ইলেকশন, ব্যালট, ভোটার - নির্বাচন সংক্রান্ত এই শব্দগুলোর অর্থ জানেন কি?

Election-Related Words And Their Meanings: ভারত হল গণতান্ত্রিক দেশ, যেখানে সমস্ত নাগরিকের অধিকার রয়েছে তাদের পছন্দমতো সরকার নির্বাচন করা। নির্বাচনের গণতান্ত্রিক উৎসবে দেশের সব নাগরিক কোনও বৈষম্য ছাড়াই সমান ভোটাধিকার পায়।

নির্বাচন-সংক্রান্ত এমন অনেক শব্দ রয়েছে, যেগুলোর আসল অর্থ অধিকাংশ মানুষেরই অজানা। আজকের এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিন নির্বাচন সংক্রান্ত বিশেষ কিছু শব্দের উৎপত্তি এবং তাদের সঠিক অর্থ।

Election

নির্বাচন (Election): "Election" শব্দটি ল্যাটিন শব্দ "Election" থেকে এসেছে, যার অর্থ নির্বাচন করা।

অর্থ: নির্বাচন হলো সিদ্ধান্ত গ্রহণের এমন একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণ প্রশাসনিক কাজের জন্য একজন প্রতিনিধিকে বেছে নেয়। এটি গণতান্ত্রিক ব্যবস্থার একটি মৌলিক উপাদান। এই নির্বাচন প্রক্রিয়া আবার বহু বেসরকারী সংস্থা, বাণিজ্যিক প্রতিষ্ঠানেও প্রয়োগ হয়। ক্লাব বা সমিতি থেকে আরম্ভ করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও কর্পোরেশন বা নিগমেও এই প্রক্রিয়ার ব্যবহার করা হয়।

ব্যালট (Ballot): "ব্যালট" হল ইতালীয় শব্দ, যা "ballotta" থেকে এসেছে। এর অর্থ হল ছোটো বল।

অর্থ: আগে ভোট দেওয়ার জন্য ছোটো বল ব্যবহার করা হত। প্রতিটি ভোটার তার পছন্দের প্রতিনিধির জন্য একটি পাত্রে একটি রঙিন বল রাখত। সময়ের সাথে সাথে এই পদ্ধতিটি কাগজ-ভিত্তিক ব্যালটে রুপান্তরিত হয়েছে।

প্রার্থী (Candidate): "Candidate" অর্থাৎ প্রার্থী ল্যাটিন শব্দ "ক্যান্ডিডেটস" থেকে এসেছে, যার অর্থ সাদা পোশাক পরা।

অর্থ: প্রাচীন রোমে, সরকারি কার্যালয়ের প্রার্থীরা প্রায়শই বিশুদ্ধতা এবং স্বচ্ছতার প্রতীক হিসেবে সাদা টোগা পরতেন। বর্তমান সময়েও রাজনীতির ক্ষেত্রে এই ধারাই অনুসরণ করা হয়।

প্রচারাভিযান (Campaign): "Campaign" ল্যাটিন শব্দ "campus" থেকে এসেছে। যার অর্থ একটি এলাকা বা ফিল্ড।

অর্থ: অভিযান বলতে মূলত ময়দানে পরিচালিত সামরিক অভিযানকে বোঝায়। রাজনৈতিক প্রেক্ষাপটে, এটি নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রার্থীদের গৃহীত সংগঠিত প্রচেষ্টা।

পোল (Poll): "পোল" ইংরেজি শব্দ "polle" থেকে উদ্ভূত হয়েছে। যার অর্থ মাথা বা মাথার শীর্ষ।

অর্থ: এই শব্দটি মূলত একজন ব্যক্তির মাথাকে নির্দেশ করে। নির্বাচনের ক্ষেত্রে এটি মাথা বা ভোট গণনাকে বোঝায়। আজকাল পোল মানে public opinion-ও বোঝায়।

ভোটার (Voter): "ভোটার" ল্যাটিন শব্দ "votum" থেকে এসেছে। যার অর্থ অঙ্গীকার বা প্রতিশ্রুতি।

অর্থ: নির্বাচনের ক্ষেত্রে ভোটার এমন একজন ব্যক্তি যিনি ভোট দিয়ে তার পছন্দ বা সিদ্ধান্ত নেন। এই শব্দটি ভোটের কাজের সঙ্গে যুক্ত।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion