Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Valentine's Week: ভালোবাসার প্রকাশই শুধু নয়, শরীর সুস্থ রাখতেও জড়িয়ে ধরুন সঙ্গীকে!
Valentine's Week: আর দিন দু'য়েক পরেই ভ্যালেন্টাইন ডে (Valentine's Day)। তবে সেই বিশেষ দিন আসার আগেই আমরা পুরো সপ্তাহ জুড়ে পালিত হয় প্রেমের সপ্তাহ। বুধবার প্রেমের সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এদিন হাগ ডে (Hug Day)। প্রতিবছর ১২ ফেব্রুয়ারি মহাসমারহে পালিত হয়ে আসছে হাগ ডে। ভ্যালেন্টাইন ডে বা প্রেমের সপ্তাহের ষষ্ঠ দিনে পালিত হয় হাগ ডে।
মনের মানুষের কাছে ভালোবাসার বার্তা বহন করে আলিঙ্গন। আলিঙ্গন ভালোবাসা ও উষ্ণতার ইঙ্গিত বহন করে থাকে। আপনার আলতো ছোঁয়াই বুঝিয়ে দেবে তাঁর প্রতি আপনি কতটা বিশ্বস্ত। তবে শুধু প্রেম নিবেদন করার জন্যই নয়, জানেন কী এই আলিঙ্গনের মধ্য়ে রয়েছে একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও। আসুন জেনে নিই বিস্তারিত-

ছবি সৌজন্য- pexels
. হাগ করা বা জড়ানো আপনার মন তো ভালো করেই সঙ্গে শরীরকেও ভালো রাখে। বিশেষজ্ঞরা বলছেন, যখন কেউ আপনাকে জড়ায় তখন ত্বকের মধ্যে থাকা পাসিনিয়ান কর্পাসেলস নামে প্রেসার রিসেপটর মস্তিষ্কে সংকেত পাঠায়। যা আপনার রক্তচাপ কমিয়ে হার্টের ভালো রাখে।
. মনের মানুষকে জড়ানো আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখে। আলিঙ্গন আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলে অকারণে ভয় পাওয়া কমিয়ে দেয়। প্রিয় মানুষদের জীবনে আপনার যে গুরুত্বপূর্ণ অস্তিত্ব আছে, আলিঙ্গন তাই বোঝায়।
. যখন আমরা কাওকে জড়িয়ে ধরি, তখন স্ট্রেস হরমোন কর্টিসোল নিঃসারিত হয়। এই হরমোন আমাদের জীবনে স্ট্রেস এবং মানসিক অস্থিরতা বাড়িয়ে তোলে। তাই যত বেশি আমরা জড়িয়ে ধরি, তত কমে যায় কর্টিসোলের পরিমান।
. হার্ট ভালো রাখতে আলিঙ্গনের থেকে ভালো ওষুধ আর কিছু হতে পারে না। প্রিয়জনের ছোট্ট ছোঁয়া প্রতি মিনিটে হার্টের গতিবেগ বাড়িয়ে তোলে অন্তত ১০ বিট।
. মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণা বলছে, বয়সের সঙ্গে একাকীত্ব বাড়তে থাকে, যা স্ট্রেস বাড়িয়ে তোলে। আপনার একটা ছোট্ট হাগই আপনার প্রিয় মানুষটার একাকীত্ব কমিয়ে দেবে।



Click it and Unblock the Notifications