Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
রাশি অনুযায়ী কোন দিনটা শুভ আর কোন দিনটি নয় জানা আছে কি?
সপ্তাহের প্রতিটি দিনই যে আমাদের জন্য শুভ দিন হবে এমনটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই। কিন্তু কোন দিনটা শুভ, আর কোন দিনটা নয়, তা যদি জানা থাকে, তাহলে অন্তত কোনও বিপদ ঘটার আশঙ্কা যায় কমে।
সপ্তাহের প্রতিটি দিনই যে আমাদের জন্য শুভ দিন হবে এমনটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই। কিন্তু কোন দিনটা শুভ, আর কোন দিনটা নয়, তা যদি জানা থাকে, তাহলে অন্তত কোনও বিপদ ঘটার আশঙ্কা যায় কমে। কারণ অশুভ দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান একেবারেই ঠিক থাকে না। ফলে এমন দিনে কোনও শুভ কাজ শুরু করলে তাতে অসফলা আসার আশঙ্কা যায় বেড়ে। কিন্তু এক্ষেত্রেও একটা টুইস্ট আছে। তা হল সব রাশির ক্ষেত্রে কিন্তু অশুভ দিন একই হয় না। কারও ২তারিখ অশুভ হয়, তো কারও ১০ তারিখ। তাই তো কোন রাশির শুভ এবং অশুভ দিন কবে কবে, সে সম্পর্কে জেনে নেওয়াটা একান্ত প্রয়োজন। আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে এই প্রবন্ধুটি!
প্রসঙ্গত, প্রতিটি রাশির শুভ এবং অশুভ দিনগুলি হল...

১. মেষরাশি:
এই রাশির জাতক-জাতিকাদের শুভ দিনগুলি হল যথাক্রমে ২,৩,১১,১২,১৩,২১,২২,২৯,৩০ এবং ৩১। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনগুলিতে যদি কোনও শুভ কাজ শুরু করা হয়, তাহলে সেই কাজে সফলতা লাভের সম্ভাবনা যায় বেড়ে। কিন্তু যেদিনগুলিতে মেষরাশির জাতক-জাতিকাদের ভুলেও কোনও শুভ কাজ শুরু করা উচিত নয়, সেই দিনগুলি হল- ১৯,২০,২৩,২৪,২৭,২৮।

২. বৃষরাশি:
এই রাশির শুভ দিনগুলি হল ৭,৮,১৬,১৭,১৮,২৫ এবং ২৬। আসলে এই দিনগুলিতে গ্রহ-নক্ষত্রের অবস্থান এমন হয় যে বৃষরাশির জাতক-জাতিকাদের জীবনে সুখ এবং সমৃদ্ধির ছোঁয়া লাগতে সময় লাগে না। কিন্তু এদের জন্য যে দিনগুলি বেজায় বিপদের, সেগুলি হল- ৪,৫,২৩,২৪,২৭,২৮ এবং ৩১।

৩. মিথুনরাশি:
এই রাশির অধিকারীদের জন্য শুভ দিনগুলি হল যথাক্রমে ৭,৮,১৬,১৭,২৫ এবং ২৬। আর বেজায় মন্দ দিনগুলি হল ৪,৫,২৩,২৪,২৭,২৮ এবং ৩১। তাই খেয়াল করে এই দিনগুলিতে বেজায় সাবধানে থাকতে হবে। না হলে কিন্তু...

৪. কর্কটরাশি:
এই রাশির জাতক-জাতিকারা বেজায় ইমোশনাল হন। তাই তো আগে-পিছু না ভেবে এমন কাজ করে ফেলেন যে সারা জীবন দুঃখ পেতে হয়। তাই তো এদের দিন নির্বাচনের ক্ষেত্রে বিশেষ সাবধনতা অবলম্বন করা উচিত। প্রসঙ্গত, যে যে দিনগুলিতে কর্কটরাশির জাতক-জাতিকাদের শুভ কাজ শুরু করা উচিত, সেই দিনগুলি হল- ৯,১৯,১১,১৯,২০,২৭ এবং ২৮। আর এদের জন্য অশুভ দিনগুলি হল- ২,৩,৬,৭,৮,২৫,২৬,২৯,৩০ এবং ৩১।

৫. সিংহরাশি:
এদের লাকি দিনগুলি হল যাথাক্রমে ২,৩,১২,১৩,২১,২২,২২,২৯ এবং ৩০। আর খারাপ দিনগুলি হল ৪,৫,৬,৯,১০,২৭ এবং ২৮।

৬. কন্যারাশি:
এই রাশির অধিকারীদের যে যে দিনগুলিতে শুভ কাজ শুরু করা উচিত, সেই দিনগুলি হল যাথাক্রমে- ৪,৫,১৪,১৫,১৬, ২৩ এবং ২৪। আর যে দিনগুলিতে ভুলেও অসাবধান হলে চলবে না। সেই দিনগুলি হল- ২,৩,৭,৮,১১,১২,১৩,২৯ এবং ৩০।

৭. তুলারাশি:
এদের জন্য যে যে দিনগুলি বেজায় লাকি, সেগুলি হল-৭,৮,১৭,২৫ এবং ২৬। আর যে যে দিনগুলিতে ভুলেও কোনও শুভ কাজ শুরু করা চলবে না, সেগুলি হল- ৪,৫,৯,১০,১১,১৫ এবং ৩১। প্রসঙ্গত, এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনগুলিতে তুলারাশির জাতক-জাতিকারা যদি সাবধানে না থাকেন, তাহলে কিন্তু হঠাৎ করে কোনও বিপদ ঘটে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়।

৮. বৃশ্চিকরাশি:
এই রাশির জাতক-জাতিকার যদি চান তাহলে সানন্দে ৯,১০,১৯,২০,২৭ এবং ২৮ তারিখ যে কোনও বিষয়ে রিস্ক নিতেই পারেন। কিন্তু যেদিনগুলিতে বেজায় সাবধানে থাকতে হবে, সেই দিনগুলি হল- ৬,৭,৮,১২,১৩,১৬,১৭ এবং ১৮।

৯. ধনুরাশি:
এরা যেদিনগুলিতে যে কোনও শুভ কাজ শুরু করতে পারেন, সেই দিনগুলি হল- ২,৩,১২,১৩,২১,২২,২৯,৩০ এবং ৩১। আর যেদিনগুলিতে বেজায় সাবধানে থাকে হবে সেই দিনগুলি হল- ৯,১০,১৪,১৫,১৬,১৯ এবং ২০।

১০. মকররাশি:
এদের লাকি দিনগুলি হল ৪,৫,৬,১৪,১৫,২৩,২৪ এবং ৩১। আর আনলাকি দিনগুলি হল- ১১,১২,২৩,১৭,১৮,২১ এবং ২২।

১১. কুম্ভরাশি:
এরা ৬,৭,৮,১৭,১৮,২৫ এবং ২৬ তারিখ যে কোনও শুভ কাজ শুরু করতে পারেন। কারণ বিশেষজ্ঞদের মতে কুম্ভরাশির জন্য এই দিনগুলি বেজায় লাকি। কিন্তু ভুলেও যেদিনগুলিতে কোনও রিস্ক নেওয়া চলবে না, সেই দিনগুলি হল- ১৪,১৫,১৯,২০,২৩ এবং ২৪।

১২. মীনরাশি:
এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ দিনগুলি হল যথাক্রমে ৯,১০,১১,১৯,২৭,২৮। আর আনলাকি দিনগুলি হল ১৬,১৭,১৮,২১,২২,২৫ এবং ২৬।



Click it and Unblock the Notifications