মারাত্মক খারাপ কিছু ঘটুক এমনটা যদি না চান তাহলে অক্ষয় তৃতীয়ার দিন এই জিনিসগুলি হারাবেন না যেন!

আজকের দিনে এই প্রবন্ধে আলোচিত গয়নাগুলি যদি হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু বেজায় বিপদ! সেক্ষেত্রে কিন্তু উল্টো ঘটনা ঘটে। অর্থাৎ ভাল হওয়ার জয়গায় মারাত্মক খারাপ কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা যায় বেড়ে।

শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ার দিন সোনার গয়না কিনলে অর্থনৈতিক সমৃদ্ধির লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। সেই সঙ্গে নানাবিধ অর্থ সম্পর্কিত সমস্যা মিটে যেতেও সময় লাগে না। কিন্তু আজকের দিনে এই প্রবন্ধে আলোচিত গয়নাগুলি যদি হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু বেজায় বিপদ! সেক্ষেত্রে কিন্তু উল্টো ঘটনা ঘটে। অর্থাৎ ভাল হওয়ার জয়গায় মারাত্মক খারাপ কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা যায় বেড়ে।

আসলে এমনটা বিশ্বাস করা হয় যে বিশেষ বিশেষ দিনে, বিশেষত অক্ষয় তৃতীয়ার দিনে সোনার গয়না হারানোর অর্থ হল ব্যাড লাক পিছু নেওয়া। আর এমনটা হলে জীবন দুর্বিসহ হয়ে উঠতে যে সময় লাগে না, তা বলাই বাহুল্য! তবে এখানেই শেষ নয়, অনেকে মনে করেন শুভ দিনে সোনার গয়নার মতো মূল্যবান কিছু হারালে মারাত্মক অর্থনৈতিক ক্ষতি হয়। তাই তো এই বিষয়ে সাবধান থাকাটা একান্ত প্রয়োজন।

এখন প্রশ্ন হল অক্ষয় তৃতীয়ার দিন কী কী গয়না হারানো একেবারেই উচিত নয়?

১. নাকের নথ:

১. নাকের নথ:

শাস্ত্র মতে আজকের দিনে নাখের নথ হারিয়ে ফেলা বেজায় খারাপ লক্ষণ। কারণ এমন ঘটনা ঘটলে জানবেন বৈবাহিত জীবনে নানা সমস্যা মাথা চাড়া দিয়ে উঠবে। সেই সঙ্গে সামাজিক সম্মান ক্ষুন্ন হওয়ার আশঙ্কাও বাড়াবে। তবে এখানেই শেষ নয়! হতে পারে আরও কিছু ক্ষতিও। যেমন ধরুন এমন ঘটনা ঘটলে গৃহস্থের অন্দরে নেগেটিভ শক্তির প্রভাব এতটা বেড়ে যায় যে একের পর এক খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যায় বেড়ে।

২. কানের দুল:

২. কানের দুল:

শুভ দিনে সোনার দুল হারিয়ে ফেলার অর্থ হল খারাপ কেনও খবর পেতে চলেছেন আপনি। শুধু তাই নয়, এমনটা হলে বুঝতে হবে আপনার খারাপ সময় শুরু হয়ে গেছে। তাই বন্ধু প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করতে ভুলবেন না যেন! কারণ বিপদ যে কোনও দিক থেকে যে কোনও দিন আক্রমণ করতে পারে কিন্তু।

৩. তিতলি:

৩. তিতলি:

বিয়েতে পাওয়া সোনার তিতলিটি কি খুঁজে পাচ্ছেন না? তাহলে দয়া করে মা লক্ষীর পুজো শুরু করুন। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে এই ধরনের সোনার গয়না হারিয়ে ফেললে এমন সব ঘটনা ঘটতে শুরু করে যে মানসিক শান্তি দূরে পালায়। আর এমনটা হলে জীবন দুর্বিসহ হয়ে উঠতে যে সময় লাগে না, তা বলাই বাহুল্য! এবার বুঝেছেন তো কেন মা লক্ষীর পুজো করার পরামর্শ দেয়া হয়। আসলে নিয়মিত মায়ের পুজো করলে খারাপ সময় কেটে যেতে সময় লাগে না। সেই সঙ্গে যে কোনও ধরনের অর্থনৈতিক সমস্যাও মিটতে শুরু করে।

৪. সোনার হার:

৪. সোনার হার:

শাস্ত্র মতে এই ধরনের গয়না হারিয়ে ফেলার অর্থ হল বেজায় খারাপ কোনও খবর আপনার কাছে পৌঁছাতে চলেছে। শুধু তাই নয়, এমন ঘটনা ঘটলে বুঝতে হবে অতীতে ঘটে যাওয়া কোনও খারাপ ঘটনা আপনার বর্তমান সময়কে খারাপ করতে চলেছে। তাই সাবধান! ভেবে দেখুন অতীতে এমন কোনও কাজ করেননি তো, যা আপনার বর্তমান সময়কে খারাপ করে দিতে পারে!

৫. বালা:

৫. বালা:

বিবাহিত মহিলাদের রোজের সঙ্গী হল হাতের বালা। সাধারণত কেউই হাত থেকে এই অলঙ্কারটি খুলে রাখেন না। কিন্তু ভাগ্য় খারাপ থাকলে কী করবেন বলুন! ভুলবশত যদি সোনার বালা হারিয়ে ফেলেন তাহলে বেশ কিছু গ্রহের কু-প্রভাব পরে। ফলে খারাপ সময়ের প্রবেশ ঘটে জীবনে। শুধু তাই নয়, সামাজিক সম্মানহানীর আশঙ্কাও বৃদ্ধি পায়।

৬. কোমরের বিছা:

৬. কোমরের বিছা:

আজকের আধুনিকারা অনেকেই বিশেষ বিশেষ দিনে কোমরে গয়না পরে থাকেন। কিন্তু জানা আছে কি এমন ধরনের গয়না খুব সাবধানে রাখা উচিত। কারণ কোমরের বিছা হারিয়ে ফেলা একেবারেই শুভ লক্ষণ নয়। আসলে এমন ঘটনা ঘটলে শরীরের উপর খারাপ প্রভাব পরে। সেই সঙ্গে মারাত্মক অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কাও থাকে। প্রসঙ্গত, এমনও অনেকে বিশ্বাস করেন যে কোমরের বিছা হারিয়ে ফললে সম্মানহানি হওয়ার সম্ভবনা থাকে। তাই এমন ধরনের গয়না কেনার আগে এই বিষয়গুলি মাথায় রাখতে ভুলবেন না যেন!

৭. পায়ের নুপুর:

৭. পায়ের নুপুর:

ডান পায়ের নুপুর যদি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু বেজয় বিপদ! কারণ বিশেষজ্ঞদের মতে এমন ঘটনা ঘটার অর্থ হল সামাজিক সম্মান ক্ষুন্ন হতে চলেছে আপনার। শুধু তাই নয়, এমন কিছু ঘটনা ঘটতে চলেছে, যে কারণে মানসিক শান্তিও দূরে পালাতে পারে। তাই সাবধান! আর যদি পাঁ পায়ের নুপুর হারিয়ে যায়, তাহলে? সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার আশঙ্কা যায় বেড়ে। তাই এমন ঘটনা ঘটলে রাস্তাঘাটে একটু সাবধানতা অবলম্বন করবেন। কারণ কে বলতে পারে বিপদ কোন দিক থেকে এসে থাবা বসায়!

Story first published: Wednesday, April 18, 2018, 12:34 [IST]
X
Desktop Bottom Promotion