Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মাত্র ৩ শতাংশ মহিলা সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে! জেনে নিন বিস্তারিত
সমাজে নারীর সমানাধিকার, নারীর ক্ষমতায়ন নিয়ে নানা আলোচনা, অভিযান ও অঙ্গীকারের অন্ত নেই। কিন্তু হাতে গোনা কয়েক জনের কথা বাদ দিলে, এখনও পর্যন্ত আপামর নারীর অবস্থা যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে গিয়েছে! অনেক ক্ষেত্রেই এখনও নারীরা পিছিয়ে আছে। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে, ভারতের আদালতে নারীরা আজও অনেক পিছিয়ে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, বার অ্যান্ড বেঞ্চ একটি তথ্য সংগ্রহ করেছে, যেখানে দেখা গেছে মাত্র ৩ শতাংশ মহিলা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে সিনিয়র অ্যাডভোকেট।
বার অ্যান্ড বেঞ্চ-এর তথ্য অনুসারে, ভারতের সুপ্রিম কোর্ট এবং সমস্ত হাইকোর্টে ৩ হাজার ১৪৯ জন সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন। যার মধ্যে মাত্র ৩.৪ শতাংশ অর্থাৎ ১০৬ জন মহিলা সিনিয়র অ্যাডভোকেট।
প্রাক্তন মহিলা বিচারক এবং সিনিয়র অ্যাডভোকেটদের মতে, যে সব বাধা নারীদেরকে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যেতে আটকায়, সেগুলি আজও বিদ্যমান। পুরুষ শাসিত সমাজের মানসিকতাও এই পেশায় বিদ্যমান।

সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের তথ্য
ইন্টারনেটে উপলব্ধ তথ্য অনুসারে, সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত ৪৮৮-রও বেশি আইনজীবীকে সিনিয়র পদ দিয়েছে, যাদের মধ্যে মাত্র ১৯ জন মহিলা। ১৯৫০ থেকে ২০১৩ সাল পর্যন্ত, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার পর মাত্র ৪ জন মহিলাকে সিনিয়র অ্যাডভোকেটের পদ দেওয়া হয়েছিল। গত ৯ বছরে মাত্র ১৫ জন মহিলা সিনিয়র অ্যাডভোকেটের পদে মনোনীত হয়েছেন।
কলকাতা, বোম্বে এবং মাদ্রাজের চার্টার্ড হাইকোর্টেও মহিলা সিনিয়র অ্যাডভোকেটের অভাব রয়েছে। কলকাতা হাইকোর্ট মোট ৪২২ জন মহিলা আইনজীবীর মধ্যে মাত্র ৪ জন মহিলা আইনজীবীর হাতে সিনিয়র অ্যাডভোকেটের ভার তুলে দিয়েছে। বম্বে হাইকোর্টে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে মাত্র ৮ জন মহিলা রয়েছেন, যার মধ্যে মাত্র চারজন সক্রিয়ভাবে মহারাষ্ট্রে কাজ করছেন। মাদ্রাজ হাইকোর্টে মোট ২৯৯ জন সিনিয়র অ্যাডভোকেটের মধ্যে মাত্র ১০ জন মহিলা সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন।



Click it and Unblock the Notifications