প্রবন্ধে? লেখক হিসেবে আমার প্রয়াস সব সময়ই থাকে এমন কিছু লেখার যা আপনাদের নানাভাবে সাহায্য করতে পারে। সেই ভবনাকে সম্বল করেই আজ একটি আজব পদ্ধতির সন্ধান দিতে চলেছি আপনাদের, যে পদ্ধতিকে কাজে লাগিয়ে নিজের সম্পর্কে অনেক কিছু না হলেও বেশ কিছু অজানা বিষয় সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন আপনি মানুষ হিসেবে কেমন। যোগী মানুষেরা প্রায়ই একটা কথা বলে থাকেন, নিজের অন্দরকে আলোকিত করতে পারলে তবেই বহির্বিশ্বকে আলোকিত করা সম্ভব। আজকের এই প্রবন্ধ কিছুটা হলেও যে আপনার অন্দরকে আলোকিত করবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই!
এত কথা তো হল, এখন প্রশ্ন হল কী করে জানবেন নিজেকে? এক্ষেত্রে এই প্রবন্ধে দেওয়া পাঁচ ধরনের মুকুটের মধ্যে একটা ছবি পছন্দ করতে হবে। তারপর সেই ছবিটির সেকশনে গিয়ে জেনে নিতে হবে আপনার চরিত্র সম্পর্কে। এত দূর পড়ার পর প্রশ্ন করতেই পারেন একটা ছবিকে বিশ্লেষণ করে কিভাবে কোনও মানুষের মনকে পড়ে ফেলা সম্ভব? আসলে সাইকোলজির উপর হওয়া নানা গবেষণায় দেখা গেছে প্রতিটি মানুষের মনের হাল এক হয় না। তাই তো সবার পছন্দ এবং অপছন্দের মধ্যে একটা ফারাক থেকেই যায়। একই ভাবে ছবি বাছার ক্ষেত্রেও এই ফারাক চোখে পরে, যা বিশ্লেষণ করে যে কোনও মানুষের মনের হাল জেনে নেওয়া সম্ভব। তাই তো বেশ কয়েকজন সাইকোলজিস্টের সঙ্গে আলোচনা করে এই পাঁচটি ছবি নির্বাচন করা হয়েছে, যা আপনাদের মনের প্রকৃত ছবিকে তুলে ধরতে কোনও ভুলই করবে না।

ক্রাউন ১:
আপনি যদি এই মুকুটটা বেছে থাকেন, তাহলে জানবেন আগামী দিনে আপনি খুব ভালবাসা পেতে চলেছেন। তাই ভুলেও মন খারাপ করবেন না যেন! আর মানুষ হিসেবে আপনি কেমন, সে বিষয়ে যদি জানতে চান, তাহলে বলতে হয় আপনি অচেনা মানুষদের সঙ্গে আলাপ করতে খুব ভালবাসেন। শুধু তাই নয়, কোনও বিষয় নিয়েই খুব একটা চিন্তা করা আপনার ধাতে নেই। সহজ কথায় জীবন আপনাকে যে পথে নিয়ে যায়, সেই পথে আনন্দের সঙ্গে আপনি এগতে থাকেন। আর এমনটা করতে গিয়ে কোনও সমস্যার সম্মুখিনও হলেও আপনি তা হাসি মুখে সমাধান করার চেষ্টা করেন। এখানেই শেষ নয়, আপনার চরিত্রের আরেকটি আকর্ষণীয় দিক হল, আপনি বেজায় স্বাধীনচেতা এবং নানা জায়গা ঘুরে বেরাতে আপনি খুব ভালবাসেন, কি তাই না?

ক্রাউন ২:
এই মুকুটটা যারা পছন্দ করেছেন তারা নিজিদের সমৃদ্ধ করতে সব সময় প্রস্থুত থাকেন। সহজ কথায় নতুন কিছু জানতে এবং শিখতে এরা খুব পছন্দ করেন। শুধু তাই নয়, এমন মানুষরা বাকিদের সাহায্য করতেও খুব ভালবাসেন। তাই তো বন্ধু বান্ধব হোক কী পরিবরের কেউ, ভালবাসার মানুষেরা বিপদে পরলে সবথেকে আগে সাহায্যের জন্য পৌঁছে যান এমন মানুষেরাই। প্রসঙ্গত, এরা খুব শিক্ষিত হন এবং নানা বিষয়ে কাছের মানুষদের উপদেশ দিতে এরা খুব পছন্দ করেন।

ক্রাউন ৩:
এই মুকুটটিকে "দি ক্রাউন অব রয়েলটি" বলা হয়ে থাকে। কারণ এমন মানুষেরা জীবনে খুব সফল হন। শুধু তাই নয়, সফলতার একের পর এক সিঁড়িতে ওটার জন্য এমন মানুষেরা খুব উদগ্রিব হন, তাই তো সফল হতে এদের কেউ আটকাতেই পারে না। শুধু তাই নয়, এমন চরিত্রের মানুষেরা বড় বড় স্বপ্ন দেখতে খুব ভালবাসেন এবং সেই সব স্বপ্ন কীভাবে পূরণ করা যায়, সেই চেষ্টায় সব সময় লেগে থাকেন। এক কথায় মহম্মদ আলি, বিল গেইটস, জ্যাক মা, নেপোলিয়ান এহং আলেকজান্ডার দা গ্রেটেকে যদি প্রশ্ন করা হত, তাহলে মনে হয় এরা সবাই এই মুকুটটিই বাছতেন। প্রসঙ্গত, এমন মানুষেরা সফল মানুষদের সঙ্গ পেতে খুব ভালবাসেন।

ক্রাউন ৪:
এই মুকুটটা যারা পছন্দ করবেন, এমন মানুষেরা খুব মিশুকে হন। যে কানও মানুষের সঙ্গে কথা বলতে এরা খুব পারদর্শী হন। শুধু তাই নয়, অন্য মানুষের মনে কী চলছে সে বিষয়ে এরা সহজেই আন্দাজ করে নিতে পারেন। তাই তো এদের সহজে ঠকানো একেবারেই সম্ভব হয় না। তবে একটাই সমস্যা, এরা সহজে কাউকেই বিশ্বাস করতে চান না। ফলে মাঝে মাঝে সবার থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পরেন।

ক্রাউন ৫:
আপনি যদি এই মুকুটটি পছন্দ করে থাকেন, তাহলে জানবেন আগামী দিনে আপনার সঙ্গে অনেক নতুন মানুষের সম্পর্ক হতে চলেছে। হয়তে এদের মধ্যে কেউ আপনার জীবনসঙ্গীও হতে পারে। তাই খুব শীঘ্র আপনার একাকিত্ব যে দূর হতে চলেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই! আর মানুষ হিসেবে আপনি কেমন, তা যদি জিজ্ঞাসা করেন, তাহলে বলবো আপনি বেজায় ফান লাভিং। সবাইকে খুশি রাখতে আপনার জুড়ি মেলা ভার। শুধু তাই নয়, যে কোনও সম্পর্ককে কীভাবে সুন্দর করে রাখতে হয়, তা আপনার থেকে কেউ ভাল জানে না।



Click it and Unblock the Notifications