International Women's Day: ৮ই মার্চ নারী দিবস! কিন্তু কেন এই বিশেষ দিনটি পালিত হয় জানেন? রইল ইতিহাস

By Bhagysree Sarkar

International Women's Day: এতদিনে প্রশ্ন উঠেছে একাধিক বার। অনেকের মতেই, আজকাল মেয়েরা তো সব সুযোগই পাচ্ছে। নিজের ইচ্ছামতো সাজছে। আবার বাইরে বেরিয়ে কাজও করছে। খাচ্ছেদাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। তবে কি 'নারী দিবস'-এর (Women's Day) আলাদা করে দরকার রয়েছে? উত্তর হ্যাঁ! অবশ্যই রয়েছে। প্রতি বছর রাষ্ট্রসংঘের তরফ থেকে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। মূলত, সমাজে নারীদের গুরুত্ব ও অবদানের (Importance and contribution of women in society) কথা মনে করিয়ে দেওয়ার জন্যই এই বিশেষ দিনটি পালিত হয়।

রাষ্ট্রসংঘের এবারের থিম 'অ্যাক্সিলারেট অ্যাকশন' (Accelerate action)। মনে করা হয়, লিঙ্গসাম্য (Gender equality) একদিকে যেমন মানুষের মৌলিক অধিকারগুলি সুনিশ্চিত করে, তেমনই পৃথিবীর অনেক খুঁটিনাটি সমস্যারও সমাধান করে। কিন্তু বর্তমান সময়ে মানুষের এই মৌলিক অধিকারই সুনিশ্চিত নয়‌। মৌলিক অধিকারের ক্ষতিসাধন করে পৃথিবীর কল্যাণের ক্ষতি করা হচ্ছে‌‌। আর তাই জন্যই এই বিশেষ দিনটি পালিত হয়ে থাকে।

International Women s Day

ছবি সৌজন্য- pexels

. কীভাবে শুরু হয়েছিল আন্তর্জাতিক নারী দিবস (International Women's Day) পালন?

আমেরিকার সোশ্যালিস্ট পার্টি প্রথম ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি জাতীয় নারী দিবস পালন করার কথা বলে। থেরেসা মালকিয়েল এই দিন বস্ত্র ব্যবসায়ীদের কথা স্মরণ করতেই এই বিশেষ দিন পালনের কথা বলেন। কিন্তু এরপরেই আমেরিকানদের থেকে উৎসাহিত হয়ে জার্মান সরকারের তরফে একটি দিন নারী দিবস হিসেবে পালনের কথা বলে। যদিও এজন্য কোনও তারিখ ঠিক করা হয়নি সেইসময়।

তবে এরপর ডেনমার্কের কোপেনহেগেন শহরের দ্বিতীয় আন্তর্জাতিক কংগ্ৰেসেনারী অধিকার বিষয়ে বিশেষজ্ঞ আইনজীবী ক্লারা জেটকিন একটি আন্তর্জাতিক নারী দিবস পালনের কথা বলেন। সেখানেই উপস্থিত ১৭ জন মহিলা সদস্য তাঁকে সমর্থন করেছিলেন। তাঁদের মধ্যে ফিনল্যান্ডের প্রথম তিন সংসদীয় সদস্যও ছিলেন। মার্চেই এই দিনটির প্রাথমিক অনুষ্ঠান করা হয়। পরে ১৯১৩ সালে ৮ মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

প্রথম থিম ছিল 'অতীতের উদযাপন ও ভবিষ্যতের প্রস্তুতি'। এই থিমটি ১৯৭৫ সালে রাষ্ট্রসংঘেই প্রথম উদযাপিত হয়। এরপর ১৯৭৭ সালে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ পালন করা হয়। তখন থেকেই প্রতি বছর একটি বিশেষ থিম বা ভাবনা নিয়ে পালন করা হয় নারীদের এই দিনটি।

Story first published: Thursday, March 6, 2025, 12:30 [IST]
X
Desktop Bottom Promotion