Lakme Fashion Week 2023: মালাইকা থেকে কারিশ্মা, ব়্যাম্প কাঁপালেন যে বলি-সুন্দরীরা

১২ মার্চ ছিল ল্যাকমে ফ্যাশন উইকের (Lakme Fashion Week 2023) চতুর্থ দিন। ৯ মার্চ থেকে শুরু হওয়া এই ইভেন্টের শেষ দিন ছিল রবিবার। Lakmé & RISE Worldwide এবং ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়া (FDCI)-র যৌথভাবে আয়োজিত এই চার দিনের প্রিমিয়ার ফ্যাশন এবং লাইফস্টাইল ইভেন্ট, মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে। প্রতি বারের মতো এবারও দেশের অনেক নামী ডিজাইনাররা বলিউডের খ্যাতনামা সেলিব্রিটিদের মাধ্যমে তুলে ধরেছেন ফ্যাশনের নতুন ধারা। এই ইভেন্টের শেষ দিনটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ।

Lakme Fashion Week 2023

বিখ্যাত বলিউড সেলিব্রিটিদের অনেকেই র‌্যাম্প মাতিয়েছেন ল্যাকমে ফ্যাশন উইকের শেষ দিনে। আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক সেই সব ছবি -

মালাইকা অরোরা

মালাইকা অরোরা

ডিজাইনার ভূমিকা শর্মার লেটেস্ট কালেকশন 'Dahlia'-র শো-স্টপার ছিলেন বলিউড তারকা মালাইকা অরোরা। তাঁর পরনে ছিল এমব্রয়ডারি কাজ করা ব্র্যালেট, শারারা প্যান্ট এবং একটি কেপ জ্যাকেট।

কারিশ্মা কাপুর

কারিশ্মা কাপুর

ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিনে র‌্যাম্পে হাঁটলেন কারিশ্মা কাপুর। ডিজাইনার রান্না গিলের গোল্ড এবং মেটালিক পোশাকে দুর্দান্ত দেখাচ্ছিল অভিনেত্রীকে।

নুসরত ভারুচা

নুসরত ভারুচা

ল্যাকমে ফ্যাশন উইকে ডিজাইনার মহিমা মহাজনের পোশাকে র‌্যাম্পে হাঁটলেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা। ব্র্যালেট আর হলুদ লেহঙ্গায় বেশ বোল্ড লাগছিল অভিনেত্রীকে।

নার্গিস ফকরি

নার্গিস ফকরি

ল্যাকমে ফ্যাশন উইকে ডিজাইনার সেজল কামদারের শো-স্টপার ছিলেন অভিনেত্রী নার্গিস ফকরি। কালো ব্র্যালেট আর লং স্কার্টে বেশ আকর্ষণীয় লাগছিল অভিনেত্রীকে।

তামান্না ভাটিয়া

তামান্না ভাটিয়া

নির্মোহার শো-স্টপার হয়ে র‌্যাম্পে হাঁটলেন তামান্না ভাটিয়া। সোনালী এবং কালো রঙের গাউন, এর সঙ্গে একেবারে হালকা মেকআপে ভীষণ উজ্জ্বল দেখাচ্ছিল অভিনেত্রীকে।

X
Desktop Bottom Promotion