Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বাংলার এই জায়গাগুলি যা না দেখলেই নয়, বিশ্ব পর্যটন দিবসের দিন রইল এমনই জায়গার সন্ধান!
কেউ পাহাড় পছন্দ করেন, তো কেউ আবার সমুদ্র। অজানাকে জানা এবং অচেনাকে চেনার এক চরম খিদে, দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে বেড়ানো ভ্রমণ প্রেমীদের যেন র্কতে মিলে মিশে একাকার। আজকের দিন তাঁদের জন্য। কারণ আজ বিশ্ব পর্যটন দিবস। প্রতি বছর ২৭শে সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব পর্যটন দিবস। মূলত, এদিন পর্যটন প্রচারের উপর জোর দেওয়া হয়। যারা ভ্রমণবিলাসি তাঁরা নতুন নতুন পর্যটন গন্তব্য খুঁজে বেরান। বিশ্ব পর্যটন দিবস পালিত হয় প্রতি বছর পর্যটকদের আকর্ষণ করতে এবং পর্যটনকে উন্নত করার জন্য সচেতনতা বৃদ্ধির জন্য।
যেকোনও দেশের অর্থনীতিতে বড় ভূমিকা পালন করে পর্যটন। বিদেশ থেকে আসা পর্যটকরা যাতায়াত থেকে শুরু করে হোটেল, রেস্তোরাঁ এবং পর্যটন স্থানের টিকিট সহ সব কিছুতেই অর্থ ব্যয় করে থাকেন। যা থেকে রাজস্ব বৃদ্ধি পায়। তবে পর্যটন শুধু অর্থনীতিকে চাঙ্গা করে না বরং মানুষকে বিভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতায় সাহায্য করে। ভারতে ২৫ শে জানুয়ারি জাতীয় পর্যটন দিবস উদযাপন করলেও বিশ্বব্যাপী পর্যটন দিবস ২৭ শে সেপ্টেম্বর পালিত হয়। এই বছরও ২৭ সেপ্টেম্বর তারিখেই আন্তর্জাতিক পর্যটন দিবস পালিত হচ্ছে।

- বিশ্ব পর্যটন দিবসের ইতিহাস
১৯৮০ সালে বিশ্ব পর্যটন দিবস পালিত হওয়া শুরু হয়। মূলত, জাতিসংঘ বিশ্ব বাণিজ্য সংস্থা এই দিবসের সূচনা করে। তবে ২৭শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালনের একটি বিশেষ কারণ রয়েছে। জানা যায়, ১৯৭০ সালের এই দিনে জাতিসংঘ বিশ্ব বাণিজ্য সংস্থার স্বীকৃতি লাভ করে। ইউএনডব্লিউটিও-র বার্ষিকীতে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর থেকেই এইদিনটি উৎযাপিত হয়ে আসছে।
এই উপলক্ষ্যে আজ আমরা আপনাকে পশ্চিমবঙ্গের এমনই কিছু স্থান সম্পর্কে বলতে যাচ্ছি, যেখানে আপনার অবশ্যই একবার ঘুরে আসা উচিত। যেমন-
- দার্জিলিং
ইংরেজদের শাসনকালে শৈল-শহর দার্জিলিং ছিল ভারতে গ্রীষ্মকালীন রাজধানী। এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া রোমাঞ্চকর দৃশ্যগুলির দ্বারা বেষ্টিত চা-বাগান। তাছাড়া আপনি রোপ ওয়েতে চড়তে পারেন। সারা জীবন মনে রাখার মতো দার্জিলিং এর সৌন্দর্য উপভোগ করতে পারেন। পাশাপাশি আপনি তুষারাবৃত পর্বত-শৃঙ্গ দেখতে এবং সুস্বাদু স্ট্রিট ফুডগুলির আনন্দ উপভোগ করতে পারেন।
- সুন্দরবন
সুন্দরবন ন্যাশনাল পার্ককে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিশ্বের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র করার জন্য সুবিখ্যাত। আপনি সুন্দরবনে থাকাকালীন কাছেই থাকা ঘোড়ারা দ্বীপ অথবা মারিচঝাঁপি দ্বীপ দেখে নিতে পারেন। বৈচিত্র্যপূর্ণ বন্যপ্রাণী সুন্দরবনকে পশ্চিমবঙ্গে সর্বাধিক উত্তেজনাকর টুরিস্ট প্লেসগুলির মধ্যে একটিতে পরিণত করে।
- মিরিক
মিরিক ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত ছবির মত সুন্দর একটি পর্যটন কেন্দ্র। মিরিক নামটি এসেছে লেপচা কথা মির-ইওক থেকে যার অর্থ "অগ্নিদগ্ধ স্থান"। এটি একাধিক পাহাড়ের মাঝের উপত্যকায় বিদ্যমান স্বচ্ছ জলের হ্রদের ধারে গড়ে ওঠা একটি অদ্ভুত কিন্তু অতীব সুন্দর শহর। এই শহরটি কমলালেবু ক্ষেতের দ্বারা পরিপূর্ণ যেগুলি আপনি মিরিক লেক আর বোকার মনাস্টারির মতো শহরের সুবিখ্যাত স্থানগুলি দেখার মাঝে মাঝে দেখে নিতে পারেন।
- ডুয়ার্স
ডুয়ার্স, পশ্চিমবঙ্গ ও অসম নিয়ে গঠিত একটি পর্যটন স্থান। ডুয়ার্স দ্বারা ভুটান ও ভারতের মধ্যে যোগাযোগ সম্পন্ন হয়। এই অঞ্চল ভুটান তথা উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার। এই অঞ্চলের গড় উচ্চতা ১৫০-১৭০০ মিটারের মধ্যে। হিমালয়ের পাদদেশ তথা সমভূমি ও পর্বত অঞ্চলের মিলনস্থানে ডুয়ার্স এর অবস্থান। ডুয়ার্সকে সংকোশ নদী দুই ভাগে ভাগ করেছে। পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এবং অসমের ধুবড়ি, কোকড়াঝাড়, বরপেটা, গোয়ালপাড়া ও বঙাইগাঁও জেলা নিয়ে ডুয়ার্স অঞ্চল গঠিত।



Click it and Unblock the Notifications