Palmistry: হাতের তালুতে দ্বীপের চিহ্ন আছে? দুর্ভাগ্য কিছুতেই পিছু ছাড়বে না!

জ্যোতিষশাস্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা হস্তরেখা। হস্তরেখা মতে, হাতের তালুতে থাকা রেখা ও চিহ্নগুলি থেকেই কোনও ব্যক্তির আচরণ, ভাগ্য এবং ভবিষ্যত সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। হাতে বিভিন্ন রেখা ছাড়া অনেক ধরনের চিহ্নও থাকে। এর মধ্যে কিছু চিহ্ন খুব শুভ বলে মানা হয় এবং কিছু চিহ্নকে অশুভ মনে করা হয়।

unlucky signs on hand palmistry

আসুন জেনে নেওয়া যাক, হস্তরেখা শাস্ত্র অনুসারে হাতের তালুতে কোন কোন রেখা থাকলে তা অশুভ-

জীবনরেখাকে ছেদকারী রেখা

জীবনরেখাকে ছেদকারী রেখা

অনেকের হাতেই দেখা যায়, ভাগ্য রেখাকে অনেক ছোটো ছোটো রেখা কেটে গেছে। এই ধরনের রেখাগুলিকে হস্তরেখা শাস্ত্রে শুভ মনে করা হয় না। এই রেখাগুলি যে স্থানে জীবনরেখাকে কাটে, ব্যক্তির জীবনে সেই বয়সে নানা সমস্যা দেখা দেয়। এই রেখাগুলি দুর্ভাগ্যের সূচক হিসেবে ধরা হয়।

দ্বীপের চিহ্ন

দ্বীপের চিহ্ন

হাতের তালুর কোনও স্থানে দ্বীপের চিহ্ন থাকলে তা অশুভ। হস্তরেখা অনুসারে, গুরু পর্বতে দ্বীপের চিহ্ন থাকলে মান-সম্মান কমে যায়। সূর্য পর্বতে দ্বীপের চিহ্ন থাকলে চাকরি সংক্রান্ত সমস্যা দেখা দেয়। যদি চন্দ্র পর্বতে দ্বীপের চিহ্ন থাকে, তবে ব্যক্তির কল্পনা শক্তি প্রভাবিত হয়। আর, মঙ্গল পর্বতে দ্বীপের চিহ্ন থাকলে ব্যক্তির সাহস কমে যায়।

অনামিকা আঙুলে অনুভূমিক রেখা

অনামিকা আঙুলে অনুভূমিক রেখা

অনামিকা আঙুলে অনুভূমিক রেখা থাকা দুর্ভাগ্যের সঙ্কেত দেয়। হস্তরেখা মতে, যাদের হাতের অনামিকা আঙুলে অনুভূমিক রেখা থাকে, তাদের সামাজিক খ্যাতি, মর্যাদার ওপর খারাপ প্রভাব পড়ে।

কালো দাগ

কালো দাগ

হাতের তালুতে কালো দাগ থাকাও অশুভ। হস্তরেখা বিদ্যা অনুসারে, হাতের তালুতে কালো দাগ থাকলে দুর্ভাগ্যের সম্মুখীন হতে হয়। সারা জীবন একের পর এক সমস্যা লেগেই থাকে।

ভাগ্য রেখায় তিল

ভাগ্য রেখায় তিল

হস্তরেখা মতে, ভাগ্য রেখায় তিল থাকলেও তা অশুভ। এই ধরনের ব্যক্তিরা তাদের জীবনে অনেক সমস্যায় পড়েন। তাদের ক্যারিয়ার এবং আর্থিক জীবনে সমস্যা দেখা দেয়।

Story first published: Friday, January 13, 2023, 21:00 [IST]
X
Desktop Bottom Promotion