Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Lakme Fashion Week 2023: ল্যাকমে ফ্যাশন উইকের দ্বিতীয় দিনে ব়্যাম্প কাঁপালেন সোনাক্ষী, শিল্পা!
ল্যাকমে ফ্যাশন উইকের (Lakme Fashion Week 2023) দ্বিতীয় দিনে সোনাক্ষী সিনহা, সান্যা মালহোত্রা, শিল্পা শেট্টি এবং আরও কয়েকজন বিখ্যাত অভিনেতা-অভিনেত্রী ব়্যাম্প মাতিয়েছেন। তরুণ তাহিলিয়ানি, মোহিত রাই, আবির এন নানকি, মোসেস কৌল, আনভিতা শর্মার মতো অনেক বিশিষ্ট ডিজাইনারদের দুর্দান্ত কালেকশন তুলে ধরেছেন তাঁরা।

শোভিতা ধুলিপালা, সঞ্জনা সাঙ্ঘী এবং আনশুলা কাপুরও এ দিন নজর কেড়েছেন। এক ঝলকে দেখে নিন সেই ছবি।

শিল্পা শেট্টি
আবির এন নানকি-র লিমেরিক এর শো-স্টপার হয়ে ব়্যাম্প কাঁপালেন অভিনেত্রী শিল্পা শেট্টি। কালেকশনের নাম 'সং অফ দ্য ভ্যালি', যা কাশ্মীরের সাংস্কৃতিক ঐতিহ্যকে উদযাপন করে। শিল্পা শেট্টির পরনে ছিল বেগুনি রঙের ক্রেপ বডি-হাগিং জাম্পস্যুট আর তার সঙ্গে লং শ্রাগ, চমৎকার লাগছিল অভিনেত্রীকে।

সোনাক্ষী সিনহা
ল্যাকমে ফ্যাশন উইকের দ্বিতীয় দিনে মঞ্চ মাতিয়েছেন সোনাক্ষী সিনহাও। তিনি পরেছিলেন ডিজাইনার মোহিত রাইয়ের কালেকশন 'ড্যান্সিং কুইন' থেকে ITRH-এর গোল্ডেন শিমারিং থ্রি-পিস। ৮০-এর দশকের হিট গান 'জিমি জিমি আজা আজা' গানের তালে পাও মেলাতে দেখা গেছে তাঁকে।

আনশুলা কাপুর
আনশুলা কাপুরও ITRH-এর ডিস্কো ড্রেসে ব়্যাম্প মাতিয়েছেন। তাঁর পরনে ছিল ছাই রঙের গ্লিটার কর্সেট টপ, একটি হাই স্লিট স্কার্ট এবং লং লাইন শ্রাগ।

সান্যা মালহোত্রা
ল্যাকমে ফ্যাশন সপ্তাহের দ্বিতীয় দিনে, আকৃতি গ্রোভারের লেবেল ফ্লার্টেশিয়াস ইন্ডিয়ার শো-স্টপার হয়ে হাজির ছিলেন অভিনেত্রী সান্যা মালহোত্রা। গেরুয়া রঙের বিকিনি ব্লাউজের সঙ্গে কাট স্কার্ট এবং দোপাট্টায় দুর্দান্ত দেখাচ্ছিল অভিনেত্রীকে।

সঞ্জনা সাঙ্ঘী
ডিজাইনার সিদ্ধার্থ বানসালের কালেকশন 'সেভেন হেভেন' এর শো-স্টপার হয়েছিলেন সঞ্জনা সাঙ্ঘী। তাঁর রঙিন পোশাক মুগ্ধ করেছে সকলকে। অফ-শোল্ডার ব্যাগি লং ড্রেস পরেছিলেন সঞ্জনা। গলায় ছিল পাথরে মোড়ানো চোকার। হালকা মেকআপ আর খোঁপা করা চুলে সকলের নজর কেড়েছেন তিনি।

শোভিতা ধুলিপালা
ডিজাইনার তরুণ তাহিলিয়ানি লাক্স প্রিট এর শো-স্টপার হয়েছিলেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা। পরনে ছিল একটি স্লিভলেস লাল গাউন, এর সঙ্গে কানের দুল, স্ট্রেইট চুল আর ঠোঁটে লাল লিপস্টিকে ভীষণ গর্জিয়াস দেখাচ্ছিল অভিনেত্রীকে।



Click it and Unblock the Notifications