Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
National Science Day 2022 : কেন পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস? জেনে নিন ইতিহাস ও তাৎপর্য
দেশের উন্নয়নে বিজ্ঞানীদের অবদানকে চিহ্নিত ও স্বীকৃতি দিতে প্রতি বছর ২৮ ফেব্রুয়ারি ভারতে 'জাতীয় বিজ্ঞান দিবস' উদযাপিত হয়। ১৯২৮ সালের এই দিনেই ভারতীয় পদার্থবিদ চন্দ্রশেখর ভেঙ্কট রমন স্পেকট্রোস্কোপিতে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছিলেন, যা পরে তাঁর নামানুসারেই নামকরণ করা হয় - 'Raman Effect'।

ভারতের এই স্বনামধন্য বিজ্ঞানীর প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর দেশজুড়ো ২৮ ফেব্রুয়ারি 'রাষ্ট্রীয় বিজ্ঞান দিবস' পালিত হয়।

জাতীয় বিজ্ঞান দিবসের ইতিহাস
১৯২৮ সালের ২৮ ফেব্রুয়ারি সিভি রমন আবিষ্কার করেন Raman Effect বা Raman Scattering। ১৯৩০ সালে তাঁর এই আবিষ্কারের জন্য ভৌত বিজ্ঞানে নোবেল প্রাইজ প্রদান করা হয় তাঁকে। স্পেকট্রোস্কোপিতে একটি দিগন্ত সৃষ্টিকারী আবিষ্কার এই রমন এফেক্ট। ১৯৮৬ সালে ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন (NCSTC) ২৮ ফেব্রুয়ারিকে 'জাতীয় বিজ্ঞান দিবস' হিসেবে ঘোষণা করার জন্য ভারত সরকারের কাছে দাবি জানায়। সরকারের তরফে সেই প্রস্তাব গ্রহণ করা হয় ও ২৮ ফেব্রুয়ারিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণা করা হয়। ১৯৮৭ সালের ২৮ ফেব্রুয়ারি প্রথম এই দিবস পালিত হয়।

জাতীয় বিজ্ঞান দিবসের থিম
প্রতি বছর নির্দিষ্ট থিমের ভিত্তিতে বিজ্ঞান দিবস পালন করা হয়। জাতীয় বিজ্ঞান দিবস ২০২২-এর থিম হল 'ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর সাস্টেনেবেল ফিউচার'।

জাতীয় বিজ্ঞান দিবসের তাৎপর্য
মানুষের কাছে বিজ্ঞান ও তার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশজুড়ে এই দিবস পালিত হয়। দেশের বিজ্ঞান প্রতিষ্ঠান এবং রিসার্চ ল্যাবরেটরিগুলিতে এই দিনটি বিশেষভাবে উদযাপন করা হয়। জনগণের উদ্দেশ্যে ভাষণ, রেডিও ও টেলিভিশন প্রোগ্রাম, বিজ্ঞানের সিনেমা, বিজ্ঞান প্রদর্শনী, ডিবেট ও কুইজের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়।



Click it and Unblock the Notifications