Merry Christmas 2023: বড়দিনে প্রিয়জনদের উপহারের সঙ্গে পাঠান মন ভালো করা মেসেজ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হল ক্রিসমাস বা বড়দিন। যীশুখ্রিষ্টের জন্মদিবস উপলক্ষ্যে প্রতি বছর ২৫ ডিসেম্বর বিশ্বজুড়ে এই উত্‍সব উদযাপিত হয়। তবে শুধুমাত্র খ্রিস্টানরা নন, গোটা বিশ্বের অন্যান্য ধর্মের মানুষরাও এই দিনটি মহা ধুমধাম করে পালন করেন।

বড়দিনে বন্ধুবান্ধব-প্রিয়জনদের সঙ্গে ক্রিসমাস ট্রি সাজানো, কেক কাটা, একে অপরকে উপহার দেওয়ার রীতি প্রচলিত।

Merry Christmas Wishes

তবে বড়দিন উপলক্ষে শুধু কেক-উপহারের বিনিময় করলে চলবে না, প্রিয়জনদের পাঠিয়ে দিন মন ভালো করা শুভেচ্ছা বার্তা।

১)

১)

এই বড়দিনে তোমার পরিবারে আনন্দ এবং ভালোবাসায় ভরে উঠুক। সকলকে জানাই বড়দিনের শুভেচ্ছা।

২)

২)

ক্রিসমাসের মোমবাতির আলোয় উজ্জ্বল হয়ে উঠুক তোমার জীবন, ক্যারোলের আওয়াজে দিন মধুর হোক। তোমার এবং তোমার প্রিয়জনদের কাছে খুব আনন্দময় হয়ে উঠুক এই বড়দিন। শুভ বড়দিন

৩)

৩)

প্রভু যীশুর অসীম করুণা সর্বদা তোমার এবং তোমার পরিবারের সঙ্গে থাকুক। মেরি ক্রিসমাস

৪)

৪)

এই বড়দিনে তোমার জীবনের সমস্ত অন্ধকার ঘুচে যাক। জীবনে আসুক অফুরুন্ত খুশি, আনন্দ আর শান্তি। প্রভু যীশুর আশীর্বাদ সর্বদা তোমার উপর থাকুক। মেরি ক্রিসমাস

৫)

৫)

তোমাকে ও তোমার পরিবারকে জানাই বড়দিনের শুভেচ্ছা। বড়দিন ভালভাবে কাটুক এই কামনা করি।

৬)

৬)

আঁধার কেটে আলো আসুক প্রতিটা ঘরে। নিরাশা কেটে গিয়ে আশা আসুক। পৃথিবীতে সব ভাল জিনিসের জয় হোক। সকলকে জানাই বড়দিনের শুভেচ্ছা

৭)

৭)

এই বড়দিনে অন্ধকার কেটে আলো আসুক সবার জীবনে, রঙিন হয়ে উঠুক সকলের জীবন...শুভ বড়দিন

৮)

৮)

বড়দিনে তোমার জীবন হয়ে উঠুক ক্রিসমাস ট্রিয়ের মতো সুন্দর সুবজ, আর ভবিষ্যৎ হোক তারার মতো উজ্জ্বল...মেরি ক্রিসমাস

X
Desktop Bottom Promotion