Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
লকডাউন : বিবাহিত দম্পতিরা ভুলেও এই কাজগুলি করবেন না, বাড়তে পারে সমস্যা
স্বামী-স্ত্রীর সম্পর্ক অটুট এবং অত্যন্ত পবিত্র হিসেবে মানা হয়। বিয়ের পরে স্বামী-স্ত্রী জীবনের ভাল, খারাপ প্রতিটি সময়ে একে অপরের পাশে থাকে, একে অপরকে সমর্থন করে। সম্পর্কের মধ্যে কখনও কখনও বিতর্ক হয়, আবার কখনও ভালবাসায় পূর্ণ থাকে। বর্তমানে করোনা ভাইরাসের কারণে গোটা দেশে লকডাউন চলায় বিবাহিত দম্পতিরা একসাথে প্রচুর সময় কাটানোর সুযোগ পাচ্ছেন।

লকডাউনের এই সময়টি স্বামী-স্ত্রীর সম্পর্ককে যেমন আরও বেশি দৃঢ় করার সুযোগ এনে দিয়েছে, তেমনই উভয়ের মধ্যে বিতর্কের সম্ভাবনাও সমানভাবে আছে। তাই, একসাথে এতটা সময় ব্যয় করার ক্ষেত্রে কিছু বিষয়ের উপর নজর দেওয়া খুবই জরুরি।
আপনিও যদি আপনার সঙ্গীর সাথে লকডাউনের এই সময়টি হাসি-খুশি এবং আনন্দে কাটাতে চান তাহলে এই ভুলগুলি করা এড়ান -

অকারণে সঙ্গীর উপর রাগ দেখাবেন না
শুরু দিকে ওয়ার্ক ফ্রম হোম করতে সবাই খুব উচ্ছ্বসিত ছিল, কিন্তু দিনের পর দিন একই জিনিস করতে করতে তা একঘেয়ে হয়ে ওঠে। বাড়ি থেকে কাজ করার সময়, আপনি আপনার সিনিয়রদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে সক্ষম নাও হতে পারেন, কারণ বাড়ি থেকে কাজ করার সময় কাজের মানের উপর প্রভাব পড়ে। তাই এইসব সমস্যার জন্য আপনার সঙ্গীকে দায়ী করা বা এটি নিয়ে তার উপর অকারণে রাগ করা উচিত নয়। অফিসের কাজের কারণে যদি মেজাজ খারাপ হয়, তবে কিছুক্ষণ চুপ করে থাকাই ভাল। আপনি আপনার কাজ শেষ করার পরে, সঙ্গীর সাথে সুন্দর সময় ব্যয় করুন। সেই সময় আপনি আপনার সমস্যা নিয়ে তার সঙ্গে আলোচনা করতে পারেন।

একজনের উপর সমস্ত কাজের দায়িত্ব
ঘরের সমস্ত কাজ দুজনে মিলেমিশে করা উচিত। শুধুমাত্র একজনের উপর যদি ঘর পরিষ্কার, বাসন মাজা, জামাকাপড় ধোওয়া, খাবার বানানো, ইত্যাদি সবকিছুর দায়িত্ব থাকে তাহলে উভয়ের মধ্যে ঝগড়া-ঝামেলা হওয়ার সম্ভাবনা থেকে যায়।

নিজস্ব সময় কাটান
দীর্ঘসময় ধরে একে অপরের কাছাকাছি থাকলে ঝগড়া হওয়ার সম্ভাবনা বাড়ে। তবে এই পরিস্থিতিতে আপনি বাইরে কোথাও যেতে পারবেন না। আপনি শুধু খেয়াল রাখবেন যাতে আপনার সঙ্গী যা কিছু করে তাতে যেন আপনি কোনও প্রকার বাধা না দেন। আপনি যদি তাকে তার পারসোনাল স্পেস দেন, তাহলে আপনিও নিজের জন্য সময় পাবেন।

লকডাউন মানে সবসময় সেক্স নয়
এখন ঘর থেকে বেরোনোর নিষেধাজ্ঞা রয়েছে। তাই লকডাউনে, আপনি না চাইলেও আপনাকে বাড়িতে থাকতে হবে। তবে এর অর্থ এই নয় যে, আপনার কেবলমাত্র দৈহিক সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি ব্যবহার করবেন। আপনার ঘনঘন যৌন চাহিদার জন্য আপনার সঙ্গীর মন এ ব্যাপারে উদাস হতে পারে এবং এনিয়ে সমস্যা বাড়তে পারে।



Click it and Unblock the Notifications