Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
লাল পাড় সাদা শাড়িতে কনের সাজে মৌনী রায়, দক্ষিণী রীতিতে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী
বলিউডে চলছে বিয়ের মরশুম। বি-টাউনের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে একের পর এক সেলিব্রিটির বিয়ের খবর। ২০২১ এর ডিসেম্বরে ভিকি-ক্যাট ও অঙ্কিতা লোখান্ডের বিয়ের পর, নতুন বছরের শুরুতেই গাঁটছড়া বাঁধলেন 'নাগিন' খ্যাত অভিনেত্রী। ২৭ জানুয়ারি, বৃহস্পতিবার সকালে দীর্ঘদিনের প্রেমিক সুরজ নাম্বিয়ার-এর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের বাঙালি অভিনেত্রী মৌনী রায়।

ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের ও আত্মীয়-স্বজনদের নিয়ে গোয়ায় বসেছিল এই জমকালো বিয়ের আসর। সাদা ফুল দিয়ে সাজানো হয়েছিল বিয়ের মণ্ডপ। বরের পরিবারের নিয়ম মেনে মালয়ালী রীতিতে বিয়ে হল বাঙালি কন্যের। এদিন দক্ষিণী সাজেই দেখা গিয়েছে মৌনীকে। লাল পাড় সাদা শাড়ি ও ভারী সোনার গয়নায় সেজেছিলেন মৌনী। আর ঘিয়ে রঙা পাঞ্জাবির সঙ্গে সাদা ধুতি পরেছিলেন সূরজ।
মৌনীর স্বামী জন্মসূত্রে মালায়লী হওয়ায় অভিনেত্রী বিয়েটা সারলেন এই রীতি মেনেই। তবে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে দক্ষিণী রীতি মেনে বিয়ে হলেও, বিকেলে কিন্তু বাঙালি রীতি মেনেই ফের বিয়ে করবেন মৌনী ও সুরজ। মৌনী-সুরজের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দিরা বেদী, অর্জুন বিজলানি, নেহা স্বামী, ওঙ্কার কপূর, মনমীত সিং-সহ ইন্ডাস্ট্রির আরও অনেকে।

মৌনির মেহেন্দি অনুষ্ঠান
বুধবার ২৬ জানুয়ারি হয়েছিল হলদি আর মেহেন্দির অনুষ্ঠান। মেহেন্দি অনুষ্ঠানে একটি হলুদ রঙের লেহেঙ্গা পরেছিলেন মৌনি। ঝলমলে হলুদ লেহেঙ্গার ওপর গোল্ডেন কালারের কাজ করা। তার সাথে ম্যাচিং করে ভারী কানের দুল ও টিকলি পরেছিলেন অভিনেত্রী।

মৌনি ও সুরজের গায়ে হলুদ
গায়ে হলুদে সবাই সাধারণত হলুদরঙা পোশাক আর হলুদ ফুলের গয়না বেছে নেন। কিন্তু মৌনী-সুরজ গায়ে হলুদের দিন সেজেছিলেন দুধ সাদা পোশাকে। সুরজ বেছে নিয়েছিলেন সাদা কুর্তা-পাজামা, আর মৌনীর পরনে ছিল কাঁধ খোলা সাদা গাউন, সঙ্গে সাদা ওড়না। মাথায় সাদা ফুল দিয়ে গাঁথা টিকলি। কানে ও হাতে একই রকমের অলঙ্কার।
বিশাল আকারের সোনালি রঙের গামলায় বসানো হয়েছিল পাত্র-পাত্রীকে। তার ভিতরে ছিল হলুদ রঙের পিঁড়ি, আর চারপাশে ছড়ানো অজস্র হলুদ ফুলের পাঁপড়ি। তারপর একে একে তাঁদের গায়ে হলুদ ছোঁয়ান দুই পরিবারের আত্মীয় ও বন্ধু-বান্ধবরা।

সুরজ নাম্বিয়ার কে?
সুরজ নাম্বিয়ার হলেন দুবাইয়ের ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার, পাশাপাশি একজন ব্যবসায়ীও। বেঙ্গালুরুর এক জৈন পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। সুরজ প্রাথমিক পড়াশোনা জৈন ইন্টারন্যাশনাল স্কুল থেকে। আর.ভি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে বি.টেক করেন। এছাড়াও, সুরজ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ইনভেস্টমেন্ট সায়েন্স এবং ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। ভ্রমণ করতে এবং বই পড়তে খুব পছন্দ করেন সুরজ।
বিয়ের আসর রাজকীয় হলেও, কোভিডের সমস্ত নিয়ম পালন করা হয়েছিল। অনুষ্ঠানে আমন্ত্রিত সকলেই হয় ডবল কোভিড টিকা নিয়েছেন, কিংবা RT-PCR রিপোর্ট দেখিয়ে প্রবেশ করেছেন।



Click it and Unblock the Notifications
