Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Oscars 2023: প্রথমবার অস্কার মঞ্চে দীপিকা, কালো কাঁধখোলা গাউনে রেড কার্পেটে আগুন ধরালেন নায়িকা!
এ বছর অস্কারের মঞ্চে (Oscars 2023) অন্যতম উপস্থাপক ছিলেন বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন। এই প্রথম অস্কারের মঞ্চে আসা তাঁর। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা মৌলিক গান বিভাগে অস্কার জিতে নিয়েছে ভারতীয় ছবি RRR-এর গান 'নাটু নাটু'। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারের মঞ্চে দীপিকা এই প্রথমবার উঠলেন এই গানের সঙ্গেই সবার পরিচয় করিয়ে দিতে।
দীপিকা মঞ্চে উঠতেই হাততালিতে ভরে যায় চারিদিক। তাঁর জনপ্রিয়তা যে শুধু ভারতীয়দের কাছেই নয়, বরং বিদেশেও তিনি সবার প্রিয়, তা বেশ স্পষ্ট হয়ে যায়। 'নাটু নাটু' গানের সম্পর্কে বলতে গিয়ে প্রশংসায় ভরিয়ে দেন দীপিকা। অল্প কথাতেই শেষ করেন তিনি। তবে সেই অল্প সময়েই ছবির নেপথ্য কাহিনী থেকে, ইউটিউব এবং টিকটকে গানটি কতবার দেখা হয়ে গিয়েছে, তার হিসেবও দিয়ে দেন অভিনেত্রী।

অস্কারের মঞ্চে দীপিকার নজরকাড়া সাজ
অস্কারের (Oscars 2023) মঞ্চে দীপিকার লুকে মুগ্ধ তারকা থেকে নেটিজেনরা। এদিন কালো পোশাকে মোহময়ী লাগছিল অভিনেত্রীকে। অস্কারের রেড কার্পেটে হেঁটে আসার সময়ে সকলেই মুগ্ধ হয়ে যান অভিনেত্রীকে দেখে। তাঁর অসাধারণ এক্সপ্রেশন এবং চমৎকার ব্যক্তিত্ব গোটা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে।
দীপিকার পরনে ছিল Louis Vuitton-র কালো রঙের অফ শোল্ডার মারমেড গাউন, হাতে কালো ভেলভেট গ্লাভস। গলায় কার্টিয়ার সংস্থার হিরের নেকলেস। হাতে হিরের ব্রেসলেট ও আংটি। চুল বেঁধেছিলেন মেসি বানে, হালকা মেকআপ, ন্যুড লিপস্টিক আর উইঙ্গড আইলাইনারে দীপিকার সাজ ছিল অনন্য!
নতুন ট্যাটু প্রকাশ্যে
এ দিন প্রকাশ্যে এসেছে দীপিকার নতুন ট্যাটু। নায়িকার ঘাড়ে জ্বলজ্বল করছিল '82°E' ট্যাটু। জানা গেছে, অভিনেত্রীর স্কিন কেয়ার ব্র্যান্ডের নামও '82°E'। সম্ভবত, দীপিকা নিজের নতুন ট্যাটুর মাধ্যমে সেই ব্র্যান্ডের প্রচার করেছেন অস্কারের মঞ্চে।



Click it and Unblock the Notifications