Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Chanakya Niti: জীবনে বড় পরিবর্তন আনতে চাণক্যের এই ৪ নীতি মেনে চলুন!
জীবনের উন্নতির জন্য আচার্য চাণক্য নানা পরামর্শ দিয়ে গিয়েছেন। তাঁর নীতি সঠিকভাবে মেনে চললে সাফল্যের পথ সুগম হয় এবং যে কোনও কঠিন পরিস্থিতি সহজেই মোকাবেলা করা যায়।
চাণক্য এমন অনেক পরামর্শ দিয়েছেন, যেগুলি অনুসরণ করে আপনি আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারেন। জেনে নিন সেই নীতিগুলি-

কথা কম বলুন, শুনুন বেশি
অনেক সময় আমরা বেশি কথা বলার কারণে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে উপেক্ষা করে যাই। চাণক্যের মতে, মনোযোগ সহকারে শ্রবণ করলে জ্ঞান অর্জিত হয়। ভালো কথা শুনলে জ্ঞান বৃদ্ধি পায়। তাছাড়া, কম কিন্তু ভালো কথা বললে সম্মান এবং আপনার বলা কথাগুলোর মূল্য বজায় থাকে।
ইন্দ্রিয় নিয়ন্ত্রণ
প্রত্যেকের উচিত সবসময় নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখা। চাণক্য বলেছেন, একজন ব্যক্তি নিজের লক্ষ্যে মনোযোগ দিলে তবেই সফল হতে পারবেন। আর মনোযোগ বা একাগ্রতার জন্য প্রয়োজন নিজেদের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখা।
নিজের কাজ নিজেই করা
প্রত্যেক মানুষের উচিত নিজের কাজ নিজেই করা। চাণক্যের মতে, জীবনে কোনও কিছুর জন্য অন্যের উপর নির্ভরশীল হওয়া উচিত নয়। যেমন প্রতিটি পশু, পাখী তার নিজের কাজ করে, তেমন মানুষেরও উচিত নিজের কাজ নিজেই সম্পন্ন করা।
নিজের চেষ্টায় সব কাজ করুন
চাণক্যের মতে, একজন ব্যক্তির চাকরি বা ব্যবসার শুরুটা নিজের চেষ্টায় করা উচিত। আত্মীয়-স্বজন বা পরিচিতদের কাছ থেকে চাকরি পাওয়ার আশা বা ব্যবসায় বিনিয়োগের আশা করা বৃথা। আর যদিও তারা আপনাকে সাহায্য করে, তাহলে আপনি সারা জীবন তাদের অনুগ্রহের নীচে চাপা পড়ে থাকবেন। সেজন্য যতটা সম্ভব নিজের কাজ কোনও রকম সহযোগিতা ছাড়াই নিজের মতো করে করা।
Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা এর সত্যতা যাচাই করেনি এবং কাউকে মানতে বাধ্য করছে না।



Click it and Unblock the Notifications
