Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Happy Doctors' Day 2023: এই মেসেজগুলির মাধ্যমে চিকিৎসকদের শ্রদ্ধা জানান
মানব জীবন রক্ষায় চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম ও নিরন্তর প্রচেষ্টাকে সম্মান জানানোর জন্য প্রতি বছর পয়লা জুলাই ভারতে 'জাতীয় চিকিৎসক দিবস' পালন করা হয়। এই দিনেই ভারতের অন্যতম বিখ্যাত চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী। একজন চিকিৎসক হিসেবে তাঁর অবদান অনস্বীকার্য। এই দিনটি তাঁর স্মরণেই পালন করা হয়।

আপনি নীচে উল্লিখিত এই বার্তা বা মেসেজগুলি সেইসব চিকিৎসকের কাছে পাঠাতে পারেন যাঁরা আমাদেরকে নতুন জীবন দান করার জন্য অবিরত কাজ করে চলেছেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেও আপনি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন।

১)
একজন চিকিৎসকের দ্বারাই সম্ভব সমগ্র মানবজাতিকে রক্ষা করা এবং মানুষকে নতুন জীবন দান করা। হ্যাপি ডক্টরস ডে...

২)
নিজের জীবনকে ভালবাসতে একজন চিকিৎসকই শেখায়। হ্যাপি ডক্টরস ডে...

৩)
ডাক্তারের কাছে কখনও মিথ্যা কথা বলা উচিত নয়। এই বিশ্বের মানুষ ভগবানের পরে একজন চিকিৎসককেই চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। হ্যাপি ডক্টরস ডে...

৪)
একজন চিকিৎসকই হলেন সেই ব্যক্তি যিনি অত্যন্ত খারাপ সময়েও আমাদের মনে আশার সঞ্চার ঘটায়। হ্যাপি ডক্টরস ডে...

৫)
নিজের সবটুকু দিয়ে মানুষের সেবা করা এবং মানবজাতির কল্যাণে ঝাঁপিয়ে পড়ার জন্য এই চিকিৎসক দিবসে সমস্ত ডাক্তারকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

৬)
মন্দিরে যেমন ঈশ্বরের বাস, ঠিক তেমনই হাসপাতালে চিকিৎসকরাই হলেন আমাদের ভগবান। হ্যাপি ডক্টরস ডে...

৭)
যখন আমরা জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে যেতে শুরু করি, তখন আমাদের জয়ী করার জন্য চিকিৎসকরাই পাশে এসে দাঁড়ায়। হ্যাপি ডক্টরস ডে...

৮)
ডাক্তারের বলা কয়েকটা শব্দই যথেষ্ট, যা আমাদের বেঁচে থাকার নতুন শক্তি যোগায়। সমস্ত ডাক্তারকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

৯)
যাঁরা দিনরাত নিজের সবটুকু দিয়ে রোগীর সেবা করে, দুঃখী ও হতাশাগ্রস্থ মানুষের জীবনে নতুন আশার আলো দেখায়, যাঁরা আমাদের বাঁচার জন্য নতুন শক্তি যোগায়, তাঁরা হলেন চিকিৎসক। হ্যাপি ডক্টরস ডে...

১০)
হাসিখুশি মানুষকে হাসানো সহজ, তবে দুঃখী ব্যক্তিকে হাসানো কঠিন এবং মানুষের মুখে হাসি ফোটাতে একজন ডাক্তারই পারে। হ্যাপি ডক্টরস ডে...



Click it and Unblock the Notifications