Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
National Mushroom Day 2024: শুধু সুখাদ্যই নয়, সুস্বাস্থ্যও নিশ্চিত করে, জানুন মাশরুম দিবসের গুরুত্ব
National Mushroom Day 2024: আজ জাতীয় মাশরুম দিবস (National Mushroom Day 2024)। মাশরুমের স্বাস্থ্য উপকারিতা (Health Benefits of Mushrooms) এবং কৃষিতে এর গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে প্রতিবছর ১৫ই অক্টোবর জাতীয় মাশরুম দিবস পালিত হয়। এই দিনটি মাশরুমের বিভিন্ন জাত এবং তাদের ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য উৎসর্গ করা হয়। এর মাধ্যম দিয়ে মাশরুমের চাষ প্রচার করা হয় (To promote mushroom cultivation)। মাশরুমের পুষ্টিগুণের (Nutritional value of mushrooms) প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করাও এর মূল উদ্দেশ্য। চলুন জেনে নেওয়া যাক, এদিনের মাহাত্ম্য-
মাশরুম, ক্লোরোফিলবিহীন ছত্রাক জাতীয় উদ্ভিদ। যা সুস্বাদু, পুষ্টিকর, উচ্চ খাদ্যশক্তি এবং ভেষজগুণে ভরপুর। এর মধ্যে ২৫-৩০% প্রোটিন আছে। এছাড়া মাশরুমে প্রচুর পরিমাণে ফাইবার এবং ভিটামিন রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে এবং অনেক রোগ প্রতিরোধে সহায়ক। এতে উপকারী শর্করা ও চর্বি আছে। চিকিৎসকদের মতে, শরীর ভালো রাখতে সাহায্য করে মাশরুম। সঙ্গে পেট ভালো রাখতে সাহায্য করে। ডায়েটে মাশরুম রাখলে অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবারের ক্ষতি অনেকটাই ঠেকানো যায়।

ছবি সৌজন্য- pexels
আবার অনেক বিশেষজ্ঞরা বলছেন, মাশরুম আমাদের শরীরে বিভিন্ন জটিল রোগের প্রতিরোধক ও প্রতিষেধক হিসেবে কাজ করে। মাশরুমের পুষ্টিগুণের পাশাপাশি একাধিক ঔষধিগুণ পাওয়া যায়। তাই এর ব্যবহার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিবছর ১৫ই অক্টোবর জাতীয় মাশরুম দিবস পালিত হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হল, মাশরুমের উপকারিতা এবং এর বৈচিত্র্যময় ব্যবহার সম্পর্কে তথ্য ছড়িয়ে দেওয়া। এর সাথে এটি চাষে মাশরুমের ভূমিকাও তুলে ধরে।
অনেক ধরনের মাশরুম রয়েছে, যেমন শিতাকে, পোর্টোবেলো এবং ঝিনুক মাশরুম ইত্যাদি। এই প্রতিটির নিজস্ব বৈশিষ্ট্য এবং বিভিন্ন খাবারে ব্যবহার করা হয়। মাশরুম চাষের জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করা হয়, যেমন সাবস্ট্রেট কৌশল, উদ্যান পদ্ধতি এবং গ্রিনহাউস চাষ। এই কৌশলগুলি উৎপাদন বৃদ্ধি এবং গুণমান নিশ্চিত করতে সহায়তা করে।



Click it and Unblock the Notifications