Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
অক্টোবর মাসটা কোন রাশির কেমন যাবে জানতে চাইলে চোখ রাখুন এই প্রবন্ধে...!
মাসটা কেমন যাবে, তা তো আর আমার-আপনার হাতে নেই! নির্ভর করে বেশ কিছু গ্রহ-নক্ষত্রের অবস্থানের উপরে। তারা যেমন ভাবে নিজ জায়গা বদলাবে, সেই মতো বদলে যাবে আমাদের ভাগ্যও।
অক্টোবর হল পুজোর মাস। তাই এই মাসটা ভাল না গেলে কিন্তু মহা বিপদ। কারণ দুগ্গা মার আগমণ কালে মন-মেজাজটা চাঙ্গা না থাকলে হয় বলুন!
ঠিক বলেছেন বৈকি, কিন্তু মাসটা কেমন যাবে, তা তো আর আমার-আপনার হাতে নেই! নির্ভর করে বেশ কিছু গ্রহ-নক্ষত্রের অবস্থানের উপরে। তারা যেমন ভাবে নিজ জায়গা বদলাবে, সেই মতো বদলে যাবে আমাদের ভাগ্যও। আর এমনটা হওয়াতে কারও মাসটা বেশ মজায় মজায় কাটবে, তো কারও কারও সর্বনাশ হতেও দেখবেন সময় লাগবে না। তবে মধ্যা কথা হল আগামী সময়টা যাদের খারাপ যেতে চলেছে তারা যদি আগে থেকে বিপদটা কোন দিক থেকে আসবে, সে সম্পর্কে জেনে নিতে পারেন, তাহলে ক্ষতি হওয়ার আশঙ্কাটা যে কিছুটা হলেও কমবে, সে বিষয়ে কিন্তু কোনও সন্দেহ থাকে না! তাই তো বলি বন্ধু, আর অপেক্ষা নয়, চলুন জেনে নেওয়া যাক রাশি অনুসারে অক্টোবর মাসটা কেমন যেতে চলেছে আপনাদের...

১. মেষরাশি:
নিজেকে চেনার এবং আশেপাশের ভালবাসার মানুষদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানোর এর থেকে আর ভাল সময় আর আছে বলে তো মনে হয় না। তাই আগামী এক মাস যতটা সম্ভব বিগড়ে যাওয়া সম্পর্কগুলিকে লাইনে আনার চেষ্টা করুন। দেখবেন সুফল পাবেই পাবেন। তবে বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটানোর পরিকল্পনা করলে কিন্তু বিপদ! কারণ আপনার বন্ধু ভাগ্যটা কিন্তু একেবারে ভাল নয়। তবে আগামী ৩০ দিন কর্মক্ষেত্রে আপনার সুখ-শান্তি বজায় থাকবে। এমনকী অর্থনৈতিক উন্নতির যোগও রয়েছে।

২. বৃষরাশি:
কর্মক্ষেত্রে নানা বাঁধার সম্মুখিন হতে চলেছেন আপনি। শুধু তাই নয়, প্রায় দ্বিগুণ কাজের বোঝা ঘাড়ে চাপতে চলেছে আপনার। তাই সাবধান বন্ধু সাবধান! এই সময় যতটা সম্ভব মন দিয়ে কাজ করুন, না হলে কিন্তু সম্মানহানী হতে পারে। আর যদি একান্তই কাজের চাপ নিতে না পারেন, তাহলে নতুন চাকরির চেষ্টা করতেই পারেন, কারণ তেমন যোগও রয়েছে। তবে ১৩ তারিখের পরে ধীরে ধীরে হলেও অবস্থার পরিবর্তন হবে। এই সময় কর্মক্ষেত্রে যেমন পরিবর্তন আসবে, তেমনি শরীর-স্বাস্থ্য়েরও উন্নতি ঘটবে।

