এই মানুষটি একটি কেউটেকে বিয়ে করেছিল!

By Anindita Sinha

থাইল্যান্ডের একটি মানুষ বিশ্বাস করত, যে একটি সাদা কেউটের সাথে তার মৃত বান্ধবীর সাদৃশ্য রয়েছে। আর আন্দাজ করুণ, সে এটার সাথে কি করেছিল? সে সাপটিকে বিয়ে করে নেয়! হ্যাঁ, এখন আমরা জানি যে এটাকে উদ্ভট শোনাচ্ছে কিন্তু এই গল্পটি অতিশয় কৌতূহলোদ্দীপকও।

একজন মানুষের একটি কেউটেকে বিয়ে করার এই অনন্য গল্পটি পড়ে দেখুন এবং সে এটি করেছিল কারণ সে বৌদ্ধধর্মের অনুসারী ছিলেন, যেখানে মানুষেরা মানে যে মৃতরা পশু ও সরীসৃপের দেহ ধারণ করে।

এই মানুষটি একটি কেউটেকে বিয়ে করেছিল!

এই অজ্ঞাতপরিচয় ব্যক্তিটি যখন প্রথমবার এই সাপটিকে দেখে, সে এটির সাথে একটি গভীর সংযোগ অনুভব করে, যেন সাপটি তার এক সময়ের মৃত বান্ধবীর সাথে সদৃশ রাখছে (এটা শুনতে খুবই অদ্ভুত)।

এই নববিবাহিত জুটিটি তেমনি সব কাজ করত যা স্বাভাবিক দম্পতিরা করে থাকে! তারা একসাথে সিনেমা দেখতে, হাঁসদের খাবার খাওয়াত (আশা করি সাপটি হাঁসগুলির কোন ক্ষতি করেনি), খেলত (আমরা ভাবি কিভাবে!), জিমে যেতো (আরিব্বাস! দাঁড়ান... কিভাবে, কিভাবে, কিভাবে একটা সাপ ব্যায়াম করবে?) এবং আরও অন্যান্য কাজও করত।

যদিও, অনেক লোকেই তাকে সতর্ক করেছিল এই পোষ্যকে এতো কাছে রাখলে তাকে কি কি বিপদের সম্মুখীন হতে হবে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিটি তা গ্রাহ্য করেনি এবং এইভাবেই তার প্রিয়তমা সঙ্গীর সাথে ভালবাসা চালিয়ে যাওয়ার ইচ্ছা রেখেছিল!

বর্তমানে এই মানুষটিকে, "সাপের সাথে জীবনযাপন করা মানুষ" ("the man living with the snake") বলা হয় এবং এই অনন্য দম্পতিকে দেখার জন্য দলে দলে মানুষ তার জায়গায় যায়!

তার গল্পটি জানার পর, আমরা কেবল এটাই বলতে পারি যে, "সত্যিকারের ভালবাসা, সত্যিকারের ভালবাসাই", কিন্তু আবারো, এটা আমাদের অবাক করে যে এটা কি এতোটাই সত্যি আর তাও এতো ব্যাপক ভাবে?

বেশ, এই উদ্ভট গল্প সম্পর্কে আপনার চিন্তা ও মতামত নিচে মন্তব্য বিভাগে শেয়ার করুন।

Story first published: Wednesday, November 23, 2016, 15:30 [IST]
X
Desktop Bottom Promotion