Durga Puja 2023: উত্তর কলকাতার সেরা পুজোর তালিকা, যেগুলি না দেখলেই নয়!

Durga Puja 2023: আজ মহাষষ্ঠী। দেবীর বোধনের মধ্যে দিয়ে শুরু এই বছরের দুর্গা আরাধনা। উত্তর থেকে দক্ষিণ, মহানগরী কলকাতার সর্বত্রই পুজোর জমজমাট ভাইবস। কোথাও থিম, তো কোথাও সাবেকিয়ানাকে ভর করেই পুজোর আয়োজন। তবে বনেদিয়ানা বা সাবেকিয়ানা বলতে উত্তর কলকাতার কথাই প্রথম মনে আসে। উত্তর কলকাতার পুজো মানেই ঐতিহ্যের ছোঁয়া। এখন কিন্তু দক্ষিণ কলকাতার বিখ্যাত সব থিম পুজোর সঙ্গে পাল্লা দিয়ে দুর্দান্ত থিমের পুজো হয় উত্তর কলকাতাতেও।

অনেকে হয়তো ইতিমধ্যেই পুজোর প্ল্যান সেরে ফেলেছেন। অর্থাৎ কবে উত্তরের ঠাকুর দেখবেন, বা কবে হবে দক্ষিণের প্যান্ডেল হপিং, সবকিছুরই পরিকল্পনা প্রায় তৈরি। তবে আপনার যদি উত্তর কলকাতায় ঠাকুর দেখার প্রতি বেশি আগ্রহ থাকে, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। দেখে নিন ২০২৩ সালের উত্তর কলকাতার সেরা কিছু পুজো ও সেগুলির থিম সম্পর্কে।

North Kolkata Durga Puja Pandals in 2023

উত্তর কলকাতার সেরা কয়েকটি পুজোর তালিকা ও থিম

  • সন্তোষ মিত্র স্কোয়ার - অযোধ্যার রাম মন্দির।
  • কলেজ স্কোয়ার সার্বজনীন - মহীশূর প্যালেস।
  • মহম্মদ আলি পার্ক - উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির
  • শ্রীভূমি স্পোর্টিং ক্লাব - প্যারিসের ডিজনিল্যান্ড।
  • টালা পার্ক প্রত্যয়- কহন দ্য ন্যারেশন।
  • কাশী বোস লেন - চাই না হতে উমা
  • হাতিবাগান সর্বজনীন - দোসর
  • নলিন সরকার স্ট্রিট - সম্ভাবনা।
  • কুমোরটুলি পার্ক সর্বজনীন- অ্যামবিশন।
  • আহিরীটোলা সর্বজনীন- অবিনশ্বর।
  • আহিরীটোলা যুবকবৃন্দ- আমার দুর্গা।
  • শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব - শুদ্ধসূচি।
  • দমদম তরুণ দল - কালবেলা
  • দমদম পার্ক তরুণ সংঘ - মানুষ, প্রকৃতি ও ঈশ্বর। এই তিন অস্তিত্বের মধ্যের সম্পর্ককে ফুটিয়ে তুলছে।
  • দমদম পার্ক সার্বজনীন - একত্ব
  • দমদম পার্ক ভারতচক্র - ভ্রান্তি
  • তেলেঙ্গাবাগান সর্বজনীন- প্রান্তজনের আত্মকথন।
  • কাঁকুড়গাছি যুবকবৃন্দ- গোয়াল পাড়া।
  • লেকটাউন অধিবাসীবৃন্দ - ঋদ্ধি
  • করবাগান সর্বজনীন- আদৃশ্য বাঁধন।
  • চালতা বাগান সর্বজনীন - স্পর্শ
  • চোরবাগান সর্বজনীন - অনুভূতি
  • জগৎ মুখার্জী পার্ক - ফুলকুমারী
  • অরবিন্দ সেতু সর্বজনীন - জীবনচক্র।
  • দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি- আলাপন।
  • উল্টোডাঙা পল্লিশ্রী- অন্তরের অনুভূতিতেই শিল্পের সৃষ্টি।
  • বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব- মুখোমুখি।
  • বেলেঘাটা ৩৩ পল্লি- শৈলাতি।

X
Desktop Bottom Promotion