Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শরীরের এই জায়গাগুলিতে তিল থাকলে জানবেন বড়লোক হতে কেউ আপনাকে আটকাতে পারবে না!
বেদ এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের শরীরের ইতি-উতি গজিয়ে ওঠা তিল কিন্তু আমাদের ভবিষ্যত সম্পর্কে অনেক কথাই বলে থাকে। শুধু জেনে নিতে হবে এদের গোপন ভাষা সম্পর্কে, তাহলেই কেল্লা ফতে!
বেদ এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের শরীরের ইতি-উতি গজিয়ে ওঠা তিল কিন্তু আমাদের ভবিষ্যত সম্পর্কে অনেক কথাই বলে থাকে। শুধু জেনে নিতে হবে এদের গোপন ভাষা সম্পর্কে, তাহলেই কেল্লা ফতে! এই যেমন ধরুন জ্যোতিষীদের মতে এই প্রবন্ধে আলোচিত শরীরের অংশগুলিতে যদি তিল থাকে, তাহলে জানবেন একদিন না একদিন আপনি অনেক অনেক টাকার মালিক হয়ে উঠবেনই। শুধু তাই নয়, জীবনে অর্থনৈতিক সমস্যার সম্মুখিন হওয়ার আশঙ্কাও কমবে। তাই তো বলি বন্ধু আর অপেক্ষা না করে ঝটপট এই প্রবন্ধটি পড়ে ফেলুন আর জেনে নিন শরীরের কোন কোন অংশে তিল থাকলে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে ওটার সম্ভাবনা বেড়ে যায়।
প্রসঙ্গত, বৈদিক অ্যাস্ট্রোলজি অনুসারে শরীরের যে যে অংশে তিল গজিয়ে উঠলে টাকায় পকেট ভরে যায়, সেই স্থানগুলি হল...

১. ডান গাল:
শরীরের এই অংশে ছোট, কিন্তু গাড় কালো রঙের যদি তিল থাকে, তাহলে মনে কোনও সন্দেহ রাখবেন না যে বিয়ের পর আপনার জীবনে মা লক্ষ্মীর অগমণ ঘটতে চলেছে। কারণ জ্যোতিষশাস্ত্র মতে ডান গালে তিল থাকলে অনেক অনেক টাকার মালিক হয়ে ওটার স্বপ্ন পূরণ হতে সময় লাগে না। সেই সঙ্গে সারা জীবন সুখে-স্বাচ্ছন্দে কেটে যায়।

২. ঠোঁটের উপরে:
এমনটা বিশ্বাস করা হয় যে ঠোঁটের উপরে যাদের ছোট্ট তিল থাকে, তাদের সফলতার স্বাদ পেতে সময় লাগে না। শুধু তাই নয়, এদের খুব অল্প বয়সেই অনেক অনেক টাকার মালিক হয়ে ওঠার যোগ থাকে। তাই তো বলি বন্ধু, কোনও আঁচিল যদি আপনার ঠোঁটকে সঙ্গী করে বেড়ে ওঠে, তাহলে পরিশ্রম করতে পিছপা হবেন না যেন! কারণ জানবেন যত পরিশ্রম করবেন, তত টাকায় ভরে উঠবে আপনার পকেট।

৩. নাক:
বিশেষজ্ঞদের মতে নাকের একেবারে উপরে অথবা যেখানে গাল, নাকে এসে মিশেছে, সেখানে যদি তিল থাকে, তাহলে ৩০ বছরের পর থেকে সময় বদলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সময় কর্মক্ষেত্রে যেমন সফলতার স্বাদ মেলে, তেমনি বিদ্রেশ ভ্রমণ এবং অর্থনৈতির উন্নতির যোগও স্পষ্ট হয় ওঠে।

৪. পায়ের নিচে:
পায়ের যে অংশটিকে সোল বলা হয়, সেখানে যদি তিল থাকে, তাহলে জানবেন আপনি আপনার জীবনকালে সারা বিশ্ব ঘুরে ফেলবেন। কারণ শরীরের এমন অংশে তিল থাকলে জাতক-জাকিতার ঘাড়ে বিশ্ব ভ্রমণের ভূত চেপে বসে। সেই সঙ্গে এমন যোগ আসতে শুরু করে যে সেই স্বপ্ন পূরণ হতেও সময় লাগে না।

৫. কোমরে:
শরীরের এই অংশে যাদের তিল থাকে, তাদের বড়ই ভাগ্যবান হিসেবে গণ্য করা হয়ে থাকে। কারণ বৈদিক অ্যাস্ট্রোলজিতে এমনটা বিশ্বাস করা হয় যে কোমরে তিল থাকলে অল্প বয়সেই অনেকে অনেক টাকার মালিক হয়ে ওঠার স্বপ্ন যেমন পূরণ হয়, তেমনি কর্মক্ষেত্রে চরম সফলতা লাভের সম্ভাবনাও বাড়ে। তবে এমন তিল যাদের রয়েছে তাদের চরিত্রের একটা দুর্বল দিকও রয়েছে, তা হল এরা যতই টাকা এবং সুখের সন্ধান পাক না কেন, কোনও ভাবেই এরা সন্তুষ্ট হতে পারেন না। ফলে সারা জীবন অতৃপ্ত আত্মা হয়েই থেকে যান।

৬. তৃতীয় চক্ষুর সামনে:
শাস্ত্র মতে যাদের কপালের একেবারে মাঝখানে, যেখানে তৃতীয় চক্ষু থাকে, সেখানে যদি তিল থাকে, তাহলে সারা জীবন সুখে-শান্তিতে কেটে যায়। শুধু তাই নয়, এমন মানুষেরা জীবনভর প্রয়োজনের অতিরিক্ত সব কিছু পয়ে থাকেন, তা টাকা হতে পারে, হতে পারে সুখ-সমৃদ্ধিও। এক কথায় বলা যেতে পারে চরম সুখি মানুষের কপালের এই অংশেই মূলত এমন তিলের সন্ধান মিলে থাকে।

৭. ডান হাতের মাঝে:
ডান হাতের যে কোনও স্থানে তিল থাকলে জানবেন কর্মজীবনে চরম সফলতা অপনার জন্য অপেক্ষা করে রয়েছে। শুধু তাই নয়, অনেক অনেক টাকার মালিক হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতেও সময় লাগে এমন মানুষদের। প্রসঙ্গত, তিল যদি ডান হাতের তালুর একেবারে উপরের অংশে থাকে, তাহলে অল্প বয়সেই সফলাতর স্বাদ মেলে এবং তার জন্য বেশি পরিশ্রম করারও প্রয়োজন পরে না। আর যদি তালুর নিচের অংশে তিল থাকে, তাহলে জাতক-জাতিকাকে মাথার ঘাম পায়ে ফলে সফলতা অর্জন করতে হয়, সহজে কোনও কিছুই এদের ভাগ্যে জোটে না।

৮. থুতনিতে:
জন্ম থেকেই যাদের থুতনিতে তিল থাকে, তারা বেজায় একালসেরে গোছের হয়ে থাকেন। নিজের জগতের বইরে যেন এরা কোনও কিছুর সঙ্গেই যোগ খুঁজে পান না। কিন্তু অর্থনৈতিক সাফল্যের কথা যদি আসে, তাহলে এরা একেবারে প্রথম সারিতে থাকেন। অল্প বয়সেই কর্মক্ষেত্রে সফলতা এবং অর্থনৈতির উন্নতির স্বাদ পেতে এদের কেউ আটকাতে পারে না।



Click it and Unblock the Notifications