Palmistry: হাতের তালুতে 'V' চিহ্ন আছে? জানুন কী ঘটতে চলেছে আপনার সঙ্গে!

জ্যোতিষ মতে, ব্যক্তির হাতের রেখাই তাদের ভাগ্য নির্ধারণ করে। ভূত-ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জানা যায় হস্তরেখা দেখেই। আবার ব্যক্তির আচরণ, স্বভাব ও ব্যক্তিত্বও ফুটে ওঠে এই রেখাগুলিতেই।

হাতের তালুতে রেখার কাটাকুটিতে বিভিন্ন রকমের চিহ্নও তৈরি হয়। এই চিহ্নগুলি জানায় আমাদের সঙ্গে কী ঘটতে চলেছে। হস্তরেখাশাস্ত্র অনুসারে, যে ব্যক্তির হাতে V চিহ্ন থাকে তিনি খুব ভাগ্যবান হন। এঁরা অল্প বয়সেই সাফল্যের চূড়ায় পৌঁছান। জীবনে ধনসম্পদের অভাব হয় না।

Palmistry

হাতের কোথায় V চিহ্ন থাকা শুভ?
যাঁদের হাতের তালুতে তর্জনী এবং মধ্যমা আঙুলের মাঝখানে V চিহ্ন থাকে, তাঁরা খুব ভাগ্যবান বলে মানা হয়। এই ব্যক্তিদের চিন্তাভাবনা সবসময় পজিটিভ থাকে। কখনই এঁরা কোনও কিছুতে ভয় পান না এবং সাহসের সাথে খারাপ সময়ের মোকাবেলা করেন।

এই বয়সে সাফল্য পান
যাঁদের হাতে V চিহ্নটি রয়েছে, তাঁরা জীবনের প্রথম কয়েক বছর অনেক সংগ্রামের মধ্য দিয়ে কাটান। তবে ৩৫ বছর বয়সের আশেপাশে এঁরা সাফল্য পেতে শুরু করে। চাকরি হোক বা ব্যবসা, সব ক্ষেত্রেই দারুণ সাফল্য পান। অর্থাভাব থাকে না।

পারিবারিক ক্ষেত্রেও ভাগ্যবান
এই ব্যক্তিরা একটি চমৎকার পরিবার পান। পরিবারে সবসময় ভালোবাসা এবং সম্মান পান এঁরা। এই ব্যক্তিরা একটু দয়ালু প্রকৃতির হন। সুখে দুঃখে বন্ধু এবং পরিবারের সঙ্গে থাকেন।

এঁরা খুব বিশ্বস্ত হয়
এই জাতকরা খুব বিশ্বাসযোগ্য হন। যে কোনও পরিস্থিতিতে এঁদের অন্ধভাবে বিশ্বাস করা যায়। এই ব্যক্তিরা সকলের খারাপ সময়ে সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন। কখনও নিজেদের দায়িত্ব থেকে পালিয়ে যায় না।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion