Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
এই ভ্যালেন্টাইন ডে-তে এই রাশির জাতক-জাতিকারা প্রেমের মানুষকে খুঁজে পাবেনই!
বিশেষজ্ঞদের মতে এই ভ্যালেন্টাইন ডে-তে এই প্রবন্ধে আলোচিত রাশির জাতক-জাতিকারা তাদের "সোল মেট" দের সন্ধান পাবেন বলে তাদের বিশ্বাস।
পোয়েটিক লাভের অপেক্ষায় কে না থাকে বলুন! উপন্যাসের পাতা থেকে উঠে আসা সেই প্রেমের মানুষটার খোঁজ আমরা আমৃত্যু চালিয়ে যাই। কিন্তু কজন তেমন ভাসবাসার সন্ধান পায় বলুন! একের পর এক বসন্ত কেটে যায়, তবু মন এবং মস্তিষ্কের অন্দরে "কেমিকাল লোচা" যেন হতেই চায় না। তবে সে অপেক্ষার যে এবার অবসান হতে চলেছে, সে কথা বলা যেতেই পারে। কারণ বিশেষজ্ঞদের মতে এই ভ্যালেন্টাইন ডে-তে এই প্রবন্ধে আলোচিত রাশির জাতক-জাতিকারা তাদের "সোল মেট" দের সন্ধান পাবেন বলে তাদের বিশ্বাস। তাহলে আর অপেক্ষা কেন! জেনে নিন না আপনি সেই ভাগ্যবানদের লিস্টে রয়েছেন কিনা।
বেশ কিছু নথি ঘেঁটে বিশেষজ্ঞদের মনে হয়েছে গত ৩১ জানুয়ারি হওয়া পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণের পর এমন কিছু পরিবর্তন হয়েছে, যার সু-প্রভাব পরেছে বেশ কিছু রাশির উপর। যার প্রভাবেই বহুকাল খরার পর বৃষ্টির সন্ধান মিলতে চলেছে এই রাশির অধিকারিদের। তাই বন্ধুরা এবার যখন প্রেম কড়া নাড়বে দরজায়, তখন নিজ মনকে উজাড় করে দিতে ভুলবেন না যেন!
এখন প্রশ্ন হল কোন কোন রাশির জাতকদের এবছর প্রেমের ভাগ্য ফিরতে চলেছে?

১. সিংহরাশি (লিও):
সুপার মুনের প্রভাবে ৩১ জানুয়ারির পর থেকে এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে পরিবর্তন এসেছে অনেক। যার প্রভাবেই প্রেমের মানুষটির সন্ধানও মিলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এখানেই শেষ নয়, শুভ সময় এসে যাওয়ার কারণে এই সময় এই রাশির অধিকারিরা কর্মক্ষেত্রে থেকে পারিবারিক জীবন, সব ক্ষেত্রেই সুখের হদিশ পাবেন। জীবনের একটা একটা জট এবার ধীরে ধীরে খুলে যাবে দেখবেন। প্রসঙ্গত, সিংহরাশির জাতক-জাতিকাদের সবথেকে খারাপ দিক হল এদের "ইগো" খুব স্ট্রং। তাই তো কোনও সম্পর্ককে এরা বেশি দিন টিকিয়ে রাখতে পারেন না। কিন্তু এবার রাশি চক্রের প্রভাবে ইগোর প্রভাব সেভাবে পরবে না। ফলে এই সময় যে সম্পর্ক হবে, তা টিকবে সারা জীবনময়।

২. কুম্ভরাশি (অ্যাকুয়ারিয়াস):
শুক্রের প্রভাবে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে বিয়ের ফুল এবার ফুটবেই! শুধু তাই নয়, সুখের সময় তো এবার শুরু হলে বলে! তাই শুধু ব্যক্তিগত জীবনে নয়, সামাজিক জীবনেও সুখের সময় এল বলে! তবে ১৪ তারিখের পর থেকেই এই পরিবর্তন শুরু হবে বলে মনে করা হচ্ছে। তাই আর চারদিন অপেক্ষা করা ছাড়া কোনও যে উপায় নেই বন্ধু!

৩. মীনরাশি (পিসেস):
শুক্রের প্রভাবে বছরের শুরুতেই আরেকবার স্যান্টার দেখা পেতে চলেছেন মীনরাশির অধিরাকিরা। কী বলছি নিশ্চয় বুঝতে পারছেন না? আসলে এই বছর যাদের জীবনে বহু কাঙ্খিত প্রেম আসতে চলেছে, সেই ভাগ্যবানদের মধ্যে অন্যতম হলেন এই রাশির জাতক-জাতিকারা। স্যান্টার মতোই প্রেমের দেবী অ্যাফরোদিতে প্রেমের বৃষ্টিতে ভিজিয়ে তুলবে জীবনের শুকিয়ে যাওয়া মাটিকে। তাই কোমর বেঁধে তৈরি থাকুন। পক্ষীরাজ ঘোড়ায় চেপে রাজপুত্ররা কিন্তু বেরিয়ে পরেছেন আপনাদের সন্ধানে। আর পুরুষদের ক্ষেত্রে বলি, তাদের এবার সময় এসেছেন মন খুলে পাগলের মতো ভালবাসার। তাই এবার চান্স মিস করবেন না যেন! প্রসঙ্গত, গল্পে-উপন্যাসে "আনকন্ডিশনাল লাভ" এর কথা তো অনেক পড়েছেন, কিন্তু এবার চাক্ষুস সেই প্রেমের সন্ধান পাবেন আপনারা। তাই এবারের ভ্যালেন্টাইন ডে যে আপনাদের কাছে বেজায় মেমোরেবল হয়ে উঠবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই!
আপনার বা কোনও পরিচিতের রাশির সঙ্গে কি মিলে গেছে এই প্রবন্ধে আলোচিত কোনও রাশি? এমনটা যদি হয়ে থাকে, তাহলে এই লেখাটির লিঙ্ক শেয়ার করতে ভুলবেন না যেন!



Click it and Unblock the Notifications