Lakme Fashion Week 2023: শুরু হল ল্যাকমে ফ্যাশন উইক, কী ভাবে লাইভ দেখবেন? জেনে নিন

আজ, ৯ মার্চ দুপুর ১২টা থেকে মুম্বইতে শুরু হয়েছে 'ল্যাকমে ফ্যাশন উইক' (Lakmé Fashion Week 2023)। দেশের সেরা ডিজাইনার এবং মডেলদের অনেকেই এই মঞ্চ থেকেই সাফল্যের উড়ান শুরু করেছেন। Lakmé & RISE Worldwide এবং ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়া (FDCI)-র যৌথভাবে আয়োজিত এই চার দিনের প্রিমিয়ার ফ্যাশন এবং লাইফস্টাইল ইভেন্ট, মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনে অনুষ্ঠিত হচ্ছে। রবিবার, ১২ মার্চ মনীশ মলহোত্রার prêt collection 'Diffuse' উপস্থাপনার মাধ্যমে শেষ হবে এই ইভেন্ট।

lakme Fashion Week 2023

FDCI-এর চেয়ারম্যান সুনীল শেঠি ল্যাকমে ফ্যাশন উইকের তারিখ ঘোষণা করেছেন। তাঁর মতে, এই ইভেন্টটি ডিজাইনারদের সৃজনশীলতা (creativity) প্রদর্শন এবং ব্যবসা ত্বরান্বিত করার জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম। তিনি আরও জানিয়েছেন, FDCI ভারতীয় ডিজাইনের জন্য একটি অনন্য স্থান তৈরি করেছে এবং এবং LFW এর সঙ্গে পার্টনারশিপে এটি আরও মজবুত হবে।

ল্যাকমে ফ্যাশন উইক 2023-এর সময়সূচী

ল্যাকমে ফ্যাশন উইকের প্রথম দিনেই র‌্যাম্পে হেঁটে নজর কাড়লেন নেহা ধুপিয়া। নেহার পরনে ছিল সাদা রঙের গাউন, এর সঙ্গে ছিল ন্যুড মেকআপ। গলায় ছিল মাল্ডিলেয়ার্ড নেকপিস। INIFD লঞ্চপ্যাডের শো-স্টপার হয়ে এসেছিলেন তিনি।

এ বছর ল্যাকমে ফ্যাশন উইকে অনিত অরোরা, কল্লোল দত্ত, কৃতি তুলা, রুদ্রাক্ষ দ্বিবেদী অ্যান্ড হিরো, সুধীর রাজভর, মাসাবা গুপ্তা, ভব্য গোয়েঙ্কা, রাহুল মিশ্র এবং আরও অনেক বিখ্যাত ফ্যাশন ডিজাইনাররা উপস্থিত থাকবেন।

অনলাইনে কোথায় দেখা যাবে এই ইভেন্ট?

২০২৩-এর ল্যাকমে ফ্যাশন উইকের গোটা ইভেন্ট দেখা যাবে Jio TV এবং Voot-এ।

FAQs
কত ধরনের ফ্যাশন উইক আছে?

ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ৪টি ভিন্ন ধরনের ফ্যাশন উইক রয়েছে।

ল্যাকমে ফ্যাশন উইকের মূল উদ্দেশ্য কী?

এই ইভেন্টের মূল উদ্দেশ্য, ডিজাইনারদের তাদের সাম্প্রতিক কালেকশন এবং আইডিয়া প্রদর্শন করা।

BoldSky Lifestyle

X
Desktop Bottom Promotion