Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Lakme Fashion Week 2023: শ্রুতি সঞ্চেতির শো-স্টপার হয়ে ব়্যাম্প মাতালেন রকুল প্রীত সিং!
মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনে শুরু হয়ে গিয়েছে ২০২৩-এর ল্যাকমে ফ্যাশন উইক (Lakme Fashion Week 2023)। এটি চলবে ১২ মার্চ, রবিবার পর্যন্ত। প্রথম দিনেই ভারতের অনেক জনপ্রিয় ডিজাইনাররা তাঁদের কালেকশন উপস্থাপন করেছিলেন। ডিজাইনারদের মধ্যে অনাভিলা মিশ্র, বৈশালী এস এবং জেননেক্সট ক্রিয়েটর্স ছিলেন। প্রথম দিনের শেষ শো ছিল খাদির সঙ্গে ভারতের প্রেমের সম্পর্কের একটি বিশেষ বার্তা। খাদি ইন্ডিয়ার উপস্থাপনায় ডিজাইনার সুকেত ধীর, দিব্যম মেহতা, শ্রুতি সঞ্চেতি এবং CoEK-খাদি ইন্ডিয়া ভারতের স্বাধীনতার বুননকে একটি নতুন মোড় দিয়েছে।

ল্যাকমে ফ্যাশন উইকের প্রথম দিনের শেষ শো ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ ছিল। শ্রুতি সঞ্চেতি এবং দিব্যম মেহতার শো-স্টপার হয়ে স্টেজ মাতিয়েছিলেন অভিনেত্রী রকুল প্রীত সিং এবং বিজয় ভার্মা।
রকুলের পরনে ছিল ডিজাইনার শ্রুতি সঞ্চেতির "Khadder" নামক কালেকশনের একটি সুন্দর পোশাক। থ্রি-পিস নীল পোশাকে দুর্দান্ত দেখাচ্ছিল অভিনেত্রীকে। একটি ক্রপ টপের সঙ্গে ফ্রন্ট স্লিট লং স্কার্ট এবং ম্যাচিং কেপ জ্যাকেট।
শ্রুতি জানিয়েছেন, ভারতে খাদি শুধুমাত্র একটি ফ্যাব্রিক বা টেক্সটাইল নয়, দেশের আর্থ-সামাজিক ইতিহাসে এর অসাধারণ গুরুত্ব রয়েছে। তাঁদের কালেকশন খদ্দর (Khadder) হল এই অসাধারণ ফ্যাব্রিকের প্রতি শ্রদ্ধা জানানো, যা ভার্সেটাইল, টেকসই এবং খুব স্টাইলিশ। এই কালেকশন যে কোনও বয়সের মহিলাদের জন্যই প্রযোজ্য।
শ্রুতি আরও বলেন, এই ফ্যাব্রিকটি সিন্ধু সভ্যতার সময় থেকেই বিদ্যমান। ভারতীয় স্বাধীনতা আন্দোলন, বিশেষ করে স্বদেশী আন্দোলনের একটি অবিচ্ছেদ্য অংশ।
আর একজন সেলিব্রিটি শো-স্টপার যিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন, তিনি হলেন অভিনেতা বিজয় বর্মা। ডিজাইনার দিব্যম মেহতার পোশাকে তিনি ব়্যাম্পে হেঁটেছেন। বিজয়ের পরনে ছিল সাদা কাজ করা নীল রঙের বান্ধগলা, সঙ্গে ম্যাচিং করা প্যান্ট।



Click it and Unblock the Notifications