৩. মিথুনরাশি:
এই মাসটা আপনাদের বেজায় ভাল যেতে চেলেছে। কেন তাই ভাবছেন তো? আসলে বন্ধু আগামী ৩০ দিন গ্রহ-নক্ষত্রের অবস্থান যা হতে চলেছে তার প্রভাবে মনের মানুষটির যেমন সন্ধান পাবেন, তেমনি পরিবারিক জীবন থেকে কর্মজীবন, সব ক্ষেত্রেই সম্মান বৃদ্ধি পাবে চোখে পরার মতো। সেই সঙ্গে পারিবারিক জীবনেও সুখ-শান্তি বজায় থাকবে। প্রসঙ্গত, যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, তারা নতুন নতুন কাজের সুযোগ পাবেন। ফলে অর্থনৈতিক উন্নতি ঘটতে দেখবেন সময় লাগবে না।

৪. কর্কটরাশি:
পরিবারের সঙ্গে আগামী এক মাস আপনার বেজায় অনন্দে কাটবে। শুধু তাই নয়, গত কয়েক বছরে পরিবারের অন্দরে মাথা চাড়া দিয়ে ওঠা নানাবিধ বিবাদও দেখবেন মিটে যাবে। সেই সঙ্গে মনের মণিকোঠায় সাজানো নানা স্বপ্নও ধীরে ধীরে পূরণ হতে শুরু করবে। তাই এক কথায় বলা যেতেই পারে যে আগামী এক মাসে মা দুগ্গা আপনার জীবনে এত আনন্দ এবং খুশির আমদানি ঘটাতে চলেছে যে কোনও দুঃখই দেখবেন ধারে কাছেও ঘেঁষতে পারবে না।

৫. সিংহরাশি:
নিজের কাজকে এবং দক্ষতাকে লোকের সামনে তুলে ধরার এর থেকে ভাল সময় আর আছে বলে মনে হয় না। তাই যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা এই সময় নিজেকে যদি নিংড়ে নিতে পারেন, তাহলে কর্মক্ষেত্রে যে আর কখনও পিছনে ফিরে তাকাতে হবে না, তা তো বলাই বাহুল্য! আর ১৫ তারিখের পর থেকে আপনার পারিবারিক জীবনও আনন্দে ভরে উঠবে। তবে এই সময় আপনার খরচের পরিমাণটা কিন্তু একটু বেড়ে যাবে, তাই এই বিষয়টা একটু নজরে রাখতে ভুলবেন না!

৬. কন্যারাশি:
খরচ বাড়ার যোগ রয়েছে। সঙ্গে লেজুড় হতে পারে টাকা-পয়সা সংক্রান্ত কিছু ঝামেলাও। তাই অল্প কিছু টাকা আলাদা করে সরিয়ে রাখতে ভুলবেন না যেন! তবে চিন্তা করবেন না। আপনার যা দক্ষতা তাতে অর্থনৈতিক ঝুট-ঝামেলা কাটতে যে বেশি সময় লেগে যাবে, তা নয় যদিও! সেই সঙ্গে এই মাসের শেষের দিকে চাঁদের প্রভাব বৃদ্ধি পাওয়ার কারণে অর্থনৈতিক উন্নতিও ঘটবে চোখে পরার মতো। তাই অক্টোবর মাসটা যে নরমে-গরমে আপনার বেশ ভালই কাটবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

৭. তুলারাশি:
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে গ্রহ-নক্ষত্রের যা অবস্থান হতে চলেছে, তাতে শুধু এই মাস নয়, আগামী কয়েক মাস তুলারাশির জাতক-জাতিকাদের দারুন অনন্দে কাটবে। শুধু তাই নয়, গুড লাক রোজের সঙ্গী হয়ে ওঠার কারণে কর্মক্ষেত্রেও নতুন নতুন সুযোগ আসবে। তাই তো বলি বন্ধু, কেরিয়ারে চটজলদি যদি অনেকটা উপরে যেতে হয়, তাহলে এই সময় চোখে-কান খোলা রাখতে ভুলবেন না যেন! তবে ২২ অক্টোবরের পর থেকে খরচ একটু বাড়তে পারে। তাই এই বিষয়টি মাথায় রাখতে হবে।

