Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
স্কুলের পরীক্ষাগারে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম ব্যাঙ! জানুন আসল কারণ
স্কুল-কলেজের পরীক্ষাগারে ব্যবচ্ছেদের জন্য জীবিত ব্যাঙের প্রাণ নয়, তার বদলে ব্যবহার হল কৃত্রিম বা সিন্থেটিক ব্যাঙ। এর ফলে, বাঁচবে অনেক ব্যাঙ। হ্যাঁ ঠিকই শুনেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি স্কুলে ব্যবচ্ছেদের জন্য ব্যবহার করা হল কৃত্রিম বা সিন্থেটিক ব্যাঙ। গোটা বিশ্বে এই পদ্ধতি এর আগে কোথাও অবলম্বন করা হয়নি, এটিই প্রথম উদাহরণ।

ফ্লোরিডার নিউ পোর্ট রিচি শহরের জে ডব্লিউ মিশেল হাই স্কুলে এবার থেকে সংরক্ষিত ব্যাঙের পরিবর্তে শিক্ষার্থীদের পড়াশুনার জন্য এই কৃত্রিম ব্যাঙ ব্যবহার করা হবে, এটি কোনও জীবন্ত প্রাণীর ক্ষতি না করে বা মৃত প্রাণী পরিচালনার ক্ষেত্রে যেকোনও স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি না হয়ে পড়ুয়াদের জীববিজ্ঞান অধ্যয়ন করতে সহায়তা করবে। এই সিন্থেটিক ব্যাঙ তৈরি করেছে সিনডেভর নামক একটি সংস্থা এবং কৃত্রিম ব্যাঙের নাম দেওয়া হয়েছে সিনফ্রগ। একটি সিনফ্রগের দাম ১৫০ মার্কিন ডলার। মৃত বা সংরক্ষিত ব্যাঙের মতো এই সিন্থেটিক ব্যাঙে ফর্মালিন বা কোনও রাসায়নিকের উপস্থিতি নেই।
আরও পড়ুন : সোনা, হীরের বদলে টমেটোর গয়না পরে বিয়ে করলেন তরুণী! জেনে নিন এর আসল কারণ
সমীক্ষা বলছে, পঠনপাঠনের জন্য পরীক্ষাগারে বিশ্বে প্রায় ১০ লাখ ব্যাঙ ব্যবচ্ছেদ করা হয়। কিন্তু, এই অভিনব পদ্ধতির চালু হলে প্রচুর ব্যাঙ বেঁচে যাবে। স্কুলের প্রিন্সিপাল জেসিকা সুল্টজ এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, এটি একটি বড় পদক্ষেপ কারণ পরীক্ষাগারে প্রাণী হত্যা বা রক্ত দেখে অনেক পড়ুয়াই সহ্য করতে পারত না, সেটা আর এখন হবে না। সবার পক্ষেই এই পদ্ধতি সহজেই গ্রহণযোগ্য হবে।
সিন্থেটিক ব্যাঙ তৈরির পরিকল্পনাটি করেছিলেন দুই বন্ধু, সিনডেভরের প্রতিষ্ঠাতা ডাঃ ক্রিস্টোফার সাকেজলেসার এবং পশু চিকিৎসক ডাঃ ডেভিড ড্যানিয়েলসন।
আমরা আশা করি, এটি প্রাণীদের সুরক্ষায় এবং মেডিকেল শিক্ষার্থীদের আরও ভাল অস্ত্রোপচারের অনুশীলনে সহায়তা করবে।



Click it and Unblock the Notifications
