ইনডোর প্ল্যান্টের শখ, কিন্তু যত্ন করার সময় নেই? অল্প যত্নেই বেড়ে উঠবে যে গাছগুলি

By Bhagysree Sarkar

সৌখিন ঘর কার না ভালো লাগে। ঘর সাজানো থেকে বাগানে গাছ লাগানো নানারকম সৌন্দর্য্যে আকৃষ্ট হয়ে থাকি আমরা। অনেকে শখে করেন, আবার অনেকের সময় হয়ে ওঠে না, বা টাকা-পয়সা এবং পরিশ্রমের কথা ভেবে পিছিয়ে পড়েন। কিন্তু আজকের প্রতিবেদনে আপনারা জানবেন, অল্প সময়ে খানিক পরিশ্রমেই যেসব গাছগুলি বাড়িতে লাগালে আপনিও শখ পূরণ করতে পারবেন।

প্রথমে একটি সৌখিন প্ল্যান্ট রাখার স্ট্যান্ড কিনে আনুন। স্ট্যান্ডটি আপনার ইচ্ছামত যেকোনও জায়গায় রাখুন। এবার রইল কম খরচে বেশ কিছু গাছের তালিকা, যা পকেটের টাকা বেশি খরচ না করেই আপনার বাড়ির শোভা বাড়াবে। আপনি কী কী নিতে পারেন-

indoor plant care
  • ঘৃতকুমারী বা অ্যালোভেরা-

অ্যালোভেরার গুণাগুণ সম্বন্ধে কম-বেশি আমরা সকলেই জানি। এর ব্যবহারে আপনার ত্বকের যেকোনও সমস্যা সমাধান হবে ম্য়াজিকের মতো। বর্তমানে এর জনপ্রিয়তার জন্য আপনি মোটামুটি সকলের বাড়িতেই খুঁজে পেয়ে যাবেন এই গাছটি। তাই আপনার বাড়িতে যদি না থাকে তাহলে আজই গিয়ে কিনে নিন এই গাছ। এই গাছের পাতা থেকে পাওয়া জেলি বা জেল আপনার শরীরের যেকোনও পোড়া দাগ, ডার্ক সার্কেল সহ একাধিক সমস্যার সমাধান করবে। এটির রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কোনও খরচ নেই, শুধু দিতে হবে প্রতিদিন জল।

  • স্নেক প্ল্যান্ট-

এই গাছটি অন্যতম সুন্দর ঘরসজ্জার প্ল্যান্ট হিসেবে পরিচিত। এই গাছের পাতাগুলি ৮ ইঞ্চি মত লম্বা হয়। সঙ্গে খুব বেশি পরিশ্রম ছাড়াই দীর্ঘদিন পর্যন্ত থাকে তরতাজা। এই গাছের মাটি স্যাঁতসেঁতে হওয়া উচিত এবং প্ল্যান্টারটি গাছের চেয়ে একটু বড় হওয়া উচিত। একটি স্নেক প্ল্যান্টের জন্য একটি আদর্শ অবস্থান একটি উজ্জ্বল স্থান। তবে সরাসরি সূর্যালোকে রোপণ করা উচিত নয়।

  • পনিটেল পাম-

পনিটেল পাম হল একটি সাধারণ ইনডোর প্ল্যান্ট। তবে এই পাম গাছের হরেকরকম ধরণ রয়েছে। অনেকেই এই গাছটিকে হাতির পায়ের প্ল্যান্ট বলেও সম্বোধন করে থাকেন।এই গাছটি কড়া তাপমাত্রার বাইরেও লাগানো যেতে পারে। কারণ, এটি তাপ এবং উজ্জ্বল আলো সহ্য করতে পারে। এই গাছের পাতা বেশ লম্বা হয় কিন্তু খুব পাতলা হয়। এই গাছ যেকোনও আবহাওয়াতেই ভালো থাকে, নষ্ট হয় না সহজে।

  • চাইনিজ মানি প্ল্যান্ট-

চাইনিজ মানি প্ল্যান্ট, যা ইউএফও প্ল্যান্ট, প্যানকেক প্ল্যান্ট বা মিশনারি প্ল্যান্ট নামেও পরিচিত। সাউথ-ইস্ট এশিয়ার মানুষের ঘরে ঘরে খুঁজে পাবেন এই চাইনিজ মানি প্ল্যান্ট। এটি সুখ, সমৃদ্ধি, সম্পত্তির অধিষ্ঠান করে ঘর বলে জানা যায়। এর অসাধারণ চকচকে, বৃত্তাকার এবং গাঢ় সবুজ পাতা রয়েছে। এটি ঘরে রাখা খুব সহজ এবং এর যত্ন নেওয়ার জন্যও আপনাকে বেশি ভাবনাচিন্তা করতে হবে না।

Story first published: Sunday, June 23, 2024, 8:00 [IST]
X
Desktop Bottom Promotion