Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Mahaparinirvan Diwas 2022 : ডক্টর আম্বেদকরের মৃত্যুবার্ষিকীতে কেন 'মহাপরিনির্বাণ দিবস' পালন করা হয়? জেনে নিন
ভারতীয় সংবিধানের জনক ডঃ ভীমরাও রামজি আম্বেদকর, যাকে আমরা সবাই ডঃ বাবাসাহেব আম্বেদকর নামেও চিনি। আজ তাঁর মৃত্যুবার্ষিকী। ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর তিনি মারা যান। প্রতি বছর এই ৬ ডিসেম্বর দিনটি 'মহাপরিনির্বাণ দিবস' হিসেবে পালিত হয়। বাবা সাহেবের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্যই এই দিবস পালন করা হয়।

মহাপরিনির্বাণ কী?
পরিনির্বাণ শব্দের অর্থ হল 'মৃত্যুর পর নির্বাণ'। বৌদ্ধ ধর্মে, পরিনির্বাণ বা মহাপরিনির্বাণ নির্বাণ পরবর্তী মৃত্যুকে বোঝায়। বৌদ্ধ ধর্ম মতে, পূর্ণ মোক্ষ বা পূর্ণ নির্বাণ যা কোনও বোধিযুক্ত ব্যক্তি মৃত্যুর পরে লাভ করে। যে ব্যক্তি নির্বাণ লাভ করে, সে সাংসারিক মোহ মায়া, কামনা-বাসনা, ইচ্ছা ও জীবনের যন্ত্রণা থেকে মুক্ত থাকে। তিনি জীবনচক্র থেকেও মুক্ত থাকেন। কিন্তু নির্বাণ লাভ করা অতটাও সহজ নয়। এর জন্য সৎ ও ধার্মিক জীবন যাপন করতে হবে। বৌদ্ধ ধর্মে, ৮০ বছর বয়সে ভগবান বুদ্ধের মৃত্যুকে মহাপরিনির্বাণ বলা হয়।
ডক্টর আম্বেদকরের মৃত্যুবার্ষিকীতে মহাপরিনির্বাণ দিবস উদযাপনের তাৎপর্য
ডক্টর বাবাসাহেব আম্বেদকর সমাজে দরিদ্র ও নিপীড়িতদের অবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজ থেকে অস্পৃশ্যতা-সহ অনেক প্রথার অবসানে তাঁর অবদান অনস্বীকার্য। ১৯৯২ সালের মধ্যেই তিনি অস্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেন। পরবর্তীকালে তাঁর জীবন ভারতবর্ষের সেবাতেই উৎসর্গ করেছিলেন। দলিত শ্রেণীর মানুষদের সামাজিক উন্নয়ন ও ভারতবর্ষের স্বাধীনতার জন্য বেশ কয়েকটি পুস্তক রচনা করেন, যা তৎকালীন ভারতীয় সমাজের উপর গভীর প্রভাব বিস্তার করে।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, ডঃ আম্বেদকর তাঁর কাজের মাধ্যমে নির্বাণ লাভ করেছেন। তাই তাঁর মৃত্যুবার্ষিকী মহাপরিনির্বাণ দিবস হিসেবে পালিত হয়।
ডঃ আম্বেদকর বহু বছর ধরে বৌদ্ধধর্ম অধ্যয়ন করেছিলেন এবং ১৪ অক্টোবর ১৯৫৬ সালে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণও করেন। তাঁর মৃত্যুর পর বৌদ্ধ ধর্মের নিয়ম অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন হয়।



Click it and Unblock the Notifications