Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মা-কে নিয়ে না হয় হলই একটু আহ্লাদ! বিশেষ দিনে ভাবছেন কী উপহার দেবেন? রইল টিপস
প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালিত হয়। চলতি বছর ১২ই মে পড়েছে মায়েদের বিশেষ এই দিন। তাই এইদিন মায়ের জন্য একটু বাড়তি যত্ন নিতে কারও আপত্তি নেই। বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলতে আপনি দিতে পারেন মায়ের পছন্দের উপহার, তৈরি করতে পারেন সুপারমম ডে।
মাকে তাঁর নিঃশর্ত ভালোবাসা ও যত্নের জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করতে পারেন দিনটির। সঙ্গেই যদি থাকে পছন্দের উপহার তবে মন্দ হয় না। ভাবছেন কী দেবেন? চলুন তাহলে দেখে নেওয়া যাক, মাতৃ দিবসে কী ধরনের উপহার দিতে পারেন আপনি। রইল টিপস-

ছবি সৌজন্য- pexels
১. কাস্টমাইজড উপহার মন কেড়ে নিতে পারে। বিশেষ দিন উপলক্ষ্যে যেকোনও অনেক অনলাইন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কাস্টমাইজড ল্যাম্প বা ফটো ফ্রেম তৈরি করে। আপনার হাতে সময় থাকলে আপনি পছন্দ করে সেগুলি বানিয়ে নিতে পারেন।
২. প্রতিটি মহিলাই গয়না পছন্দ করে। তাই আপনি যদি আপনার মায়ের পছন্দের কোনও গয়না দেন, তবে অবশ্যই তাঁর মুখে একটি সুন্দর হাসি ফুটবে। তবে মায়ের পছন্দের কথা মাথায় রেখে গয়না কিনতে হবে।
৩. আপনি যদি আপনার মায়ের জন্য বিশেষ কিছু কিনতে চান, তবে আপনি একটি ভালো ব্র্যান্ডের পারফিউম উপহার দিতে পারেন।
৪. মায়েরা বেশিরভাগ সময়ই হেঁশেলেই কাটান। তাই আপনি রান্নাঘর সংক্রান্ত কোনও ভালো উপহার দিতেই পারেন।
৫. মাতৃ দিবস উপলক্ষ্যে আপনি দিতে পারেন একটি বিশেষ কফি কাপও। সেই কাপে আপনার মায়ের সঙ্গে আপনার পছন্দের ছবি দিয়ে তৈরি করাতে পারেন। যেহেতু মায়েরা চা-কফি খেতে পছন্দ করেন, তাই এই উপহার মন ছুঁয়ে যাবে।
এছাড়াও রয়েছে হৃদয়স্পর্শ করার মত ভিডিও বার্তা, হাতের বানানো কার্ড। যা আপনার মাকে আরও খুশী করবে।



Click it and Unblock the Notifications