Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
হাতের তালুতে তিল থাকার অর্থ কি জানেন?
বিশ্বাস-অবিশ্বাস তো পরের কথা। এই প্রবন্ধটি পড়তে পড়তে আপনার চোখ যে কপালে উঠবে, তা হলফ করে বলতে পারি।
বেশ কিছু দিন আগে একটা লাইন চোখে পরেছিল। লাইনটি ছিল, "হাতের তালুতে থাকা আঁচিলেই লুকিয়ে আপনার ভাগ্য।" প্রথমটায় বেশ হেসেছিলাম। কিন্তু কয়েক দিন কাটতে না কাটতেই বিষয়টি সম্পর্কে জানার আগ্রহ হঠাৎই খুব মাথা চারা দিয়ে উঠল। শেষমেষ নিজেকে আটকাতে না পেরে শুরু করলাম খোঁজ-খবর। এই করতে গিয়ে যা যা তথ্য উঠে এল, তা এক কথায় অবাক করার মতো। সেই সব আজব সব তথ্যগুলিই এই প্রবন্ধের মাধ্য়মে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে।
বিশ্বাস-অবিশ্বাস তো পরের কথা। এই প্রবন্ধটি পড়তে পড়তে আপনার চোখ যে কপালে উঠবে, তা হলফ করে বলতে পারি। প্রসঙ্গত, প্রাচীন শাস্ত্র মতে আমাদের শরীরের বিভিন্ন অংশে থাকা এক বা একাধিক আঁচিল আমাদের জীবন সম্পর্কে নানা তথ্য সামনে আনতে পারে। তাই আর অপেক্ষা না করে চলুন একবার চোখ রাখা যাক বাকি লেখায়। জেনে নেওয়া যাক কাভাবে আঁচিল আমাদের ভাগ্য নির্ধারণ করে।

বুড়ো আঙুলের নিচের দিকে আঁচিল থাকলে:
তালুর এই জায়গায় আঁচিল থাকার অর্থ হল ওই ব্যক্তি একেবারেই ধর্ম প্রাণ নন। প্রসঙ্গত, তালুর এই অংশটিকে বলা হয় শুক্রের স্থান। এখানে তিল থাকা মোটেও ভাল নয়।

ডান হাতের তালুর নিচের দিকে:
যেমনটা উপরের ছবিতে দেখান হয়েছে, তালুর ওই জায়গায় তিল থাকার অর্থ হল ওই ব্যক্তির জলে ফাঁড়া আছে। শুধু তাই নয় এমন তিলের অধিকারীদের বিয়ে হতেও অনেক সময় লাগে।

বাঁ হাতের তালুর মাঝখানে:
শাস্ত্র মতে হাতের এই জায়গায় তিল থাকলে বৈবাহিক জীবন একেবারেই ভাল হয় না। সেই সঙ্গে জীবনে একের এক মন খারাপ করে দেওয়ার মতো ঘটনা ঘটার আশঙ্কা থাকে। প্রসঙ্গত, এমন মানুষেরা কষ্ট করে সবকিছু অর্জন করেন।

বাঁ হাতের তালুর একেবারে উপরেক দিকে তিল থাকলে:
তালুর এই অংশটিকে শনির জয়াগা হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। এই জায়াগায় তিল থাকার অর্থ হল ওই ব্যক্তির জীবনে ভালবাসা অনেক দেরিতে আসবে। এমনকি বিয়ে হবেও বেশ দেরি করে। শুধু তাই নয়, এদের বৈবাহিক জীবনে ওঠা-নামা লেগেই থাকবে। তাই তো জীবনসঙ্গী বাছার ক্ষেত্রে এদের অতিরিক্ত সাবধান হতে হবে।

ডান হাতের তালুর একেবারে উপরের দিকে আঁচিল থাকলে:
তালুর এমন জায়গায় তিল থাকার অর্থ হল ওই ব্যক্তিকে জীবনের নানা ক্ষেত্রে অকারণ অপমানিত হতে হবে। শুধু তাই নয়, নিজের ভুল না থাকলেও নানা ভুল কাজে জড়িয়ে পরে সম্মানহানির আশঙ্কাও প্রবল থাকে এমন তিলের অধিকারীদের।

বাঁ হাতের কড়ে আঙুলের নিচে তিল থাকলে:
যাদের তালুর এই জায়গায় তিল রয়েছে, তাদের জীবনে হঠাৎ হঠাৎ নানা খারাপ ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তো এদের প্রতিনিয়ত সাবধানে থাকা উচিত।



Click it and Unblock the Notifications