আচ্ছা এ বছর কোন কোন রং আপনার রাশির জন্য বেজায় লাকি সে সম্পর্কে জানা আছে কি?

সূর্যরশ্মি যখন কোনও রঙের উপর পরে তখন তা থেকে এক ধরনের এনার্জি জন্ম নেয়, আর সেই এনার্জিটির সঙ্গে যদি আপনার রাশির ভাল সম্পর্ক থাকে, তাহলে আপনার নানা উপকার হয়, আর যদি না থাকে, তাহলেই কেলো।

রং নিয়ে যারা গবেষণা করেন তাদের মতে প্রতিটি রংই নানাভাবে আমাদের শরীর এবং মনের উপর প্রভাব ফেলে থাকে। কারণ সূর্যরশ্মি যখন কোনও রঙের উপর পরে তখন তা থেকে এক ধরনের এনার্জি জন্ম নেয়, আর সেই এনার্জিটির সঙ্গে যদি আপনার রাশির ভাল সম্পর্ক থাকে, তাহলে আপনার নানা উপকার হয়, আর যদি না থাকে, তাহলেই কেলো। কারণ সেক্ষেত্রে ব্যাড লাক পিছু নেয়। ফলে কোনও কাজই ঠিক মতে চায় না। সেই সঙ্গে লেজুড় হয় নানাবিধ সামাজিক এবং পারিবারিক সমস্যাও। এই কারণেই তো কোন রাশির সঙ্গে কোন রঙের সম্পর্ক বেজায় ভাল, সে সম্পর্কে জেনে নেওয়াটা একান্তু প্রয়োজন। প্রসঙ্গত, এক্ষেত্রে একটি বিষয় জেনে রাখা জরুরি, তা হল রাশি অনুযায়ী যদি নানা রংকে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু নানা সুফল মেলে। যেমন ধরুন গুড লাক আপনার রোজের সঙ্গী হয়ে ওঠে। ফলে মনের ছোট থেকে ছোটতর ইচ্ছা পূরণ হতে যেমন সময় লাগে না, তেমনি পরিবারে সুখ এবং সমৃদ্ধির ছোঁয়া লাগে। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে চটজলদি পদন্নতি লাভের সম্ভাবনাও যায় বেড়ে।

তাই তো বলি বন্ধু, আপনার রাশি কী ঝটপট জেনে ফেলে দেখে নিন সেই রাশির ক্ষেত্রে কোনও রংটি শুভ...

১. মেষরাশি:

১. মেষরাশি:

এই রাশির উপর মঙ্গল গ্রহের প্রভাব খুব বেশি থাকে। তাই তো মেষরাশির জাতক-জাতিকাদের লাল রংটা এড়িয়ে চলাই ভাল। বরং সাদা, লেমন গ্রিন অথবা এমারেল্ড গ্রিন রঙের জামা-কাপড় পরলে নানাবিধ উপকার পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই ইন্টারভিউয়ের দিনে অথবা কোনও বিশেষ কাজে বেরবেন যখন, তখন এই রঙের কাপড় বা কোনও কিছু সঙ্গে রাখতে ভুলবেন না যেন!

২. বৃষরাশি:

২. বৃষরাশি:

এদের উপর শুক্র গ্রহের প্রভাব বেশি থাকার কারণে অ্যাপেল গ্রিন এবং লাল রং এই রাশির জন্য বেজায় লাকি কালার হিসেবে বিবেচিত হয়ে থাকে। আসলে এই রঙের কোনও কিছু সঙ্গে রাখলে আশেপাশে পজেটিভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে, ফলে কোনও বিপদ ঘটার আশঙ্কা যেমন কমে, তেমনি নানাবিধ সুফল পেতেও সময় লাগে না।

৩. মিথুনরাশি:

৩. মিথুনরাশি:

এই রাশির জাতক-জাতিকাদের জন্য লাকি কালারগুলি হল সাদা এবং হলকা গ্রে। তবে প্রতি বুধবার যদি সবুজ রঙের জামা-কাপড় পরতে পারেন, তাহলে আরও বেশি মাত্রায় উপকার পাওয়ার সম্ভাবনা যায় বেড়ে।

৪. কর্কটরাশি:

৪. কর্কটরাশি:

চাঁদের প্রভাব বেশি থাকার কারণে এই রাশির জন্য শুভ রং হল নীল এবং লাল। তবে এই দুই রঙের জামা-কাপড় যদি না থাকে, তাহলে সাদা, সি গ্রিন অথবা হলকা নীল রঙের কোনও কিছুকে সঙ্গে রাখতে ভুলবেন না যেন! কারণ বিশেষজ্ঞদের মতে এই রংগুলিও কিন্তু কর্কটরাশির জাতক-জাতিকাদের নানা উপকার করে থাকে।

