মহাদেবের আশীর্বাদে সর্বক্ষেত্রে সাফল্য পান শ্রাবণে জন্মগ্রহণকারী ব্যক্তিরা!

হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্র মতে এটি শিবের মাস। তাই শিবভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই মাসের জন্য। শ্রাবণ মাসে শিবের ব্রত পালন করেন বহু মানুষ। কথিত আছে, এই মাসে ভক্তিভরে শিবের উপাসনা করলে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি পায়।

ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী জুলাইয়ের মাঝামাঝি থেকে অগস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত শ্রাবণ মাস থাকে। যে ব্যক্তি এই মাসে জন্মগ্রহণ করেন, তাঁর ওপর সর্বদা শিবের আশীর্বাদ বজায় থাকে। তাই এই জাতকদের অত্যন্ত ভাগ্যবান মনে করা হয়। জেনে নিন, শ্রাবণ মাসে জন্মগ্রহণকারী জাতকদের ভবিষ্যৎ ও স্বভাব সম্পর্কে।

Personality Traits

মহাদেবের আশীর্বাদ সর্বদা সঙ্গে থাকে
শ্রাবণ মাসে জন্মগ্রহণকারী জাতকদের ওপর সর্বদা মহাদেবের আশীর্বাদ থাকে। এঁরা মন দিয়ে চিন্তাভাবনা করে যে কোনও সিদ্ধান্ত নেন। তবে অনেক সময়ে আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। যার ফলে লোকসান হয়। এঁরা একবার কোনও কাজ করার সিদ্ধান্ত নিয়ে নিলে, তা সম্পন্ন করেই শান্ত হন।

সরল হন এঁরা
শ্রাবণ মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা অত্যন্ত সরল, সাদাসিধা মনের মানুষ হন। এঁরা মনের দিক থেকে স্বচ্ছ ও স্পষ্ট। এই সব গুণাবলীর কারণে সকলে এঁদের ভালোবাসেন। যে কোনও কঠিন পরিস্থিতি এঁরা শান্ত থেকে ও ধৈর্য ধরে সামলান। কিন্তু একবার রেগে গেলে এঁদের শান্ত করা কঠিন হয়ে পড়ে।

সাফল্য লাভ করেন
শ্রাবণে জন্মগ্রহণকারী ব্যক্তিরা চাকরি, ব্যবসা এবং খেলাধূলায় দারুণ সাফল্য লাভ করেন। এই জাতকদের আর্থিক পরিস্থিতিও খুব ভালো হয়। খুব একটা অর্থাভাবে ভুগতে হয় না এঁদের। কোনও কিছুতেই অধিক দুশ্চিন্তা করতে হয় না এই জাতকদের।

সৎ হন
এই ব্যক্তিরা অত্যন্ত সৎ হন। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে এঁরা খুব সৎ থাকেন। সহজে কাউকে ভালোবাসেন না এঁরা। কিন্তু একবার কাউকে ভালোবেসে ফেললে, সততার সঙ্গে সেই সম্পর্ক পালন করে যান। ভালোবাসার মানুষের যত্ন নেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Tuesday, July 18, 2023, 15:37 [IST]
X
Desktop Bottom Promotion