Nightmare Meaning: এই ৪ ধরনের স্বপ্ন দেখা খুবই অশুভ, বিপদের ইঙ্গিত দেয়!

Nightmare Meaning in Bengali: স্বপ্ন আমরা প্রত্যেকেই দেখি। স্বপ্ন শাস্ত্র অনুসারে, স্বপ্নের জগত কাল্পনিক হলেও, তা আমাদের জীবনের নানা শুভ-অশুভ ঘটনার আগাম ইঙ্গিত দিয়ে যায়। অনেক স্বপ্ন দেখে আমরা খুব ভয়ও পেয়ে যাই এবং কিছুতেই সেই স্বপ্নগুলো ভুলতে পারি না।

Meaning of Having a Bad Dream

আজ আমরা এমনই ৪ ধরনের স্বপ্নের কথা আপনাদের জানাব, যা অশুভ ইঙ্গিত দেয়। জেনে নিন, এই জাতীয় স্বপ্ন দেখা দিলে কী ব্যবস্থা নেওয়া উচিত।

স্বপ্নে বিড়াল দেখা

স্বপ্নে বিড়াল দেখা

স্বপ্ন শাস্ত্র অনুসারে, স্বপ্নে বিড়াল, শুকনো জঙ্গল বা শুকনো গাছপালা এবং বন্ধ ড্রেন দেখা অত্যন্ত অশুভ। এমন স্বপ্ন ইঙ্গিত ক্যারিয়ারে সমস্যা আগমনের ইঙ্গিত দেয়।

স্বপ্নে কাঁচি দেখা

স্বপ্নে কাঁচি দেখা

স্বপ্নে যদি নিজেকে কাঁচি ব্যবহার করতে বা কাউকে চড় মারতে দেখেন, তবে তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই ধরনের স্বপ্নের অর্থ হল আপনার বিবাহিত জীবনে কোনও সমস্যা আসতে চলেছে। তাই, এই ধরনের স্বপ্ন দেখলে অত্যন্ত সংযমী হয়ে চলা উচিত।

গাছ কাটার স্বপ্ন

গাছ কাটার স্বপ্ন

স্বপ্নে গাছ কাটতে দেখলে তা আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয়। এ ছাড়াও, এই জাতীয় স্বপ্ন দেখা বাড়ির কোনও বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য সমস্যার দিকেও ইঙ্গিত করে।

উঁচু থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখা

উঁচু থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখা

স্বপ্ন শাস্ত্র অনুসারে, স্বপ্নে যদি নিজেকে উঁচু থেকে পড়ে যেতে দেখেন, তাহলে তা আপনার স্বাস্থ্যের অবনতির দিকে ইঙ্গিত করে। এ ছাড়াও, এই জাতীয় স্বপ্ন দেখা আপনার মান-সম্মান নষ্ট হওয়ার দিকেও সঙ্কেত দেয়।

অশুভ স্বপ্ন এলে এই প্রতিকার করুন

অশুভ স্বপ্ন এলে এই প্রতিকার করুন

১) অশুভ স্বপ্ন দেখলে প্রথমে শিব মন্দিরে গিয়ে শিবের অভিষেক করুন। এর সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন।

২) অশুভ স্বপ্ন থেকে বাঁচতে চাইলে দুর্গা সপ্তশতী পাঠ করুন। কথিত আছে, এটা পাঠ করলে দুঃখ-কষ্ট কমে যাবে।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা এর সত্যতা যাচাই করেনি এবং কাউকে মানতে বাধ্য করছে না।

X
Desktop Bottom Promotion