৮. বৃশ্চিকরাশি:
নানা কারণে এই মাসে আপনাদের মানসিক শান্তি একেবারে দূরে পালাবে। সেই সঙ্গে লেজুড় হবে স্ট্রেসও। তাই তো ছিটখিটে মনকে সঙ্গী করেই যে এই মাসের বেশিরভাগটা কেটে যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে ২২ তারিখের পর থেকে গ্রহদের অবস্থানে কিছু পরিবর্তন আসতে শুরু করবে, যার প্রভাবে পরিবারিক অশান্তি দূর হবে। সেই সঙ্গে ভালবাসার মানুষদের সঙ্গেও সম্পর্কের উন্নতি ঘটতেও দেখবেন সময় লাগবে না।

৯. ধনুরাশি:
মনের অন্দরে যত্নে সাজানো সব স্বপ্ন পূরণের সময় এসে গেছে বন্ধু! কারণ বিশেষজ্ঞদের মতে আগামী এক মাস প্রতিটি দিন গুড লাক অপনার সহ্গে তাকবে। তাই ইচ্ছা পূরণ হতে যে সময় লাগবে না, তা তো বলাই বাহুল্য! সেই সঙ্গে কর্মক্ষেত্রেও উন্নতির স্বাদ মিলবে। শুধু তাই নয়, ১৫ তারিখের পর থেকে মানসিক শান্তিও দেখবেন ফিরে আসবে। প্রসঙ্গত, নতুন কোনও কাজ যদি শুরু করতে চান, তাহলে তা এই মাসেই করার চেষ্টা করবেন। তাতে সফল হওয়ার সম্ভাবনা যাবে বেড়ে। তাই একথা বলতেই হয় বন্ধু, সব মিলিয়ে অক্টোবর মাসটা ধনুরাশিদের বেজায় আনন্দেই কাটবে।

১০. মকররাশি:
এই সময় গুড লাক যেমন আপনাদের রোজের সঙ্গী হয়ে উঠবে, তেমনি কর্মক্ষেত্রেও উন্নতি ঘটবে চোখে পরার মতো। শুধু তাই নয়, শরীর-স্বাস্থ্য সম্পর্কির কোনও সমস্যা থাকলেও তাও মিটে যাবে। প্রসঙ্গত, ১৩ অক্টোবরের পর আপনার ভাল সময় আসতে চলেছে। তাই এই সময় কর্মক্ষেত্রে যতটা সম্ভব এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এমনটা করলে দেখবেন সফলতা আপনার রোজের সঙ্গী হয়ে উঠবে।

১১. কুম্ভরাশি:
পড়াশোনা এবং কর্মক্ষেত্রে দারুন উন্নতির যোগ রয়েছে। সেই সঙ্গে বিদেশ ভ্রমণের সুযোগও আসতে পারে। তাই একথা বলা যেতেই পারে যে সব মিলিয়ে আগামী ৩০ টা দিন কুম্ভরাশির জাতক-জাতিকাদের বেজায় আনন্দেই কাটতে চলেছে।

১২. মীনরাশি:
নেপচুনের প্রভাব বাড়ার কারণে শারীরিক এবং মানসিক দিক থেকে আপনি একেবারে চাঙ্গা হয়ে উঠবেন। ফলে কর্মক্ষেত্রে উন্নতির স্বাদ পেতে দেখবেন সময় লাগবে না। শুধু তাই নয়, এই সময় ভালবাসার মানুষদের সঙ্গে সম্পর্কের উন্নতিও ঘটবে চোখে পরার মতো।



Click it and Unblock the Notifications