Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
নিউমারোলজি: আপনার মোবাইল নাম্বারও যে ভাগ্য ফেরাতে পারে সে সম্পর্কে জানা ছিল কি?
আমাদের আশেপাশে থাকা প্রতিটা নম্বরই, তা জন্ম তারিখ বা সাল হোক কী মোবাইল নম্বরও, কোনও না কোনও ভাবে আমাদের জীবনকে প্রভাবিত করেই থাকে।
হ্যাঁ বন্ধু, একেবারেই ঠিক শুনেছেন! আপাত দৃষ্টিতে নিউমারোলজি নামক বিদ্যেটিকে গাঁজাখুরি মনে হলেও আদতে কিন্তু তা একেবারেই নয়। আর তার প্রমাণ যদি পেতে চান, তাহলে মার্টিন গার্ডনারের লেখা "দি ম্যাজিক অব ডাঃ ম্যাট্রিক্স" বইটি পড়ে ফেলতে ভুলবেন না যেন! কারণ দ্বিতীয় বিশ্ব যুদ্ধ হোক কী প্রথম চন্দ্র অভিযান, এত দিন পর্যন্ত ঘটে যাওয়া প্রায় সব বড়সর ঘটনার পিছনেই যে সংখ্যার একটা ভূমিকা রয়েছে তার প্রমাণ দেওয়া হয়েছে এই বইয়ে। তাই তো গার্ডনারের লেখা এই বইটি পড়লেই বুঝে যাবেন আমাদের আশেপাশে থাকা প্রতিটা নম্বরই, তা জন্ম তারিখ বা সাল হোক কী মোবাইল নম্বরও, কোনও না কোনও ভাবে আমাদের জীবনকে প্রভাবিত করেই থাকে।
এতদূর পড়ার পর নিশ্চয় ভাবছেন, মোবাইল নম্বর কীভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে, কি তাই তো? এই প্রশ্নর উত্তর পেতে বন্ধু এক্ষুনি আপনার ফোন নম্বরটি একটি পাতায় লিখে ফেলুন। এবার তার যোগ ফল বার করে ফেলুন। ধরুন যদি আপনার মোবাইল নম্বর হয় ৯৮৬৪২৭৮৮৩০, তাহলে আপনার ফোন নম্বরের যোগফল হল- ৯+৮+৬+৪+২+৭+৮+৮+৩+০=৫৫। এবার ৫ এর সঙ্গে ৫ কেও যোগ করে দিন, তাহলে পাবেন ১০। তাহলে নিউমারোলজি অনুসারে আপনার মোবাইল নম্বর হল ১। এইভাবে প্রতিটি নম্বর নানাভাবে আমাদের জীবন এবং ভাগ্যকে প্রভাবিত করে থাকে। যেমন ধরুন...

নম্বর ১:
নিউমারোলজিতে ১ সংখ্যাটিকে বেজায় গুরুত্ব দেওয়া হয়ে থাকে। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে যার সঙ্গে এক-এর যোগ রয়েছে, সে কর্মক্ষেত্রে বেজায় উন্নতি লাভ তো করবেই। সেই সঙ্গে তাদের ভাগ্য এত সহায় হবে যে বারে বারে নানা সুযোগ আসতে শুরু করবে, যা তাদের সামাজিক সম্মান বৃদ্ধি করবে চোখে পরার মতো। তাই তো বলি বন্ধু, আপনার ফোন নম্বরের যোগ ফল যদি ১ হয়, তাহলে আপনার জীবন যে বেজায় শান্তিতে কাটবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই!

