International Women's Day: "নারী ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ!", আন্তর্জাতিক নারী দিবসে বাছাই করা শুভেচ্ছা বার্তা

By Bhagysree Sarkar

nternational Women's Day: ৮ মার্চ, ২০২৫ তারিখে বিশ্বজুড়ে আন্তর্জাতিক নারী দিবস (International Women's Day) পালিত হবে। নারীদের সংগ্রাম, অর্জন এবং লিঙ্গ সমতার অধিকারকে উদযাপন করার জন্য বিশ্বজুড়ে পালিত হয় এইদিন। ১৯১১ সাল থেকে শুরু হয় এই উদযাপন। যার সূত্রপাত ১৮৫৭ সালে। নিউ ইয়র্ক শহরে ৮ মার্চ মহিলা টেক্সটাইল কর্মীরা কাজের পরিবেশ এবং নিম্ন মজুরির প্রতিবাদে একটি মিছিল করে।

১৯০৮ সালে একই দিনে শিশু শ্রম এবং বৈষম্যমূলক আইনের প্রতিবাদে রাজপথে নামে নারী শ্রমিকেরা। এরপর ১৯১১ সাল থেকে এই দিনেই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন শুরু হয়। এরপর প্রতিবছরই পালিত হয়ে আসছে এই বিশেষ দিন। আজকাল মহিলারা ঘরে-বাইরে সর্বত্র নিজের দক্ষতা, শক্তি ও বুদ্ধিমত্তার ছাপ রাখছেন। এই বছরও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভারত-সহ বিশ্বের একাধিক নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তাই আপনি এই বিশেষ দিন বিশেষ মানুষটিকে পাঠিয়ে দিন নারী দিবসের সুন্দর শুভেচ্ছা বার্তা (Beautiful greetings for Women's Day)। যা আপনি আপনার মা, স্ত্রী, বোন, কন্যা, বান্ধবী এবং পরিচিত সমস্ত মহিলাদের সঙ্গে শেয়ার করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক-

International Women s Day

ছবি সৌজন্য- pexels

. আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা বার্তা

১. সকল রাণীকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।
২. যে নারীরা বিশ্বকে উজ্জ্বল করে তুলেছে তাদের ধন্যবাদ।
৩. নারীরা হলেন পুরুষের শক্তি, নারীরা হলেন ঘরের সৌন্দর্য, আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।
৪. নারী ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ, নারী ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ।
৫. যুগে যুগে সাহসিকতার পরিচয় দিয়ে আসছেন নারীরা। আপনাকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের অনেক শুভেচ্ছা।
৬. আমার কাছে তুমি সুপারওম্যান। যার তুলনা নেই! আন্তর্জাতিক নারী দিবসের অনেক শুভেচ্ছা জানাই।
৭. বিশ্ব কেন নারীকে দুর্বল বলে? আজও সংসার চালানোর দায়িত্ব নারীর হাতেই, নারী দিবসের শুভেচ্ছা।
৮. নারীকে সর্বদা সম্মান করুন, আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।
৯. নারীরা না থাকলে জীবন এত সুন্দর ও ধন্য হত না। শুভ নারী দিবস।
১০. আপনার জন্য আনন্দ এবং স্বীকৃতিতে ভরা একটি দিন কামনা করি। নারী দিবসের অসংখ্য শুভেচ্ছা।
১১. প্রতিটি ক্ষেত্রে নারীদের কৃতিত্ব এবং অবদান উদযাপন করা উচিত, নারী দিবসের শুভেচ্ছা।
১২. বিশ্বজুড়ে সমস্ত অবিশ্বাস্য মহিলাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতায় ভরা একটি দিন কামনা করছি।

X
Desktop Bottom Promotion