National Parents' Day 2021 : কেন পালন করা হয় পেরেন্টস ডে? জেনে নিন এই দিবসের গুরুত্ব

প্রতিবছর জুলাই মাসের চতুর্থ রবিবার 'ন্যাশনাল পেরেন্টস ডে' উদযাপন করা হয়। এবছর ২৫ জুলাই পালন করা হবে এই দিবস। এই দিনটিতে, সন্তান লালন পালনের ক্ষেত্রে পিতা-মাতার আজীবন ত্যাগ ও ভূমিকা তুলে ধরা হয়। পেরেন্টস ডে-তে প্রত্যেকে নিজেদের মা-বাবাকে উপহার দেয় এবং বিভিন্ন উপায়ে তাঁদের খুশি করার চেষ্টা করে। আসুন জেনে নেওয়া যাক, এই দিনটির ইতিহাস ও গুরুত্ব সম্পর্কে।

ন্যাশনাল পেরেন্টস ডে-এর ইতিহাস

১৯৯৪ সালে তৎকালীন আমেরিকার রাষ্ট্রপতি বিল ক্লিনটন একটি কংগ্রেসনাল রেজোলিউশন আইনে স্বাক্ষর করেন এবং মার্কিন কংগ্রেস প্রতিবছর জুলাই মাসের চতুর্থ রবিবারকে পেরেন্টস ডে হিসেবে উদযাপন করার জন্য ঠিক করে। এই দিনটি মাতৃ ও পিতৃ দিবসের মতোই উদযাপিত হয়। এর মূল উদ্দেশ্য হল, সন্তান লালন পালনের ক্ষেত্রে পিতা-মাতার ভূমিকা তুলে ধরা এবং পিতা-মাতার প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রদর্শন করা।

National Parents Day

আমাদের জীবনে পিতা-মাতার গুরুত্ব

১) বাচ্চার বিকাশে বা বড় হয়ে ওঠার ক্ষেত্রে পিতা-মাতার ভূমিকা অতুলনীয়। সন্তান যাতে সঠিকভাবে বেড়ে ওঠে, সুস্থ-সবল থাকে তার জন্য যা কিছুর প্রয়োজন তার সবটাই করেন পিতা-মাতা।

২) পিতা-মাতাই হল আমাদের প্রথম শিক্ষক-শিক্ষিকা। তাঁদের হাত ধরেই সর্বপ্রথম আমরা বলতে শিখি, লিখতে শিখি, পড়তে শিখি। তাঁরাই আমাদের ভাল-মন্দ, ঠিক-ভুল চিনতে শেখান। তাঁরা আমাদের শিক্ষিত করে তুলতে সহায়তা করেন। সন্তানের ভবিষ্যতের জন্য, পিতা-মাতারা সমস্ত কিছু ত্যাগ করেন।

৩) পৃথিবীতে একমাত্র পিতা-মাতাই তাদের সন্তানকে নিঃশর্ত ভাবে ভালবাসে। সন্তানের সমস্ত ইচ্ছা পূরণ করে।

৪) তাঁরা আর্থিক দিক থেকে এবং মানসিকভাবে সহায়তা প্রদান করেন।

৫) পিতা-মাতা সন্তানকে শৃঙ্খলা ও সম্পর্কের মূল্য শেখায়।

৬) জীবনে চলার পথে, প্রতিটা ধাপে তাঁরা আমাদের গাইড করেন। যখন আমরা হেরে যাই, হাল ছেড়ে দিই, তখন পিতা-মাতাই আমাদের মনে ঘুরে দাঁড়ানোর শক্তি যোগায়।

৭) তাঁরা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেন।

৮) কঠিন পরিস্থিতিতে পিতা-মাতাই সাহস যোগান।

Story first published: Friday, July 23, 2021, 17:03 [IST]
X
Desktop Bottom Promotion