৫. সিংহরাশি:

৫. সিংহরাশি:

কর্মক্ষেত্রে থেকে সামাজিক জীবন, সবক্ষেত্রেই উন্নতির স্বাদ পেতে চান নাকি? তাহলে সাদা এবং সোনালী রঙের সঙ্গে বন্ধুত্ব পাতাতে দেরি করবেন না। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে সিংহরাশির উপর সূর্যের প্রভাব বেশি থাকার কারণে এই দুই রঙের জামা-কাপড় পরলে ভাগ্য ফিরে যাতে সময় লাগে না। ফলে মনের সব ইচ্ছা পূরণ হয় চোখের পলকে।

৬. কন্যারাশি:

৬. কন্যারাশি:

মঙ্গল গ্রহের প্রভাব এই রাশির উপর খুব বেশি মাত্রায় থাকে, তাই তো এদের হয় সবুজ, নয়তো নীল রঙের কিছু না কিছু সারাক্ষণ সঙ্গে রাখা একান্ত প্রয়োজন। প্রসঙ্গত, এমনটা বিশ্বাস করা হয় যে কন্যারাশির জাতক-জাতিকারা যদি কোনও কাজে সফলতার স্বাদ পেতে চান, তাহলে প্রতি বুধবার তাদের সবুজ রঙের জামা-কাপড় পরা উচিত।

৭. তুলারাশি:

৭. তুলারাশি:

শুক্র গ্রহের প্রভাব বেশি থাকার কারণে তুলারাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে লাকি কালার হল সাদা, সবুজ এবং নীল।

৮. বৃশ্চিকরাশি:

৮. বৃশ্চিকরাশি:

জীবনের প্রতিটি দিনকে আনন্দে ভরিয়ে তোলার পাশাপাশি কর্মক্ষেত্রে চটজলদি পদন্নতি পেতে এই রাশির অদিকারীদের সব সময় হয় সাদা নয়তো কালো রঙের জামা-কাপড় পরা উচিত। কিন্তু ভুলেও গ্রে কালারের কিছু সঙ্গে রাখা চলবে না। কারণ এই রংটির সঙ্গে এই রাশির একদমই বন্ধুত্ব নেই! তাই তো গ্রে কালারকে সঙ্গে রাখলে নানাবিধ ক্ষতি হওয়ার আশঙ্কা যায় বেড়ে।

৯. ধনুরাশি:

৯. ধনুরাশি:

এমনটা বিশ্বাস করা হয় যে খাঁকি সবুজ এবং কমলা ঘেঁষা লাল, এদের ক্ষেত্রে বেজায় শুভ রং। আর যদি প্রতি মঙ্গলবার ধনুরাশির জাতক-জাতিকারা হলুদ রঙের জামা-কাপড় পরতে পারেন, তাহলে আরও বেশি মাত্রায় উপকার পাওয়া সম্ভাবনা থাকে।

১০. মকররাশি:

১০. মকররাশি:

শনি গ্রহের প্রভাব বেশি থাকার কারণে এদের জন্য লাকি কালার হল নীল এবং সবুজ। আর যদি প্রতি শনিবার কালো রঙের জামা-কাপড় পরতে পারেন, তাহলে আরও বেশি মাত্রায় উপকার পাওয়ার সম্ভবনা যায় বেড়ে।

১১. কুম্ভরাশি:

১১. কুম্ভরাশি:

এই রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে শুভ রং হল লাল, সবুজ এবং স্কাই নীল।

১২. মীনরাশি:

১২. মীনরাশি:

বাকি বছরটা বেজায় আনন্দে কাটুক, এমনটা যদি চান, তাহলে সবুজ রংকে সারাক্ষণ সঙ্গে রাখতে ভুলবেন না যেন! আর যদি প্রতি বৃহস্পতিবার করে হালকা হলুদ রঙের জামা-কাপড় পতে পারেন, তাহলে তো কথাই নেই! এক্ষেত্রে কর্মক্ষেত্রে সফলতা লাভের সম্ভাবনা যেমন বেড়ে যায়, তেমনি সামাজিক সম্মানবৃদ্ধির যোগও দৃঢ় হয়।

Story first published: Friday, August 24, 2018, 12:36 [IST]
X
Desktop Bottom Promotion