(ছবি) গরম ঠেকাতে বলিউড সুন্দরীদের সাদায় মোড়া স্টাইল স্টেটমেন্টে

(ছবি) গরম ঠেকাতে বলিউড সুন্দরীদের স্টাইল স্টেটমেন্টে সাদায় মোড়া

গরমটা জব্বর পড়েছে। গরম এতটাই যে গায়ে যেন জামাকাপড় রাখা যাচ্ছে না। কিন্তু তা বললে তো হয় না। তবে কোন ধরণের পোশাকে গরমে কিছুটা হলেও আরাম পেতে পারেন সে সমাধান সূত্রের কিছুটা আমরা বলতে পারে।

গরমের পোশাকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পোশাকের রং গরমে যদি দিনের বেলা কালো বা গাঢ় রংয়ের জামা পড়ে বেরন তাহলে আর দেখতে হবে না। গরমে সবচেয়ে ভাল রং হল সাদা। অভিজাত, আরামদায়ক এবং সুন্দরও বটে।

আর তাই তো বলিউড সুন্দরীরাও এই গরমে বেশি সাদা রংয়ের দিকেই ঝুঁকেছেন। বলিউড সুন্দরীদের দেখেই শিখে নিন কেমন হওয়া উচিত গরমের স্টাইল স্টেটমেন্ট।

অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মা

সাদা পোশাকের সঙ্গে মাথার উপর দিকে টেনে তুলে খামখেয়ালি একটা খোঁপা। সঙ্গে সোনালি ঝোলা দুটি কানের দুল। পায়ে কমলা ও বেজ রংয়ের একটি স্লিলেটো জুতো।

দীপিকা পাডুকোন

দীপিকা পাডুকোন

দীপিকার এই সেমিফরম্যাল লুক অনুসরন করে আপনি অফিসেও জেতে পারেন। হাল্কা নীলের হাঁটু পর্যন্ত প্যান্ট, সঙ্গে সাদা হাত কাটা টপ এবং সাদা সং জ্যাকেট। সঙ্গে পরতে পারে পারেন সাদা বা বেজ রংয়ের পাম্প। কানে ছোট্ট টপ, গলায় লং চেন (না পরলেও চলে), হাতে ঘড়ি চোখে রোদ চশমা। ব্যস আপনার লুক কমপ্লিট।

দীপিকারই দ্বিতীয় লুক

দীপিকারই দ্বিতীয় লুক

একেবারে সাধারণ একটি লুক। ডেনিম জিন্সের সঙ্গে সাদা টপ যে কোনও সময় ভাল মানায়। স্পোর্টস লুকে দীপিকাকে অসাধরণ লাগছে। সঙ্গে এলোমোলোভাবে বেঁধে নিন চুল। পায়ে স্নিকার। বন্ধুদের সঙ্গে বেরিয়ে যান হ্যাঙ্কআউটে।

কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত

এই ধরনের সুতির সাদা সট লেন্থ পোশাক পরতে পারেন ঘরোয়া পার্টির জন্য।

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

সাদা মিডি ড্রেস গরমের জন্য আদর্শ। এই ধরণের পোশাক হাল্কা পেনডেন্ট ও কানের টপ দিয়ে পড়তে পারেন। পায়ে অবশ্য সাদা জুতো পরবেন না। বরং কনট্রাস্ট কিছু পরুন।

শাড়ি

শাড়ি

এই ধরণের সাদা রংয়ের হাল্কা সিফন শাড়ি স্প্যাগটি ব্লাউজ কিংবা সরু হাতা ব্লাউজের সঙ্গে পরতে পারেন। এর সঙ্গে গলায় কিছু না পড়ে কানে লম্বাটে ঝোলা দুল পরুন। চুলে ফিশ টেল বিনুনি বাঁধতে পারেন।

কাজল

কাজল

এই ধরণের সাদা লম্বা কুর্তি পড়তে পারেন। পরতে পারেন সাদা চিকনের পোশাকও। সঙ্গে চুল কার্ল করাতে পারেন। আর গলায় এখটু হেভি অ্যাবস্ট্রাক্ট কিছু গয়না পড়তে পারেন। এক্ষেত্রে যেহেতু গলায় কনট্রাস্ট রং আছে তাই পায়ে সাদা জুতো পড়তেই পারেন।

মালাইকা আড়োরা খান

মালাইকা আড়োরা খান

মালাইকার এই পোশাকটি সে অর্থে সাদা না হলেও অফ হোয়াইট। আর ড্রেসটি এতই সুন্দর যে আমরা তালিকা থেকে বাদ দিতে পারলাম না।

মাধুরী

মাধুরী

মাধুরী যে ধরণের সালোয়ার স্যুট পড়েছেন সেটা কিন্তু মধ্যবয়সীদের জন্য একেবারে পারফেক্ট। তবে টিনএজারদের ক্ষেত্রে কিন্তু এই ফ্যাশন মোটেই ভাল লাগবে না।

আবারও দীপিকা

আবারও দীপিকা

আপনারা দেখে বুঝতেই পারবেন সাদা দীপিকার পছন্দের রং। যে পোশাকটি দীপিকা এখানে পড়েছেন তা একেবারে পার্টি লুক।

X
Desktop Bottom Promotion