(ছবি) ভ্যালেন্টাইনস ডে : কোনও প্ল্যান নেই? তাহলে চোখ বুলিয়ে নিন এই 'লাস্ট মিনিট আইডিয়া'-য়

By OneIndia Bengali Digital Desk

বলা হয়, পাঁচ শতকে রোমান পোপ ১৪ ফেব্রুয়ারি দিনটিকে 'ভ্যালেন্টাইনস ডে' হিসাবে স্বীকৃতি দেন। খ্রিস্টান চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইনকে এইদিন মৃত্যুদণ্ড দিয়েছিলেন রোমান সম্রাট দ্বিতীয় ক্রডিয়াস। সেটাকে স্মরণে রেখেই তার স্মৃতিতে দিনটিকে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে কালের নিয়মে এই দিনটি ভালোবাসার দিনে পরিণত হয়েছে। কারণ ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ডের পিছনেও পরোক্ষেভাবে ছিল ভালোবাসারই হাত। তা সে পিছনের কাহিনি যাই হোক না কেন, আজকের দিনে একেবারে খাঁটি প্রেমের দিবস হিসাবেই পালিত হয় এই বিশেষ দিনটি।

মূলত পাশ্চাত্য সমাজেই এতদিন ভ্যালেন্টাইনস ডে নিয়ে মাতামাতি থাকলেও গত দুই দশকে ভারতের বাজারও কব্জা করেছে এই বিশেষ দিনটি। ভালোবাসার সঙ্গীকে নিয়ে সময় কাটানো, হই-হুল্লোড়, মজা, খাওয়া-দাওয়া ও পছন্দের উপহার কেনার মাধ্যমে পালিত হয় ভ্যালেন্টাইনস ডে।

এই দিনটিকে বিশেষভাবে পালন করার ইচ্ছা থাকলেও এবছর সময়ের অভাবে কিছু প্ল্যান করে উঠতে পারেননি? ভাবছেন কি করবেন? নিচের স্লাইডে রইল কয়েকটি আইডিয়া। দেখে নিন কোনটা পছন্দ হয় আপনার।

ক্যান্ডল লাইট ডিনার

ক্যান্ডল লাইট ডিনার

সময়ের অভাবে কিছু প্ল্য়ান করে উঠতে পারেননি এবার? সঙ্গীকে ক্যান্ডল লাইট ডিনারে নিয়ে যান। শেষ মুহূর্তে বুকিং করলে সমস্যা হতে পারে। আজই বুকিং সেরে রাখুন।

রোমান্টিক ড্রাইভ

রোমান্টিক ড্রাইভ

একসঙ্গে থাকার চেয়ে ভালো মুহূর্ত আর কি হতে পারে? লং রোমান্টিক ড্রাইভে বেরিয়ে পড়ুন দুজনে। সঙ্গে হালকা কিছু স্ন্য়াক্স ও চকোলেট। সময় কাটানো সার্থক হয়ে যাবে।

বিশেষ গিফট

বিশেষ গিফট

আপনার সঙ্গী অনেকদিন ধরে কিছু চাইছেন যা এখনও দিতে পারেননি? দেরি না করে তাড়াতাড়ি ওই জিনিসটা কিনে ফেলুন।

মিউজিক প্লেয়ার

মিউজিক প্লেয়ার

ছেলে-মেয়ে উভয়েই গান শুনতে বিশেষ ভালোবাসে। ফলে মিউজিক সম্পর্কীয় কিছু দিতে চাইলে খুব একটা খারাপ উপহার হবে না।

সারপ্রাইজ সিনেমা দেখানো

সারপ্রাইজ সিনেমা দেখানো

কি করবেন বুঝে উঠতে না পারলে সোজা টিকিট কেটে সিনেমা হলে ঢুকে যান। সিনেমাও দেখা হবে, আর পাশাপাশি খানিকটা সময় কাটাতেও পারবেন।

অন্তরঙ্গতা

অন্তরঙ্গতা

স্বামী-স্ত্রীর সম্পর্কের উষ্ণতা বজায় রাখতে অন্যতম ভূমিকা নেয় যৌন সম্পর্ক। দিনটিকে বিশেষ করে তুলতে মিলনে ব্যস্ত হতেই পারেন।

X
Desktop Bottom Promotion