Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সেপ্টেম্বর মাসটা কোন রাশির কেমন যাবে জেনে ফেলুন ঝটপট!
মাসের শুরুতেই যদি জেনে ফেলা যায় বাকি ৩০ টা দিন কেমন যাবে, তাহলে নানাবিধ বিপদ ঘটার আশঙ্কা যে কমে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই!
মাসের শুরুতেই যদি জেনে ফেলা যায় বাকি ৩০ টা দিন কেমন যাবে, তাহলে নানাবিধ বিপদ ঘটার আশঙ্কা যে কমে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই! তাই তো বলি বন্ধু, সেপ্টেম্বর মাসটা আপনার জন্য ভাল যাবে না খারাপ, সে সম্পর্কে যদি জেনে নিতে চান, তাহলে এই লেখায় চোখ রাখতে ভুলবেন না যেন!
তাহলে আর অপেক্ষা কেন বন্ধু, জন্ম কুষ্টিটা ঝটপট দেখে ফেলে জেনে নিন আপনার রাশি, আর জেনে নিন আগামী ৩০ দিনের হালহকিকত সম্পর্কে!

১. মেষরাশি:
সারা মাস জুড়েই আপনার শরীরটা বেশ চাঙ্গাই থাকবে। সেই সঙ্গে শারীরিক ক্ষমতা বাড়ার কারণে কর্মক্ষেত্রেও উন্নতির যোগ রয়েছে। তবে মঙ্গলের প্রভাবে পারিবারিক এবং কর্মজীবনে একের পর এক বাঁধা আসতে পারে। তবে চিন্তা নেই, আপনার মানসিক জোর এই সময় এতটাই বেশি থাকবে যে বাঁধাকে সরিয়ে এগিয়ে যেতে সময় লাগবে না। প্রসঙ্গত, গ্রহ-নক্ষত্রের পরিবর্তন হওয়ার কারণে সারা মাস জুড়েই পরিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে এবং মানসিক অশান্তি দূর হতেও দেখবেন সময় লাগবে না।

২. বৃষরাশি:
এ মাসে আপনার অর্থনৈতিক উন্নতি লাভের যোগ রয়েছে। তাই আগামী ৩০ দিন আপনার থরচ যেমন কমবে, তেমনি সঞ্চয় বাড়বে চোখে পরার মতো। ফলে অর্থনৈতিক উন্নতি লাভের পথ প্রশস্ত হতে দেখবেন সময় লাগবে না। শুধু তাই নয় সেপ্টেম্বর মাসে কর্মজীবনেও এমন কিছু সুযোগ আপনি পেতে চলেছেন, যা আপনাকে কর্মক্ষেত্রে অনেকটাই এগিয়ে দেবে। সব মিলিয়ে এই মাসটা যে আপনার বেজায় ভাল যেতে চলেছে, সে বিষয়ে বন্ধু কোনও সন্দেহ নেই! তবে একটা জিনিসই মাথায় রাখতে হবে, তা হল সেপ্টেম্বর মাসে বেশি এদিক-সেদিক ঘুরতে যাবেন না। কারণ এই সম্পর্কিত কিছু বিপদ ঘটার একটা যোগ রয়েছে।

৩. মিথুনরাশি:
মাসের শুরুটা ধিমে তালে হবে। তাই তো এই সময় ধৈর্য ধরে রাখাটা একান্ত প্রয়োজন। কারণ এমনটা যদি করতে না পারেন, তাহলে কিন্তু ভুল সিদ্ধান্তের খপ্পরে পরে নানাবিধ বিপদ ঘটার সম্ভাবনা বাড়বে। তবে আগামী পূর্নিমার পর আপনার ভাগ্য কিন্তু ফিরে যাবে। এই সময় আপনার মনের সব ইচ্ছা যেমন পূরণ হবে, তেমনি কর্মক্ষেত্র থেকে সামাজিক জীবন সবক্ষেত্রেই উন্নতির পথ প্রশস্ত হবে।

৪. কর্কটরাশি:
গণেশ ঠাকুর এবং পূর্ব পুরুষদের আশীর্বাদে সেপ্টেম্বর মাসটা আপনার বেজায় ভাল যেতে চলেছে। তবে চরম সফলতা লাভের জন্য আপনার লাজুক স্বাভাবটাকে একটু বেদলে ফলতে হবে। কারণ এই মাসে যত নতুন নতুন মানুষের সঙ্গে মিশবেন, তত দেখবেন নিত্য নতুন সুযোগ পাচ্ছেন। ফলে কর্মক্ষেত্রে উন্নতি লাভ তো করবেনই, সেই সঙ্গে আপনার জনপ্রিয়তাও বাড়বে চোখে পরার মতো। শুধু তাই নয়, এই মাসে আপনার এত মাত্রায় অর্থনৈতিক উন্নতি ঘটবে যে টাকা-পয়সা সংক্রান্ত সব সমস্যা মিটে যাবে, বিশেষত আগামী পূর্ণিমার পরে।

৫. সিংহরাশি:
গ্রহ-নক্ষত্রের অবস্থান পরিবর্তন হওয়ার কারণে গুড লাক আপনার রোজের সঙ্গী হয়ে উঠবে। ফলে মনের সব ইচ্ছা পূরণ তো হবেই, সেই সঙ্গে নতুন নতুন সুযোগ পাওয়ার সম্ভবনাও বাড়বে। এমনকী কর্মক্ষেত্রে উন্নতি লাভের যোগও রয়েছে। তবে এ মাসে নানা কারণে আপনার খরচ কিন্তু বেড়ে যেতে পারে। ফলে সঞ্চয় একেবারে শূন্যে এসে দাঁড়াবে। তাই তো বলি বন্ধু, কোনও ধরনের অর্থনৈতিক সমস্যায় যদি জড়িয়ে পরতে না চান, তাহলে এই মাসে টাক-পয়সার দিকে একটু নজর ফেরাতে ভুলবেন না যেন!