নম্বর ২:
আপনি কি কোনও ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত? তাহলে খেয়াল করে এমন নম্বর নেবেন, যার যোগফল হয় ২। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে ২ নম্বর সংখ্যাটি এই ধরনের কাজকে নানাভাবে প্রভাবিত করে থাকে। ফলে কর্মক্ষেত্রে চটজলদি উন্নতি লাভের সম্ভাবনা যায় বেড়ে। শুধু তাই নয় দুই নম্বর সংখ্যাটি জীবনে এমন প্রভাব ফেল যে মনের মানুষের সন্ধান পেতেও সময় লাগে না। তাই তো বলি বন্ধু, যারা মনের মতো জীবনসঙ্গীর খোঁজে রয়েছেন, তারা ২ নম্বর সংখ্যাটির সঙ্গে বন্ধুত্ব করতে ভুলবেন না যেন!

নম্বর ৩:
সংখ্যাতত্ত্ব বিদদের মতে লেখক, শিক্ষক, পলিটিকাল অ্যাডভাইজার এবং ধর্মগুরুদের মোবাইল নম্বরের যোগফল অবশ্যই হওয়া উচিত ৩। কারণ এই সংখ্যাটি মস্তিষ্কের ক্ষমতাকে যেমন বাড়ায়, তেমনি জ্ঞান,বুদ্ধি এবং কথা বলার ক্ষমতারও উন্নতি ঘটায়।

নম্বর ৪:
এই নম্বরটির সঙ্গে যদি আপনার কোনওভাবে বন্ধুত্ব হয়ে যায়, তাহলে একদিকে যেমন বিপদ, তেমনি আশীর্বাদও বলতে পারেন। কারণ ৪ সংখ্যাটির প্রভাবে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় ঠিকই, কিন্তু সেই সঙ্গে মন বেজায় চঞ্চল হয়ে ওঠে। ফলে কোনও কাজেই মন লাগতে চায় না। তাই তো বলি বন্ধু, পড়াশোন হোক কি কর্মজীবন, যে কোনও ফিল্ডেই যদি সফলতার স্বাদ পেতে চান, তাহলে এই নম্বরটিকে দূরে রাখতে ভুলবেন না যেন!

নম্বর ৫:
যাদের নিজস্ব ব্যবসা রয়েছে এবং যারা অ্যাডভেঞ্চার বেজায় পছন্দ করেন, তাদের জন্য এই নম্বরটি বেজায় লাকি। কারণ ৫ সংখ্যাটির প্রভাবে নতুন নতুন কাজের সন্ধান পাওয়ার পথ যেমন প্রশস্ত হয়, তেমনি মনের সব ইচ্ছা পূরণ হতেও সময় লাগে না। শুধু তাই নয়, এদিক-সেদিক ঘুরে-বেরানোর সুযোগ পাওয়ার সম্ভাবনাও বাড়ে।

নম্বর ৬:
নিউমারোলজি অনুসারে ৬ নম্বরটি যদি কোনওভাবে আপনার সঙ্গে সেঁটে যায়, তাহলে বিগড়ে যাওয়া যে কোনও সম্পর্কের উন্নতি ঘটতে দেখবেন সময় লাগে না, সেই সঙ্গে পরিবারে সুখ-সমৃদ্ধির ছোঁয়াও লাগবে। প্রসঙ্গত, যারা অভিনয়, আর্ট এবং মিউজিকের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই নম্বরটি কিন্তু বেজায় লাকি।

নম্বর ৭:
এমনটা বিশ্বাস করা হয় যে সাত নম্বর আমাদের ভাগ্যকে এমনভাবে প্রভাবিত করে যে মাথার ঘাম পায়ে ফেললে তবে গিয়ে সফলতার স্বাদ পাওযা যায়। তবে নম্বরটির প্রভাবে ব্রেন পাওয়ার এতটা বৃদ্ধি পায় যে বুদ্ধির বিকাশ ঘটতে সময় লাগে না।

নম্বর ৮:
এই নিম্বরটি যদি আপনার সঙ্গে থাকে, তাহলে বলতে হয় আপনি বেজায় লাকি। কারণ সংখ্যাতত্ত্ব অনুসারে ৮ সংখ্যাটি গুডলাককে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসে। ফলে অল্প সময় বড়লোক হয়ে ওঠার স্বপ্ন যেমন পূরণ হয়, তেমনি সামাজিক সম্মানও বৃদ্ধি পায় চোখে পরার মতো।

