আপনার সাধের রান্নাঘর সংস্কার করতে চাইছেন? কীভাবে পাবেন স্মার্ট ও ট্রেন্ডিং লুক, রইল টিপস

By Bhagysree Sarkar

আমরা অনেকেই আছি যারা নিজেদের চারপাশটা নতুন করে সাজিয়ে তুলতে পছন্দ করে। ইচ্ছে হয় নিজের ঘর, নিজের বাড়ি, অশপাশ আরেকটু নতুনত্বের ছোঁয়া দিই। নিজের বাড়ি সাজানো শুধু ফ্যাশন নয়, এক ধরনের প্রয়োজনও বটে। বর্তমান বাড়ির সংস্কার হোক বা রান্নাঘরের, কিছু জিনিস মাথা রাখা সব সময় খুব গুরুত্বপূর্ণ। শুধু দৃষ্টিনন্দনের জন্য নয়, স্বাচ্ছন্দ্যের জন্যেও বিষয়টি গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজন।

বাড়ির মধ্যে রান্নাঘর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। এখানেই আমরা পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য, পুষ্টির জন্য খাবার তৈরি করি। তাই বাড়ির রান্নাঘরটি নিজের মনের মত করতে চাইলে অনেকগুলি বিষয় খেয়াল রাখতে হয়।

মেঝে কী রকম হবে, চারপাশটা কী রকম, কোন যন্ত্রপাতি বাতিল করতে হবে, কোনগুলি যোগ করতে হবে সবটাই। চলুন এই সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক-

kitchen
  • একটি প্ল্যান বানান-

আপনি রিমডেলিং শুরু করার আগে আপনার রান্নাঘরের জন্য একটি পরিষ্কার পরিকল্পনা করা খুব জরুরি। আপনার প্রয়োজন আগে আপনার রান্নাঘরের একটি প্ল্যান বানান। কোথায় কোন জিনিস রাখবেন, কোথায় কোন জিনিসটি স্টোর করবেন, রান্নাঘরের সিঙ্ক কোথায় লাগাবেন ইত্যাদি। পরিষ্কাভাবে প্ল্যান রেডি থাকলে কাজ শুরু করতে বেশি সময় লাগবে না।

  • নতুন যন্ত্রপাতি কিনুন-

আপনি যদি আপনার রান্নাঘর আপগ্রেড করতে চান তবে নতুন এবং স্মার্ট যন্ত্রপাতিগুলিতে খরচ করতে পারেন। এগুলি আপনার রান্নাকে আরও সুন্দর করে তুলতে পারে। আপনার রান্নাঘরের সমস্ত যন্ত্রপাতির জন্য বাজেট এবং স্থান উভয়ই আগাম বরাদ্দ করুন। যাতে আপনি ভাল মানের যন্ত্রপাতিগুলিতে খরচ করতে পারেন এবং প্রতিটি সরঞ্জামের জন্য নির্ধারিত স্থান রাখতে পারেন।

  • সঠিক আলো-

দিন হোক বা রাত, রান্না যে কোন সময় হতে পারে। তাই রান্নাঘরে সর্বদা ভাল আলো নিশ্চিত করুন। যদি আপনার রান্নাঘর এমন একটি স্থানে থাকে যেখানে প্রাকৃতিক আলোর ঢুকতে পারে, তবে বড় জানালার পরিকল্পনা করতে ভুলবেন না। যাতে সকালের সময় সূর্যের আলো পড়ে রান্নাঘরে।

  • রং এবং উপকরণ-

আপনি আপনার রান্নাঘরের চেহারা আপনার ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারেন। তবে আপনার রান্নাঘরকে ট্রেন্ডি এবং অ্যাক্সেসযোগ্য করতে বুদ্ধি লাগিয়ে কাজ করুন। আপনার রান্নাঘরকে সুন্দর করে তুলতে ব্যবহার করতে পারেন কোনও ডেকরেটিভ আইটেম বা পোস্টার। মেঝে, ক্যাবিনেট, কাউন্টারটপ ইত্যাদির জন্য উচ্চ-মানের সামগ্রী বেছে নিন। যা দীর্ঘ সময়ের জন্য নতুন দেখায় এবং কাজেও লাগে।


৫. বায়ুচলাচল এবং কুলিং-
যেহেতু রান্না, তাই গরম তাপমাত্রা, ধোঁয়া এবং গন্ধ হতে পারে। এজন্য জানালা, একটি ফ্যান, একটি নিষ্কাশন ফ্যান এবং একটি চিমনি রান্নাঘরে থাকা গুরুত্বপূর্ণ। এটি আপনার রান্নাঘরকে সতেজ রাখতে সাহায্য করবে এবং আপনাকে আরামদায়কভাবে কাজ করতে দেবে।

Story first published: Thursday, June 13, 2024, 15:13 [IST]
X
Desktop Bottom Promotion