৬. কন্যারাশি:
এ মাসে সফলতার স্বাদ পাবেন। কিন্তু তার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কারণ এই মাসে গ্রহ-নক্ষত্রের অবস্থান যা, বিশেষত বুধ গ্রহের, তাতে সহজে সফলতার স্বাদ যে আপনি পাবেন না, সে কথা হলফ করে বলা যেতে পারে। তবে ৯ তারিখের পর থেকে সময় ধীরে ধীরে বদলাতে শুরু করবে। এই সময় বুধের প্রভাবে কর্মজীবনে সম্মান যেমন বৃদ্ধি পাবে, তেমনি নতুন নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনাও বাড়বে।

৭. তুলারাশি:
শনি এবং মঙ্গল গ্রহের প্রভাবে কর্মজীবনে নানা বাঁধার আসার আশঙ্কা রয়েছে। তাই এই মাসে যে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তাই তো বলি বন্ধু, যে কোনও পরিস্থিতিতেই ধৈর্য হারালে চলবে না কিন্তু! তবে মাসের শেষের দিকে কিছুটা হলেও আপনার সময় বদলাতে শুরু করবে, যার প্রভাবে কর্মজীবনে উন্নতি লাভের সম্ভাবনা বাড়বে।

৮. বৃশ্চিকরাশি:
শনি এবং মঙ্গল গ্রহের প্রভাবে এই মাসটা আপনার বেজায় সমস্যাবহুল যেতে চলেছে, বিশেষত কর্মক্ষেত্রে। তাই সারা সেপ্টেম্বর মাস জুড়েই যে মাথার ঘাম পায়ে ফলতে হবে, সে বিষয়ে নিশ্চত থাকুন। তবে ১০ তারিখের পর পরিস্থিতি কিছুটা হলেও আদলাবে। এই সময় অথনৈতিক উন্নতির সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি হারিয়ে যাওয়া মানসিক শান্তিও ফিরে আসবে। মিলবে আরও অনেক উপকার। তাই তো বলি বন্ধু আগামী ১০ দিন যদি একটু সাবধানে থাকতে পারেন, তাহলে বাকি ২০ দিন যে মন্দ যাবে না, সে বিষয়ে হলফ করে বলা যেতে পারে।

৯. ধনুরাশি:
নানা কারণে আপনার পারিবারিক জীবন একেবারেই ভাল যাবে না। বিশেষত প্রিয়জনেদের সঙ্গে অকারণ ঝগড়া-ঝাটিতে জড়িয়ে পরার কারণে মানসিক শান্তি দূরে পালাবে। সেই সঙ্গ টাকা-পয়সা সংক্রান্ত নানাবিধ সমস্যাও মাথা চাড়া দিয়ে ওঠার যোগ রয়েছে। তাই এই সময় অর্থনৈতিক বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে যাবে না। তবে চিন্তায় ভেঙে পরার কোনও কারণ নেই। কেন এমন কথা বলছি তাই ভাবছেন নিশ্চয়? আসলে গ্রহ-নক্ষত্রের অবস্থান পরিবর্তন হওয়ার কারণে ৭ তারিখের পর থেকে কিছুটা হলেও অবস্থার পরিবর্তন ঘটার যোগ রয়েছে।

১০. মকররাশি:
এই মাসটা আপনাদের জন্য "রোলার কোস্টার রাইড" হতে চলেছে। কারণ শনি এবং মঙ্গল গ্রহের প্রভাবে জীবনসঙ্গীর সঙ্গে নানাবিধ ঝামেলায় জড়িয়ে পরার যোগ যেমন রয়েছে, তেমনি নানা কারণে স্ট্রেস বেড়ে যাওয়ার মানসিক শান্তিও দূরে পালাবে। তবে চিন্তা নেই, আগামী পূর্ণিমার পর কিছুটা হলেও সময় বদলাবে, সেই সঙ্গে কমবে স্ট্রেস এবং অবসাদও।

১১. কুম্ভরাশি:
নানা সমস্যার কারণে কর্মক্ষেত্রে অশান্তি বাড়বে। ফলে মারাত্মক স্ট্রেসর কারণে ডিপ্রেশনে আক্রান্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। তবে অফিসে যা কিছুই ঘটুক না কেন, দুম করে চাকরিটা ছেড়ে দেওয়ার ভুল কাজটি করবেন না যেন! কারণ এই মাসে আপনার গ্রহ-নক্ষত্রের অবস্থান যা, তাতে নতুন চাকরি পাওয়ার যোগ নেই কিন্তু! প্রসঙ্গত, এই মাসে অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই সময় থাকতে থাকতে বন্ধু খরচ কমানোর দিকে নজর দিন। না হলে কিন্তু...!

১২. মীনরাশি:
শনির প্রভাবে চটজলদি সফলতা পাওয়ার যোগ নেই। তাই এ মাসে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। তাহলেই দেখবেন মনের মতো ফল পাওয়ার সম্ভাবনা বাড়বে। সেই সঙ্গে অর্থনৈতিক উন্নতিও ঘটবে। তাই তো বলি বন্ধু মনকে শান্ত করে আগামী কয়েক দিন কোনও মতে কাটিয়ে ফেলুন। পূর্ণিমার পর দেখবেন সময় বদলাবেই বদলাবে!



Click it and Unblock the Notifications