নম্বর ৯:
এই সংখ্যাটিকে ভুলেও নিজের ধারে কাছে ঘেঁষতে দেবেন না যেন। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে ৯ সংখ্যাটির প্রভাবে মারাত্মক সব রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তবে রাজনৈতিক নেতাদের জন্য কিন্তু এই সংখ্যাটি বেজায় শুভ।
মোবাইল নম্বরের যোগ ফলের সঙ্গে আমাদের ভাল-মন্দের সম্পর্কটা যে বেজায় নিবিড় সে বিষয়ে নিশ্চয় মনে আর কোনও সন্দেহ নেই! কিন্তু এখনও যে একটা জিনিস জানা বাকি রয়ে গেছে। কী জিনিস? আপনার জন্ম তারিখ অনুসারে মোবাইল নম্বরের যোগফল কত হওয়া উচিত, সেটা জেনে না নিলে যে ছবিটা অসম্পূর্ণ থেকে যায়। কি তাই না...

১. জন্ম তারিখ ১,১০,১৯,২৮:
এই সব তারিখে যারা জন্মেছেন তাদের মোবাইল নম্বর এমন হওয়া উচিত, যাতে যোগফল এসে দাঁড়ায় ৪,২,৩ অথবা ৯।

২. জন্ম তারিখ ২,১১,২০,২৯:
নিউমারোলজি অনুসারে এদের মোবাইল নম্বরটি যোগ করে ফল হওয়া উচিত ১ অথবা ৫।

৩. জন্ম তারিখ ৩,১২,২১,৩০:
আপনাদের ক্ষেত্রে লাকি নম্বর হল যথাক্রমে ১,২ এবং ৯।

৪. জন্ম তারিখ ৪,১৩,২২,৩১:
আপনি যদি এই ডেটগুলির কোনও একটিতে জন্মে থাকেন, তাহলে চোখ বন্ধ করে এমন ফোন নম্বর চুজ করবেন, যার যোগফল যেন হয় ৬ নয়তো ৮।

৫. জন্ম তারিখ ৫,১৪,২৩:
আপনাদের জন্য লাকি নম্বর হল ১ এবং ৬। তাই তো বলি বন্ধু, বাকি জীবনটা যদি সুখে-শান্তিতে কাটাতে হয়, তাহলে এমন মোবাইল নম্বর নিন, যার যোগ ফল হবে ১ নয়তো ৬।

৬. জন্ম তারিখ ৬,১৫,২৪:
কর্মজীবন থেকে পারিবারিক জীবন, সব ক্ষেত্রেই যদি সুখে-শান্তিতে থাকতে চান, তাহলে এমন মোবাইল নম্বর রাখা উচিত, যা যোগ করলে ফল দাঁড়াবে ৫,৮,৪ নয়তো ৭।

৭. জন্ম তারিখ ৭,১৬, ২৫:
আপনাদের ক্ষেত্রে লাকি নম্বর হল ৯ এবং ৬। তাই তো বলি বন্ধু আপনার বর্তমান মোবাইল নম্বটিকে যোগ করে যদি এই সংখ্যা দুটির কোনওটি না আসে, তাহলে চটজলদি নম্বরটি বদলে ফেলতে দেরি করবেন না যেন!

৮. জন্ম তারিখ ৮,১৭,২৬:
আপনাদের ক্ষেত্রে লাকি নম্বর হল ৫,৬ এবং ৪।

৯. জন্ম তারিখ ৯,১৮,২৭:
সুখে-শান্তিতে থাকতে চান? সেই সঙ্গে চান অনেক অনেক টাকার মালিক হয়ে উঠতে? তাহলে তো বন্ধু কঠোর পরিশ্রম করার পাশাপাশি এমন মোবাইল নম্বর রাখতে হবে, যার যোগ ফল যেন হয় ১,২,৩ নয়তো ৭।



Click it and Unblock the Notifications